প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
সৌদিতে হজ প্রশিক্ষণ শেষে দেশে ফিরল বাংলাদেশ প্রতিনিধি দল ● একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার নির্দেশ সেনাপ্রধানের ● মহেন্দ্রনগর মডেল খালকে বহুমাত্রিক ব্যবহারের উপযোগী করা হবে: আসাদুল হাবিব দুলু ● কক্সবাজারে মৎস্য অবতরণ কেন্দ্রের নির্মাণকাজ পরিদর্শনে প্রতিমন্ত্রী টুকু ● রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ● জাহাজ নির্মাণ শিল্পে অর্থ ছাড়ের দীর্ঘসূত্রতা দূর করতে চান শিল্পমন্ত্রী ● নিউমোনিয়া মোকাবিলায় দেশে পর্যাপ্ত ভ্যাকসিনের মজুত রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী ● দেশের উন্নয়নে বিশাল কর্মযজ্ঞ হাতে নিয়েছে সরকার: বিমানমন্ত্রী ● স্থানীয় সম্পদ ও উৎপাদনকে বাজারের সঙ্গে যুক্ত করার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টা ● স্কুল ফিডিংয়ে বিকল্প পদ্ধতি যাচাই করা হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ●

সৌদিতে হজ প্রশিক্ষণ শেষে দেশে ফিরল বাংলাদেশ প্রতিনিধি দল

বিজ্ঞাপন
সৌদিতে হজ প্রশিক্ষণ শেষে দেশে ফিরল বাংলাদেশ প্রতিনিধি দল
সৌদি আরব সরকারের আমন্ত্রণে ১৪৪৮ হিজরি (২০২৭) সালের হজ মৌসুমের প্রস্তুতিবিষয়ক বিশেষ প্রশিক্ষণ ও দক্ষতা মূল্যায়ন কর্মসূচিতে সফলভাবে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছে বাংলাদেশের ১১ সদস্যের একটি প্রতিনিধি দল। আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে প্রতিনিধি দলটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। সৌদি আরবের জেদ্দায় ১৩৩ দেশের প্রতিনিধিদের অংশগ্রহণে গত ৫ নভেম্বর শুরু হওয়া এ প্রশিক্ষণ কর্মসূচি ১১ নভেম্বর শেষ হয়।

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তা ও হজ মেডিকেল টিমের চিকিৎসকের সমন্বয়ে গঠিত প্রতিনিধি দলটি সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় আয়োজিত ‘কোয়ালিফিকেশন প্রোগ্রাম ফর হজ অ্যাফেয়ার্স অফিস মেম্বার্স অ্যান্ড গ্রুপ লিডার্স’ (Qualification Programme for Hajj Affairs Office Members and Group Leaders) শীর্ষক প্রশিক্ষণে অংশ নেয়। এতে প্রতিনিধি দলের সদস্যরা হজ ব্যবস্থাপনার বিভিন্ন ট্রাকে প্রশিক্ষণ ও দক্ষতা মূল্যায়ন কার্যক্রম সফলভাবে সম্পন্ন করেন।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

 

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

১৪৪৮ হিজরি হজ মৌসুমের আগাম প্রস্তুতির অংশ হিসেবে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় এ কর্মসূচি আয়োজন করে। ১১টি প্রশিক্ষণ ট্রাকে পরিচালিত এ কর্মসূচির মূল লক্ষ্য ছিল হজবিষয়ক দপ্তরের সদস্য ও দলনেতাদের নেতৃত্ব এবং কর্মপরিচালনাগত দক্ষতা বৃদ্ধি, দায়িত্ব পালনে প্রস্তুত করা এবং নিজ নিজ দেশের হজযাত্রীদের সেবার মান উন্নয়নে সক্ষম করে তোলা।

 

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

প্রশিক্ষণে পরিবহন ব্যবস্থাপনা, আবাসন, খাবার সরবরাহ, পবিত্র স্থানগুলোতে সেবা প্রদান, স্বাস্থ্যসেবা, গণমাধ্যম ও দল পরিচালনাসহ হজ ব্যবস্থাপনার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। অংশগ্রহণকারীদের দক্ষতা মূল্যায়নের পাশাপাশি ‘ট্রেইন-দ্য-ট্রেইনার’ পদ্ধতিতে প্রশিক্ষণলব্ধ জ্ঞান অন্যদের মধ্যে ছড়িয়ে দেওয়ার ব্যবস্থা রাখা হয়।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

 

প্রশিক্ষণে অর্জিত জ্ঞান ২০২৭ সালের হজ কার্যক্রমে হজযাত্রীদের সঙ্গে যোগাযোগ, দ্রুত সাড়া প্রদান এবং হজ ব্যবস্থাপনা আরও দক্ষ ও কার্যকর করতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
ধর্ম থেকে আরও
২৭ নভেম্বর বায়তুল মোকাররমে জুমার বয়ান করবেন মুফতি তাকি উসমানি

২৭ নভেম্বর বায়তুল মোকাররমে জুমার বয়ান করবেন মুফতি তাকি উসমানি

১৭ ঘণ্টা আগে
রমজান শুরু হতে বাকি ১২১ দিন, সম্ভাব্য তারিখ ৮ ফেব্রুয়ারি

রমজান শুরু হতে বাকি ১২১ দিন, সম্ভাব্য তারিখ ৮ ফেব্রুয়ারি

১ মাস আগে
জাতীয় মসজিদের খতিবকে ব্যক্তিগত আক্রমণ অনাকাঙ্ক্ষিত: ন্যাশনাল ওলামা অ্যালায়েন্স

জাতীয় মসজিদের খতিবকে ব্যক্তিগত আক্রমণ অনাকাঙ্ক্ষিত: ন্যাশনাল ওলামা অ্যালায়েন্স

১ মাস আগে
মসজিদুল হারামের প্রবীণ মুয়াজ্জিন শায়খ ইবরাহিম আল-মাদানি ইন্তেকাল

মসজিদুল হারামের প্রবীণ মুয়াজ্জিন শায়খ ইবরাহিম আল-মাদানি ইন্তেকাল

১ মাস আগে
মুলাদীতে সিরাতুন্নবী উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও আলোচনা সভা

মুলাদীতে সিরাতুন্নবী উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও আলোচনা সভা

১ মাস আগে
সিঙ্গাপুরের সেম্বাওয়াংয়ে ইতিহাস-ঐতিহ্যের নীরব সাক্ষী এক মসজিদ

সিঙ্গাপুরের সেম্বাওয়াংয়ে ইতিহাস-ঐতিহ্যের নীরব সাক্ষী এক মসজিদ

২ মাস আগে