স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে বাজারের ভেতরে হঠাৎ আগুন জ্বলতে দেখে তারা এগিয়ে আসেন। পরে স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে বারহাট্টা ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। বারহাট্টা ফায়ার সার্ভিসের কর্মকর্তারা প্রাথমিকভাবে ধারণা করছেন, নাশকতার উদ্দেশ্যে কেউ কার্যালয়টিতে আগুন দিয়ে থাকতে পারে। ঘটনার সত্যতা নিশ্চিত করে বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চম্পক দাম বলেন, ভোর আনুমানিক সাড়ে তিনটার দিকে বিএনপি কার্যালয়ে আগুন দেওয়ার খবর পায় পুলিশ। পরে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। ওসি বলেন, প্রাথমিকভাবে দুর্বৃত্তরা আগুন দিয়েছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সত্য ও ন্যায়ের পক্ষে নির্ভরযোগ্য অনলাইন নিউজ পোর্টাল
অনলাইন সংস্করণ: https://dhakamagazine.com
ইমেইল: contact@dhakamagazine.com
প্রকাশিত: 2026-11-18T12:42:21+06:00
নেত্রকোনায় বিএনপি কার্যালয়ে আগুন
শিশুদের সুরক্ষায় সাত অগ্রাধিকার খাতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ: সমাজকল্যাণমন্ত্রী
পিরোজপুরের ভান্ডারিয়ায় গভীর রাতে পার্কিং করা বাসে আগুন
আল্লাহ ও রাসূলের হুকুমের জন্য জীবন দিতেও আমি প্রস্তুত: ধর্মমন্ত্রী
একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন
বারহাট্টায় বিএনপি কার্যালয়ে আগুন

