প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
সয়াবিন তেলের দাম লিটারে ৩ টাকা বাড়ল, পাম তেলের দাম অপরিবর্তিত ● ১৬ ডিসেম্বর নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী ● আইসিটি বিভাগের এডিপি পর্যালোচনা সভা অনুষ্ঠিত ● কর্নিয়াজনিত অন্ধত্ব দূর করতে আই ব্যাংকগুলো সক্রিয় করা হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ● পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে আইওএম চিফ অব মিশনের সৌজন্য সাক্ষাৎ ● কৃষিপণ্যের গ্রহণযোগ্যতা বাড়াতে ইইউর সঙ্গে যৌথ উদ্যোগের তাগিদ বাণিজ্যমন্ত্রীর ● হাসিনা কী বলল তাতে কিছু যায় আসে না: তথ্য প্রতিমন্ত্রী ● পাহাড়ে উন্নয়ন প্রকল্পে শতভাগ স্বচ্ছতা নিশ্চিতের অঙ্গীকার সাচিং প্রু'র ● বক্তা হওয়ার আগে নিজের জীবনে বক্তব্য বাস্তবায়ন করতে হবে: ওলীপুরী ● নদী খননের সুফল দীর্ঘস্থায়ী করতে নতুন নীতিমালা: প্রতিমন্ত্রী ফরহাদ ●

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের সপ্তম চালান

বিজ্ঞাপন
রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের সপ্তম চালান
পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছেছে ইউরেনিয়ামের আরও একটি চালান। শুক্রবার ভোর ৬টা ২৪ মিনিটের দিকে জ্বালানিবাহী তিনটি লরি প্রকল্প এলাকায় প্রবেশ করে। এর আগে বৃহস্পতিবার রাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রূপপুরের উদ্দেশে রওনা হয় লরিগুলো। সেনাবাহিনীর নিরাপত্তায় যমুনা সেতু, বনপাড়া ও দাশুড়িয়া হয়ে রূপপুর পৌঁছায় সেগুলো; পথে মহাসড়কের বিভিন্ন মোড়ে পুলিশ সদস্যদের মোতায়েন থাকতে দেখা যায়। সেনাবাহিনীর পাশাপাশি নিরাপত্তার দায়িত্বে ছিলেন এসআরবি ও গোয়েন্দা সংস্থার সদস্যরা।

এ নিয়ে প্রকল্পের প্রথম ইউনিটের জন্য অতিরিক্ত ইউরেনিয়ামের একটি এবং দ্বিতীয় ইউনিটের জন্য ছয়টিসহ মোট সাতটি চালান রূপপুরে এসেছে। পুলিশ জানিয়েছে, জ্বালানি পরিবহনের সময় যানজট এড়াতে মহাসড়কে সাময়িকভাবে ভারী যানবাহন চলাচল বন্ধ রাখা হয়েছিল; বিশেষ নিরাপত্তাব্যবস্থার মধ্য দিয়ে পুরো পরিবহন কার্যক্রম সম্পন্ন হয়। সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, রূপপুরের দ্বিতীয় ইউনিটের জন্য সাতটি কার্গোতে মোট ১৬৩টি ইউরেনিয়াম অ্যাসেম্বলি আনার কথা রয়েছে; এর মধ্যে আজ সপ্তম চালানটি প্রকল্প এলাকায় পৌঁছেছে। এ ছাড়া প্রথম ইউনিটে জ্বালানি পুনঃস্থাপনের জন্য দুটি কার্গোতে আরও ৪৮টি অ্যাসেম্বলি দেশে আনা হবে।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

