প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রাশিয়া ও ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ● টেকনাফে নিহত সেনা সদস্য তিতাসের পরিবারকে সেনাপ্রধানের আর্থিক সহায়তা ● অস্থিরতার জেরে ১৮ দিনে পোশাকশিল্পে ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার ● ডিসেম্বরে বিতর্কিতদের অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে বাড়তি সতর্কতা: বিজিবি প্রধান ● আমরা ব্যক্তি ও দলের ঐক্য চাই না, জনগণের ঐক্য চাই: এটিএম আজহারুল ইসলাম ● নতুন মজুরি বোর্ডে শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে: শ্রমমন্ত্রী ● প্রাথমিক-মাধ্যমিকের বই ছাপা শেষের দিকে, ১৫ ডিসেম্বরের মধ্যে আসছে নতুন চার বই ● টানা ৯ দফায় স্বর্ণের দাম কমল ৩৪ হাজার ৭০০ টাকা ● ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, নতুন করে আক্রান্ত ১৫১৯ ● হামের উপসর্গে একদিনে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৩৮ ●

২৪ ঘণ্টার মধ্যে পূর্ণাঙ্গ পর্ষদ না দিলে ইসলামী ব্যাংকে ঢুকতে পারবেন না জহির

বিজ্ঞাপন
২৪ ঘণ্টার মধ্যে পূর্ণাঙ্গ পর্ষদ না দিলে ইসলামী ব্যাংকে ঢুকতে পারবেন না জহির
আগামী ২৪ ঘণ্টার মধ্যে ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠন না করা হলে ব্যাংকের প্রশাসক জহির হোসেনকে দায়িত্ব পালন করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের সদস্যসচিব মোতাছিম বিল্লাহ। তার দাবি, প্রশাসক জহির হোসেন ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের আশ্বাস দিলেও প্রায় পাঁচ মাস পেরিয়ে যাওয়ার পরও তা বাস্তবায়ন করা হয়নি।

রোববার (২২ নভেম্বর) রাজধানীর দিলকুশায় ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। সৎ, যোগ্য ও পেশাদার ব্যক্তিদের সমন্বয়ে পরিচালনা পর্ষদ গঠন এবং ব্যাংকটিতে এস আলম গ্রুপের হস্তক্ষেপের প্রতিবাদে ‘ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম’ এই কর্মসূচির আয়োজন করে।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

সমাবেশে মোতাছিম বিল্লাহ বলেন, ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের পর গ্রাহকেরা আশা করেছিলেন ব্যাংকটি আগের অবস্থানে ফিরে যাবে এবং তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ওমর ফারুক খানের নেতৃত্বে ব্যাংকটি ঘুরে দাঁড়ানোর প্রক্রিয়াও শুরু হয়েছিল। কিন্তু ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারির নির্বাচনের পর নতুন সরকার ক্ষমতায় এলে ব্যাংকটির ব্যবস্থাপনায় আবার পরিবর্তন আনা হয়।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

তিনি অভিযোগ করেন, ওমর ফারুক খান ও তৎকালীন চেয়ারম্যান জুবাইদুর রহমানকে রাতারাতি সরিয়ে দেওয়া হয়। এরপর খুরশীদ আলমকে চেয়ারম্যান নিয়োগ দেওয়া হলেও গ্রাহক ফোরামের প্রতিবাদের মুখে তিনি দায়িত্ব নিতে পারেননি। পরবর্তী সময়ে মাত্র তিন ঘণ্টার ব্যবধানে বাংলাদেশ ব্যাংক থেকে জহির হোসেনকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়, যিনি ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ পর্ষদ গঠন করে দায়িত্ব ছাড়ার আশ্বাস দিয়েছিলেন।

প্রশাসকের সাম্প্রতিক সিদ্ধান্তের সমালোচনা করে মোতাছিম বিল্লাহ বলেন, ব্যাংকের প্রতিষ্ঠাকাল থেকে দায়িত্ব পালন করা অভিজ্ঞ নির্বাহীদের চাকরির বয়সসীমা শেষ না হলেও চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে পরে তাদের সরিয়ে দেওয়া হয়েছে। অথচ পূর্ণাঙ্গ পর্ষদ গঠন না করেই নতুন করে দুজন নির্বাহীকে উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) পদে নিয়োগ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

প্রশাসকের উদ্দেশে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘জহির সাহেব, আপনি যদি পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ দিতে না পারেন, অভিজ্ঞ নির্বাহীদের ব্যাংকে রাখতে না পারেন, তাহলে নতুন করে দুজন নির্বাহীকে কীভাবে ডিএমডি পদে নিয়োগ দিলেন? আমরা স্বচ্ছতার আড়ালে ধোঁকা দেখতে পাচ্ছি। আগামী ২৪ ঘণ্টার মধ্যে পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠন করতে না পারলে ইসলামী ব্যাংকে আপনার কোনো প্রয়োজন নেই।’

বিজ্ঞাপন
728*90 Ad One-P

সমাবেশে গ্রাহক আবুল খায়ের আজাদ বলেন, দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ইসলামী ব্যাংককে রক্ষায় গ্রাহকেরা দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন। নির্বাচনের আগে সরকারের দেওয়া সুশাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি বাস্তবায়নের পাশাপাশি ব্যাংকের পরিচালনায় স্বচ্ছতা নিশ্চিত করতে গ্রাহকদের দাবি পূরণের আহ্বান জানান তিনি।

সমাবেশে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, নারী গ্রাহক ও সাধারণ গ্রাহকেরা উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে তারা বিক্ষোভ মিছিল বের করেন।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
অর্থনীতি থেকে আরও
অস্থিরতার জেরে ১৮ দিনে পোশাকশিল্পে ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার

অস্থিরতার জেরে ১৮ দিনে পোশাকশিল্পে ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার

৪ ঘণ্টা আগে
টানা ৯ দফায় স্বর্ণের দাম কমল ৩৪ হাজার ৭০০ টাকা

টানা ৯ দফায় স্বর্ণের দাম কমল ৩৪ হাজার ৭০০ টাকা

৫ ঘণ্টা আগে
ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা

ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা

৬ ঘণ্টা আগে
স্বর্ণের গহনা বিক্রিতে গ্রাহকদের সুবিধা বাড়াল বাজুস

স্বর্ণের গহনা বিক্রিতে গ্রাহকদের সুবিধা বাড়াল বাজুস

৯ ঘণ্টা আগে
মসলার দাম বেড়েছে কেজিতে ৪০০ টাকা পর্যন্ত

মসলার দাম বেড়েছে কেজিতে ৪০০ টাকা পর্যন্ত

১ দিন আগে
জাতীয় এসএমই মেলা শুরু রোববার, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

জাতীয় এসএমই মেলা শুরু রোববার, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১ দিন আগে