প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
ফরিদগঞ্জে খোলস পাল্টে বেপরোয়া ‘ছাপড়ি সোহেল’ ● শিশু ধর্ষণের অভিযোগ: মতলব উত্তরে বসতঘরে হামলা-লুটপাট ● রমজানের আগেই টিসিবির নতুন ডিলার নিয়োগ, আবেদন অনলাইনে ● প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী ● হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু ● নির্বাচনের এজেন্টদের নিয়ে প্রতিমন্ত্রী টুকুর ব্যতিক্রমী আয়োজন ● পোশাকশ্রমিকদের জন্য ৩০ টাকা কেজিতে বিশেষ ওএমএস কর্মসূচি শুরু ● গাজীপুরে দুর্যোগ ব্যবস্থাপনা ইনস্টিটিউটের নির্মাণকাজ পরিদর্শনে ত্রাণ প্রতিমন্ত্রী ● ন্যাশনাল মলিকিউলার বায়োলজি ল্যাবরেটরি স্থাপনের সিদ্ধান্ত: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ● কপ-৩১ সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী ●

পোশাকশ্রমিকদের জন্য ৩০ টাকা কেজিতে বিশেষ ওএমএস কর্মসূচি শুরু

বিজ্ঞাপন
পোশাকশ্রমিকদের জন্য ৩০ টাকা কেজিতে বিশেষ ওএমএস কর্মসূচি শুরু
তৈরি পোশাকশিল্পে কর্মরত শ্রমিকদের খাদ্য ব্যয় কমানো এবং তাদের জন্য সাশ্রয়ী মূল্যে চালপ্রাপ্তির সুযোগ সৃষ্টির লক্ষ্যে আজ শুক্রবার থেকে বিশেষ ওএমএস (ওপেন মার্কেট সেল) কর্মসূচি শুরু হয়েছে। এ কর্মসূচির আওতায় প্রত্যেক শ্রমিকের কাছে প্রতি মাসে সর্বোচ্চ ১০ কেজি চাল প্রতি কেজি ৩০ টাকা দরে বিক্রি করা হচ্ছে।

বিএনপির নির্বাচনী ইশতেহারে প্রান্তিক ও নিম্ন আয়ের জনগোষ্ঠীর সামাজিক সুরক্ষা নিশ্চিত করা এবং তাদের জন্য আর্থিক সহায়তা ও নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী সহজলভ্য করার অঙ্গীকার করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের অন্যতম অগ্রাধিকার হলো নিম্ন আয়ের মানুষের খাদ্যপ্রাপ্তি সহজ করা এবং তাদের জীবনযাত্রার ব্যয় কমাতে কার্যকর উদ্যোগ গ্রহণ করা। তারই ধারাবাহিকতায় তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের জন্য এ বিশেষ ওএমএস কর্মসূচি চালু করা হয়েছে।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

 

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

প্রাথমিকভাবে ঢাকা মহানগরী, সাভার, ধামরাই, গাজীপুর, নারায়ণগঞ্জ এবং চট্টগ্রাম মহানগরীসহ চট্টগ্রাম জেলার বিভিন্ন এলাকায় মোট ৬৬টি ট্রাকসেলের মাধ্যমে এ চাল বিক্রি করা হচ্ছে। প্রতিটি ট্রাকে ৫ মেট্রিক টন করে প্রতি শুক্রবার মোট ৩৩০ মেট্রিক টন চাল বিক্রি করা হবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ কর্মসূচি চলমান থাকবে।

 

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

এ কর্মসূচির আওতায় ঢাকা মহানগরীতে ৬টি ট্রাকসেলের মাধ্যমে ৩০ মেট্রিক টন, সাভারে ৮টি ট্রাকসেলের মাধ্যমে ৪০ মেট্রিক টন, ধামরাইয়ে ২টি ট্রাকসেলের মাধ্যমে ১০ মেট্রিক টন, গাজীপুরে ৩০টি ট্রাকসেলের মাধ্যমে ১৫০ মেট্রিক টন, নারায়ণগঞ্জে ১০টি ট্রাকসেলের মাধ্যমে ৫০ মেট্রিক টন এবং চট্টগ্রামে ১০টি ট্রাকসেলের মাধ্যমে ৫০ মেট্রিক টন চাল বিক্রি করা হচ্ছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

