প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
পাড়া-মহল্লায় দুর্গ গড়ে তুলুন, সন্ত্রাসীদের বিষদাঁত ভেঙে দিতে হবে: টুকু ● শিশুদের সুরক্ষায় সাত অগ্রাধিকার খাতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ: সমাজকল্যাণমন্ত্রী ● জামায়াত নীরব দর্শকের ভূমিকা পালন করবে না: মোহাম্মদ সেলিম উদ্দিন ● পিরোজপুরের ভান্ডারিয়ায় গভীর রাতে পার্কিং করা বাসে আগুন ● বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে: প্রধানমন্ত্রী ● আল্লাহ ও রাসূলের হুকুমের জন্য জীবন দিতেও আমি প্রস্তুত: ধর্মমন্ত্রী ● দুর্নীতির দায় শ্রমিকের মজুরি দিয়ে মেটানো যাবে না: দেবপ্রিয় ● একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন ● গণতন্ত্রের শত্রুরা ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে: টুকু ● বারহাট্টায় বিএনপি কার্যালয়ে আগুন ●

এস্তোনিয়ার সঙ্গে সহযোগিতায় ডিজিটাল পাবলিক অবকাঠামো ও ওয়ান সিটিজেন ওয়ান আইডি বাস্তবায়ন ত্বরান্বিত হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী

বিজ্ঞাপন
এস্তোনিয়ার সঙ্গে সহযোগিতায় ডিজিটাল পাবলিক অবকাঠামো ও ওয়ান সিটিজেন ওয়ান আইডি বাস্তবায়ন ত্বরান্বিত হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনামের সঙ্গে আজ বুধবার বাংলাদেশে এস্তোনিয়ার অনাবাসিক রাষ্ট্রদূত ক্রিস্টি কারেলসন সৌজন্য সাক্ষাৎ করেছেন। মন্ত্রীর আইসিটি বিভাগের কার্যালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাতে বাংলাদেশ ও এস্তোনিয়ার মধ্যে ডিজিটাল রূপান্তর, ডিজিটাল পাবলিক অবকাঠামো (ডিপিআই), ওয়ান সিটিজেন ওয়ান আইডি, আন্তঃপরিচালনযোগ্যতা (ইন্টারঅপারেবিলিটি) এবং তথ্যপ্রযুক্তি খাতে সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হয়।

সাক্ষাৎকালে মন্ত্রী বলেন, বাংলাদেশের বিপুল জনগোষ্ঠীর জন্য সমন্বিত ডিজিটাল সেবা নিশ্চিত করা একটি বড় চ্যালেঞ্জ। তবে সরকারের দৃঢ় রাজনৈতিক অঙ্গীকার, প্রযুক্তিগত সক্ষমতা এবং আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে এ চ্যালেঞ্জ মোকাবিলা সম্ভব। ওয়ান সিটিজেন ওয়ান আইডি বাস্তবায়নে বাংলাদেশ সরকার অত্যন্ত আন্তরিক এবং যত দ্রুত সম্ভব এ উদ্যোগকে কার্যকর করার লক্ষ্যে কাজ করছে। এস্তোনিয়ার অভিজ্ঞতা ও সহযোগিতা এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। মন্ত্রী আরও বলেন, এস্তোনিয়া সফরে বাংলাদেশের কর্মকর্তারা দেশটির ডিজিটাল প্রশাসন, নাগরিক পরিচয় ব্যবস্থাপনা এবং সরকারি সেবার আন্তঃসংযোগ সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জন করেছেন। ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে এস্তোনিয়ার ই-গভর্ন্যান্স একাডেমি এবং ব্রিটিশ কাউন্সিলের সহযোগিতায় বাংলাদেশে বাস্তবায়নাধীন প্রকল্পটি ডিজিটাল রূপান্তরের ভিত্তি শক্তিশালী করতে সহায়ক হবে। এ উদ্যোগ বাস্তবায়নে এস্তোনিয়ার অভিজ্ঞতা ও বিশেষজ্ঞ সহায়তা অব্যাহত রাখার জন্য তিনি রাষ্ট্রদূতকে অনুরোধ জানান।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