চলতি নভেম্বর ও ডিসেম্বর মাসে আরও দুটি ফ্লাইটে রাশিয়া থেকে ইউরেনিয়ামের চালান দেশে আসার কথা রয়েছে। রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি করপোরেশন রসাটম জানিয়েছে, ডিসেম্বরের মধ্যে জ্বালানি সরবরাহের পুরো প্রক্রিয়া শেষ করবেন তারা। এর আগে ২০২৩ সালের ২৯ সেপ্টেম্বর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের জ্বালানি দেশে পৌঁছায়; ওই বছরের অক্টোবর ও নভেম্বর মাসে আরও চারটি চালানে জ্বালানি প্রকল্প এলাকায় নেওয়া হয়। চলতি বছরের মে মাসে প্রথম ইউনিটের পারমাণবিক চুল্লিতে জ্বালানি স্থাপনের কাজ শেষ হয়। গত ৩ অক্টোবর প্রথম ইউনিটের অতিরিক্ত জ্বালানির একটি চালান রূপপুরে আনা হয়; সর্বশেষ ১৪ নভেম্বর দ্বিতীয় ইউনিটের ষষ্ঠ চালানের জ্বালানি প্রকল্প এলাকায় পৌঁছায়।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

চুক্তি অনুযায়ী, প্রথম তিন বছর রাশিয়া রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি সরবরাহ করবে; এরপর নির্ধারিত সময় পরপর জ্বালানি পরিবর্তনের জন্য বাংলাদেশকে তা আমদানি করতে হবে। কেন্দ্রটির দুটি ইউনিটের মোট উৎপাদনক্ষমতা ২ হাজার ৪০০ মেগাওয়াট। ইতিমধ্যে প্রকল্পটির প্রথম ইউনিট পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু করেছে; ইউনিটটি থেকে গত ১৭ নভেম্বর প্রথমবারের মতো সাড়ে ৮ ঘণ্টা নিরবচ্ছিন্নভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করা হয়, এ সময় সর্বোচ্চ ৩৭৫ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে বলে জানিয়েছেন প্রকল্পসংশ্লিষ্টরা। তারা জানান, শতভাগ বিদ্যুৎ উৎপাদনে ধাপে ধাপে আরও কয়েকটি পরীক্ষা চালানো হবে; এতে সময় লাগবে আরও কয়েক মাস। পাশাপাশি দ্বিতীয় ইউনিটের নির্মাণ ও কমিশনিং কার্যক্রমও এগিয়ে চলছে; এরই মধ্যে এ ইউনিটের জন্য জ্বালানি সরবরাহ শুরু হয়েছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সারাদেশ থেকে আরও
ডাকসু ভিপি সাদিক কায়েমের বাড়িতে দুই এমপি

ডাকসু ভিপি সাদিক কায়েমের বাড়িতে দুই এমপি

৩ দিন আগে
চুয়াডাঙ্গার নতুন অতিরিক্ত পুলিশ সুপার কানিজ ফাতেমা

চুয়াডাঙ্গার নতুন অতিরিক্ত পুলিশ সুপার কানিজ ফাতেমা

৩ দিন আগে
কুমিল্লায় মহিলা যুবলীগ নেত্রী সোনিয়া গ্রেপ্তার

কুমিল্লায় মহিলা যুবলীগ নেত্রী সোনিয়া গ্রেপ্তার

৩ দিন আগে
গাজীপুরে কাজে ফিরেছেন শ্রমিকরা, সাভার-আশুলিয়ায় ৫০ কারখানায় কর্মবিরতি

গাজীপুরে কাজে ফিরেছেন শ্রমিকরা, সাভার-আশুলিয়ায় ৫০ কারখানায় কর্মবিরতি

৫ দিন আগে
জুলাই সনদ বাস্তবায়ন হলে ফ্যাসিবাদ ফিরতে পারবে না: আবদুল হালিম

জুলাই সনদ বাস্তবায়ন হলে ফ্যাসিবাদ ফিরতে পারবে না: আবদুল হালিম

৫ দিন আগে
আওয়ামী লীগ দমনের দায়িত্ব সরকারের, বিরোধী দলের নয়: শিবির সভাপতি

আওয়ামী লীগ দমনের দায়িত্ব সরকারের, বিরোধী দলের নয়: শিবির সভাপতি

৫ দিন আগে