প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রাশিয়া ও ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ● টেকনাফে নিহত সেনা সদস্য তিতাসের পরিবারকে সেনাপ্রধানের আর্থিক সহায়তা ● অস্থিরতার জেরে ১৮ দিনে পোশাকশিল্পে ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার ● ডিসেম্বরে বিতর্কিতদের অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে বাড়তি সতর্কতা: বিজিবি প্রধান ● আমরা ব্যক্তি ও দলের ঐক্য চাই না, জনগণের ঐক্য চাই: এটিএম আজহারুল ইসলাম ● নতুন মজুরি বোর্ডে শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে: শ্রমমন্ত্রী ● প্রাথমিক-মাধ্যমিকের বই ছাপা শেষের দিকে, ১৫ ডিসেম্বরের মধ্যে আসছে নতুন চার বই ● টানা ৯ দফায় স্বর্ণের দাম কমল ৩৪ হাজার ৭০০ টাকা ● ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, নতুন করে আক্রান্ত ১৫১৯ ● হামের উপসর্গে একদিনে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৩৮ ●

রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী

বিজ্ঞাপন
রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী
বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান; এই সংলাপে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন বিরোধী জোটও অংশ নিতে পারে। আগামী সোমবার (২৩ নভেম্বর) থেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে এই সংলাপ শুরু হবে বলে একজন জ্যেষ্ঠ কর্মকর্তা সূত্রে জানা গেছে। এনসিপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পরিষদের একজন সদস্যও বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন। এনসিপির ওই নেতা বলেন, ‘ঐক্যের পক্ষে যেকোনো ইতিবাচক আহ্বানে আমরা সাড়া দেওয়ার কথা জানিয়েছি। একই সঙ্গে সংস্কার ও গণভোটের রায় বাস্তবায়নের প্রশ্নে আমরা অনড় থাকব। তবে আওয়ামী লীগের প্রতিরোধের বিষয়ে আমরা ইতিবাচক অবস্থানের কথা জানিয়েছি।’

এর আগে, গত বুধবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে একান্ত বৈঠক করেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। সারা দেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের সংশ্লিষ্টতায় ক্রমবর্ধমান সহিংসতার অভিযোগের পরিপ্রেক্ষিতে রাজনৈতিকভাবে ঐক্যবদ্ধ প্রতিক্রিয়া তৈরির বিষয়ে তাঁদের মধ্যে আলোচনা হয়। নাম প্রকাশ না করার শর্তে জামায়াতের এক জ্যেষ্ঠ নেতা গণমাধ্যমে জানান, বৈঠকে দুটি প্রস্তাব দেন বিরোধীদলীয় নেতা — একটি সংসদে গণভোটের রায় বাস্তবায়ন এবং অন্যটি রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের মাধ্যমে ঐক্য গড়ে তোলা। ওই নেতা আরও বলেন, বিরোধী দলগুলোর মধ্যে বিভক্তির সুযোগ নিয়ে ফ্যাসিবাদী শক্তি আবারও রাজপথে নামার চেষ্টা করছে বলে মনে করেন বিরোধীদলীয় নেতা।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

 

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেন, দলটির সঙ্গে বৈঠকের তারিখ এখনো নির্ধারণ করা হয়নি; বিষয়টি এখনো আলোচনার পর্যায়ে রয়েছে। আশা করি, শিগগিরই তাঁরা আমাদের বৈঠকের তারিখ জানাবেন। বিরোধীদলীয় নেতা আগামী ২৬ নভেম্বর অস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফেরার পর যেকোনো সময় বৈঠকটি হতে পারে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
রাজনীতি থেকে আরও
আমরা ব্যক্তি ও দলের ঐক্য চাই না, জনগণের ঐক্য চাই: এটিএম আজহারুল ইসলাম

আমরা ব্যক্তি ও দলের ঐক্য চাই না, জনগণের ঐক্য চাই: এটিএম আজহারুল ইসলাম

৪ ঘণ্টা আগে
বাংলাদেশের ককপিটে বসবে তরুণরা, আমরা থাকব প্যাসেঞ্জার সিটে

বাংলাদেশের ককপিটে বসবে তরুণরা, আমরা থাকব প্যাসেঞ্জার সিটে

৬ ঘণ্টা আগে
সকল দেশ পায় রাষ্ট্রনায়ক, আমরা পেয়েছি 'ইঞ্জিনিয়ার'

সকল দেশ পায় রাষ্ট্রনায়ক, আমরা পেয়েছি 'ইঞ্জিনিয়ার'

৬ ঘণ্টা আগে
জয়-ঘনিষ্ঠ ছাত্রলীগ কর্মী এখন ছাত্রদলের পরিচয়ে, ক্যাম্পাসে প্রভাব বিস্তারের অভিযোগ

জয়-ঘনিষ্ঠ ছাত্রলীগ কর্মী এখন ছাত্রদলের পরিচয়ে, ক্যাম্পাসে প্রভাব বিস্তারের অভিযোগ

৯ ঘণ্টা আগে
‘আপা ফিরে মন্ত্রী বানাবে, সেই আশায় বুক বেঁধে আছে মাশরাফি’

‘আপা ফিরে মন্ত্রী বানাবে, সেই আশায় বুক বেঁধে আছে মাশরাফি’

১২ ঘণ্টা আগে
সাদিক কায়েমের বাড়িতে হামলার ঘটনায় জামায়াত আমিরের নিন্দা

সাদিক কায়েমের বাড়িতে হামলার ঘটনায় জামায়াত আমিরের নিন্দা

১২ ঘণ্টা আগে