 

প্রতি শুক্রবার দুই দফায় চাল বিক্রয় কার্যক্রম পরিচালিত হবে। প্রথম দফায় সকাল ১০টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট এবং দ্বিতীয় দফায় বিকেল ২টা ৩০ মিনিট থেকে বিকেল ৫টা পর্যন্ত (মজুত থাকা সাপেক্ষে) চাল বিক্রি করা হবে।

 

সংশ্লিষ্ট তৈরি পোশাকশিল্পের শ্রমিকরা নিজ নিজ প্রতিষ্ঠানের পরিচয়পত্র প্রদর্শন এবং মাস্টার রোলে স্বাক্ষর প্রদানের মাধ্যমে এ কর্মসূচির আওতায় সাশ্রয়ী মূল্যে চাল সংগ্রহ করতে পারবেন।

 

খাদ্য মন্ত্রণালয়ের আওতাধীন খাদ্য অধিদপ্তরের সার্বিক ব্যবস্থাপনায় এ কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। কর্মসূচির স্বচ্ছতা, জবাবদিহি ও সুষ্ঠু বাস্তবায়ন নিশ্চিত করতে খাদ্য মন্ত্রণালয় ও খাদ্য অধিদপ্তরের পৃথক মনিটরিং টিম সরেজমিনে কার্যক্রম পরিদর্শন ও তদারকি করছে। এ ছাড়া প্রতিটি ট্রাকের বিপরীতে একজন করে তদারকি কর্মকর্তা সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন।

 

বিশেষ ওএমএস কর্মসূচির প্রথম দিন আজ সকাল থেকেই নির্ধারিত প্রতিটি ট্রাকসেল কেন্দ্রে তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ করা গেছে। শ্রমিকরা নিজ নিজ প্রতিষ্ঠানের পরিচয়পত্র প্রদর্শন ও মাস্টার রোলে স্বাক্ষর করে সুশৃঙ্খলভাবে চাল সংগ্রহ করছেন। এ কর্মসূচির মাধ্যমে তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের খাদ্য ব্যয় কিছুটা কমবে এবং তাদের খাদ্যনিরাপত্তা নিশ্চিতকরণে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

৪২ মিনিট আগে
কপ-৩১ সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

কপ-৩১ সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

৫ ঘণ্টা আগে
জলবায়ু ঝুঁকির দেশগুলোর জন্য পাঁচ প্রস্তাব প্রধানমন্ত্রীর

জলবায়ু ঝুঁকির দেশগুলোর জন্য পাঁচ প্রস্তাব প্রধানমন্ত্রীর

৬ ঘণ্টা আগে
ঢাকার চারপাশে বৃত্তাকার নৌযোগাযোগ চালুর উদ্যোগ: নৌপরিবহন মন্ত্রী

ঢাকার চারপাশে বৃত্তাকার নৌযোগাযোগ চালুর উদ্যোগ: নৌপরিবহন মন্ত্রী

৮ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রীর আগের পরিকল্পনাগুলো এখন বাস্তবায়ন হচ্ছে: প্রেস সচিব

প্রধানমন্ত্রীর আগের পরিকল্পনাগুলো এখন বাস্তবায়ন হচ্ছে: প্রেস সচিব

৯ ঘণ্টা আগে
ঢাকায় বৃষ্টি হবে কি, যা জানাল আবহাওয়া অধিদপ্তর

ঢাকায় বৃষ্টি হবে কি, যা জানাল আবহাওয়া অধিদপ্তর

৯ ঘণ্টা আগে