পুলিশ জানায়, রাত সোয়া দুইটার দিকে এক ব্যক্তি ব্যাংকের প্রাচীর ডিঙিয়ে ভেতরে প্রবেশ করেন। এরপর পেট্রল ঢেলে সামনের ডিজিটাল সাইনবোর্ডে আগুন ধরিয়ে দেন। প্রায় দেড় মিনিট পর আগুন নিভে যায়। পরে ওই ব্যক্তি আবার প্রাচীর ডিঙিয়ে পালিয়ে যান। তার সঙ্গে বাইরে আরও কেউ ছিলেন কি না, তা সিসিটিভি ক্যামেরার ফুটেজে স্পষ্ট হয়নি। নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হোসেন জানিয়েছেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ব্যাংকের পাহারাদার হাফিজুর রহমানকে ঘুম থেকে ডেকে বাইরে নিয়ে আসে। আগুনে ব্যাংকের ভেতরে কোনো ক্ষতি হয়নি। শুধু ডিজিটাল সাইনবোর্ডটি পুড়ে গেছে। এ ঘটনায় ব্যাংকটির শাখা ব্যবস্থাপক মামলা করবেন বলেও জানান ওসি।
সত্য ও ন্যায়ের পক্ষে নির্ভরযোগ্য অনলাইন নিউজ পোর্টাল
অনলাইন সংস্করণ: https://dhakamagazine.com
ইমেইল: contact@dhakamagazine.com
প্রকাশিত: 2026-11-18T12:46:00+06:00
হবিগঞ্জে গ্রামীণ ব্যাংকে আগুন
শিশুদের সুরক্ষায় সাত অগ্রাধিকার খাতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ: সমাজকল্যাণমন্ত্রী
পিরোজপুরের ভান্ডারিয়ায় গভীর রাতে পার্কিং করা বাসে আগুন
আল্লাহ ও রাসূলের হুকুমের জন্য জীবন দিতেও আমি প্রস্তুত: ধর্মমন্ত্রী
একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন
বারহাট্টায় বিএনপি কার্যালয়ে আগুন

