প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রাশিয়া ও ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ● টেকনাফে নিহত সেনা সদস্য তিতাসের পরিবারকে সেনাপ্রধানের আর্থিক সহায়তা ● অস্থিরতার জেরে ১৮ দিনে পোশাকশিল্পে ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার ● ডিসেম্বরে বিতর্কিতদের অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে বাড়তি সতর্কতা: বিজিবি প্রধান ● আমরা ব্যক্তি ও দলের ঐক্য চাই না, জনগণের ঐক্য চাই: এটিএম আজহারুল ইসলাম ● নতুন মজুরি বোর্ডে শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে: শ্রমমন্ত্রী ● প্রাথমিক-মাধ্যমিকের বই ছাপা শেষের দিকে, ১৫ ডিসেম্বরের মধ্যে আসছে নতুন চার বই ● টানা ৯ দফায় স্বর্ণের দাম কমল ৩৪ হাজার ৭০০ টাকা ● ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, নতুন করে আক্রান্ত ১৫১৯ ● হামের উপসর্গে একদিনে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৩৮ ●

‘আপা ফিরে মন্ত্রী বানাবে, সেই আশায় বুক বেঁধে আছে মাশরাফি’

বিজ্ঞাপন
‘আপা ফিরে মন্ত্রী বানাবে, সেই আশায় বুক বেঁধে আছে মাশরাফি’
ভবিষ্যতে আওয়ামী লীগ ফিরবে এবং শেখ হাসিনা ফিরে তাকে মন্ত্রী বানাবে, মাশরাফি এই আশায় বুক বেঁধে আছেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খাঁন। শনিবার (২১ নভেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে রাশেদ খাঁন এমন মন্তব্য করেন। পোস্টে রাশেদ খাঁন লেখেন, নড়াইলের পলাতক আ’লীগ ও ছাত্রলীগের নেতাদের নিয়মিত টাকা পয়সা পাঠায় মাশরাফি বিন মর্তুজা; সন্ত্রাসীদের দিয়ে সর্বশেষ তাণ্ডবও সে চালিয়েছে। গণঅভ্যুত্থানের সময় ছাত্র-জনতা কর্তৃক তার বাড়িতে ভাঙচুর চালানোর ক্ষোভ আজও তার মধ্যে বিদ্যমান; আর এর প্রতিশোধ নেওয়ার জন্য সে বেপরোয়া হয়ে গেছে এবং এজন্য সর্বোচ্চ অর্থকড়ি ব্যয় করে জ্বালাও-পোড়াও ও হত্যার মদত দিচ্ছে।

তিনি লেখেন, তার চ্যালাচামুণ্ডা ফেসবুকে প্রচার করছে যে, মাশরাফি নাকি বিএনপির দুজন নেতাকে হত্যার নির্দেশনা দেয়নি! তো এই কথা মাশরাফি বলুক যে, আমি নিরপরাধ, আমি বিএনপির ২ নেতাকে হত্যার নির্দেশনা দেইনি! কেন বলছে না? মাশরাফির ভক্ত আমি নিজেও ছিলাম, কিন্তু গণঅভ্যুত্থানের সময় ৪ আগস্ট মাশরাফির বাবা নিজে রাস্তায় নেমে ছাত্র-জনতার ওপর হামলার নেতৃত্ব দিয়েছে; বাপ-বেটা ক্ষমতার জন্য পাগল হয়ে গেছিল। প্রধানমন্ত্রীর এই রাজনৈতিক সহকারী লেখেন, মাশরাফি বিন মর্তুজা মনে করতেছে ভবিষ্যতে আ’লীগ ফিরবে, সেই ভরসায় ২ বছর গ্যাপ দিয়ে এ বছর শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছাও জানিয়েছে; যে একজন গণহত্যার নির্দেশদাতাকে শুভেচ্ছা জানাতে পারে, তার নির্দেশনায় ২ জন হত্যা কি অস্বাভাবিক ব্যাপার? মাশরাফির কোনো মনুষ্যত্ব থাকলে গণঅভ্যুত্থানের সময় পদত্যাগ করে ছাত্র-জনতার পক্ষে রাজপথে নামতো উল্লেখ করে তিনি লেখেন, কিংবা গণঅভ্যুত্থানের পরে ক্ষমা চেয়ে রাজনীতি থেকে বিদায় নিতো; কিন্তু সে লোভী, ভবিষ্যতে আ’লীগ ফিরবে, আপা তাকে মন্ত্রী বানাবে, সেই আশায় বুক বেঁধে আছে...!

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
রাজনীতি থেকে আরও
আমরা ব্যক্তি ও দলের ঐক্য চাই না, জনগণের ঐক্য চাই: এটিএম আজহারুল ইসলাম

আমরা ব্যক্তি ও দলের ঐক্য চাই না, জনগণের ঐক্য চাই: এটিএম আজহারুল ইসলাম

৪ ঘণ্টা আগে
বাংলাদেশের ককপিটে বসবে তরুণরা, আমরা থাকব প্যাসেঞ্জার সিটে

বাংলাদেশের ককপিটে বসবে তরুণরা, আমরা থাকব প্যাসেঞ্জার সিটে

৬ ঘণ্টা আগে
সকল দেশ পায় রাষ্ট্রনায়ক, আমরা পেয়েছি 'ইঞ্জিনিয়ার'

সকল দেশ পায় রাষ্ট্রনায়ক, আমরা পেয়েছি 'ইঞ্জিনিয়ার'

৬ ঘণ্টা আগে
জয়-ঘনিষ্ঠ ছাত্রলীগ কর্মী এখন ছাত্রদলের পরিচয়ে, ক্যাম্পাসে প্রভাব বিস্তারের অভিযোগ

জয়-ঘনিষ্ঠ ছাত্রলীগ কর্মী এখন ছাত্রদলের পরিচয়ে, ক্যাম্পাসে প্রভাব বিস্তারের অভিযোগ

৯ ঘণ্টা আগে
সাদিক কায়েমের বাড়িতে হামলার ঘটনায় জামায়াত আমিরের নিন্দা

সাদিক কায়েমের বাড়িতে হামলার ঘটনায় জামায়াত আমিরের নিন্দা

১২ ঘণ্টা আগে
রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী

রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী

১২ ঘণ্টা আগে