এস্তোনিয়ার রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ ও এস্তোনিয়ার মধ্যে চলমান ডিজিটাল সহযোগিতা অত্যন্ত সম্ভাবনাময়। এস্তোনিয়া ডিজিটাল গভর্ন্যান্স ও ই-গভর্ন্যান্সের ক্ষেত্রে অর্জিত অভিজ্ঞতা বাংলাদেশের সঙ্গে বিনিময়ে আগ্রহী। তিনি আশা প্রকাশ করেন, চলমান প্রকল্পের মাধ্যমে দুই দেশের সহযোগিতা আরও সম্প্রসারিত হবে এবং এস্তোনিয়ার তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানগুলো বাংলাদেশের বাজারে কাজ করার সুযোগ পাবে। রাষ্ট্রদূত আরও বলেন, এস্তোনিয়ার ডিজিটাল সেবা ও আন্তঃপরিচালনযোগ্যতা কাঠামো গড়ে তোলার ক্ষেত্রে সরকারের নেতৃত্বের পাশাপাশি বেসরকারি খাতের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। বাংলাদেশের ডিজিটাল অবকাঠামো উন্নয়নেও সরকারি-বেসরকারি অংশীদারত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সাক্ষাতে আইসিটি বিভাগের সচিব মো. মামুনুর রশীদ ভূঞা বলেন, ওয়ান সিটিজেন ওয়ান আইডি এবং জাতীয় আন্তঃপরিচালনযোগ্যতা কাঠামো গড়ে তোলার ক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে বাস্তবায়নাধীন প্রকল্পটি গুরুত্বপূর্ণ সহায়তা দিচ্ছে।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

সচিব আরও বলেন, জাতীয় ডেটা গভর্ন্যান্স আইন, ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা আইন এবং সাইবার নিরাপত্তা আইন এ উদ্যোগ বাস্তবায়নের আইনি ভিত্তি তৈরি করেছে। জাতীয় ডেটা গভর্ন্যান্স কর্তৃপক্ষ গঠনের উদ্যোগও প্রক্রিয়াধীন রয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে এ কর্তৃপক্ষ গঠিত হলে সরকারি সংস্থাগুলোর মধ্যে সমন্বয় ও তথ্য ব্যবস্থাপনা আরও কার্যকর হবে। এ উদ্যোগ বাস্তবায়নে সরকারের শতভাগ রাজনৈতিক অঙ্গীকার রয়েছে। সাক্ষাতে বাংলাদেশের তৈরি পোশাক, ওষুধ, জাহাজ নির্মাণ, চামড়াজাত পণ্য ও জুতা শিল্পসহ সম্ভাবনাময় খাতগুলোতে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণের বিষয়েও আলোচনা হয়। মন্ত্রী বলেন, তৈরি পোশাকের পাশাপাশি ওষুধ, জাহাজ নির্মাণ ও চামড়াজাত পণ্যসহ বিভিন্ন খাতে রপ্তানি বহুমুখীকরণ এবং বিদেশি বিনিয়োগ আকর্ষণে সরকার কাজ করছে। এ সময় আইসিটি বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
শিশুদের সুরক্ষায় সাত অগ্রাধিকার খাতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ: সমাজকল্যাণমন্ত্রী

শিশুদের সুরক্ষায় সাত অগ্রাধিকার খাতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ: সমাজকল্যাণমন্ত্রী

৭ ঘণ্টা আগে
পিরোজপুরের ভান্ডারিয়ায় গভীর রাতে পার্কিং করা বাসে আগুন

পিরোজপুরের ভান্ডারিয়ায় গভীর রাতে পার্কিং করা বাসে আগুন

৮ ঘণ্টা আগে
আল্লাহ ও রাসূলের হুকুমের জন্য জীবন দিতেও আমি প্রস্তুত: ধর্মমন্ত্রী

আল্লাহ ও রাসূলের হুকুমের জন্য জীবন দিতেও আমি প্রস্তুত: ধর্মমন্ত্রী

৮ ঘণ্টা আগে
একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন

একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন

৯ ঘণ্টা আগে
বারহাট্টায় বিএনপি কার্যালয়ে আগুন

বারহাট্টায় বিএনপি কার্যালয়ে আগুন

১১ ঘণ্টা আগে
রূপগঞ্জে দুটি বাসে আগুন, ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি

রূপগঞ্জে দুটি বাসে আগুন, ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি

১১ ঘণ্টা আগে