প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রাশিয়া ও ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ● টেকনাফে নিহত সেনা সদস্য তিতাসের পরিবারকে সেনাপ্রধানের আর্থিক সহায়তা ● অস্থিরতার জেরে ১৮ দিনে পোশাকশিল্পে ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার ● ডিসেম্বরে বিতর্কিতদের অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে বাড়তি সতর্কতা: বিজিবি প্রধান ● আমরা ব্যক্তি ও দলের ঐক্য চাই না, জনগণের ঐক্য চাই: এটিএম আজহারুল ইসলাম ● নতুন মজুরি বোর্ডে শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে: শ্রমমন্ত্রী ● প্রাথমিক-মাধ্যমিকের বই ছাপা শেষের দিকে, ১৫ ডিসেম্বরের মধ্যে আসছে নতুন চার বই ● টানা ৯ দফায় স্বর্ণের দাম কমল ৩৪ হাজার ৭০০ টাকা ● ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, নতুন করে আক্রান্ত ১৫১৯ ● হামের উপসর্গে একদিনে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৩৮ ●

সকল দেশ পায় রাষ্ট্রনায়ক, আমরা পেয়েছি 'ইঞ্জিনিয়ার'

বিজ্ঞাপন
সকল দেশ পায় রাষ্ট্রনায়ক, আমরা পেয়েছি 'ইঞ্জিনিয়ার'
জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সকল দেশ পায় রাষ্ট্রনায়ক আর আমরা পেয়েছি ইঞ্জিনিয়ার। শনিবার (২২ নভেম্বর) অস্ট্রেলিয়ায় 'জুলাই অভ্যুত্থান ও তার পরবর্তী সময়' শীর্ষক আলোচনায় অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন।

প্রবাসীদের উদ্দেশ্যে জামায়াত আমির বলেন, 'আপনাদের অনেকেরই কষ্ট আছে। ভোট দিলেন এক জায়গায়, আর পোস্টিং হলো আরেক জায়গায়। ট্রেনে-বাসে-লঞ্চে সব জায়গায় একই আওয়াজ ছিল দাড়িপাল্লা, দাড়িপাল্লা। তাইলে অন্যরা কেমনে ক্ষমতায় গেল? আপনারা জানেন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে ক্ষমতায় গেছে। সকল দেশ পায় রাষ্ট্রনায়ক, আর আমরা পেয়েছি ইঞ্জিনিয়ার।'

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

ডা. শফিকুর রহমান বলেন, দেশ এবং জাতি সবকিছুই দেখছি। আমরা আমাদের বার্তা অত্যন্ত স্পষ্ট। কোনো দল আমাদের দুশমন নয়, কোনো ব্যক্তি আমাদের দুশমন নয়। দল এবং ব্যক্তি যদি দেশের বিরুদ্ধে কোনো অপকর্ম করে, তাহলে ওই কাজটাই হচ্ছে আমাদের দুশমন। ওই কাজকে আমরা ছেড়ে দিয়ে কথা বলব না। জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী। জাতীয় ঐক্য চাইলে কিছু কাজ তাঁকে করতে হবে। তিনি কিছু লোককে হায়ার করেছেন তাঁর চতুর্দিকে। একজন শাসক তাঁর মর্যাদা প্রতিষ্ঠিত হয় তাঁর আশপাশের লোকদের দিয়ে।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

প্রশ্ন ছুড়ে দিয়ে তিনি বলেন, 'তিনি কেমন শাসক? এটা প্রমাণ হয় তাঁর সহযোগী এবং সহযোদ্ধাদের দিকে তাকাইলে। আমরা অনুরোধ করব, আপনার দলে এবং আপনার দলকে ভালোবাসে দেশে এবং বিদেশে এমন প্রচুর ভালো এবং যোগ্যতাসম্পন্ন লোক আছেন; মেহেরবানী করে টিমটা তাঁদেরকে দিয়ে সাজান। যদি টিমটা এভাবে বিল্ড-আপ করতে পারেন, দেশকে ভালো কিছু দিতে পারবেন। আর দেশকে যদি ভালো কিছু দেন, তাহলে ১৭ কোটি মানুষের মাঝে আমিও একজন এটার দ্বারা বেনিফিটেড হব।'

তিনি আরও বলেন, দুর্নীতির ঊর্ধ্বে থাকতে হবে। কিন্তু কী আশ্চর্য! সংসদে উনারাই বিল আনলেন মাদক নিয়ন্ত্রণ বিল। আমরা মাদক নির্মূল চাই, নিয়ন্ত্রণ চাই না। উনারাই এটা পাস করিয়েছেন। এখন উনারাই বলতেছেন, এটা কীভাবে সামাল দেওয়া যায়। আগে যারা এটার ডিলার ছিল, এখন ওরা চলে গেছে। এখন আমাদের দলের নেতারা এটার ডিলারশিপ নিয়ে নিয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব হচ্ছে এগুলো দেখা। কিন্তু তিনি পারছেন না। তিনি তাঁর বাড়ির রাস্তাটাও ক্লোজ করতে পারেননি। এরকম অনেক যন্ত্রণা নিয়ে আমরা চলছি।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

তিনি বলেন, সংসদে যখন উনারা দাঁড়িয়ে বিবৃতি দেন, মনে হয় যেন আমরা অস্ট্রেলিয়ার চাইতেও অনেক ভালো জায়গায় আছি, যার সঙ্গে বাস্তবের কোনো মিল নেই। মানুষ হাসে। আর যখন কোনো মন্ত্রী বিবৃতি দেন, উনার পেছন থেকে উনার দলের লোকেরাও হাসে। এমন এক আজগুবি অবস্থায় আমরা আছি। তিনি আরও বলেন, উনারাও আমাদের মতো মজলুম ছিলেন সাড়ে ১৫ বছর। প্রচুর লোক উনাদের খুন হয়েছে, গুম হয়েছে—ইলিয়াস আলী, চৌধুরী আলমসহ অনেকেই। তাঁরা তো ফিরে আসেননি। অন্তত নিজের দলের সহকর্মীদের প্রতি সম্মান করবেন। এই জায়গাটায় আপনারা ফিরে আসুন। আল্লাহ আপনাদের মর্যাদা বাড়িয়ে দেবেন, হাতকে শক্তিশালী করে দেবেন।

বিজ্ঞাপন
728*90 Ad One-P
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
রাজনীতি থেকে আরও
আমরা ব্যক্তি ও দলের ঐক্য চাই না, জনগণের ঐক্য চাই: এটিএম আজহারুল ইসলাম

আমরা ব্যক্তি ও দলের ঐক্য চাই না, জনগণের ঐক্য চাই: এটিএম আজহারুল ইসলাম

৪ ঘণ্টা আগে
বাংলাদেশের ককপিটে বসবে তরুণরা, আমরা থাকব প্যাসেঞ্জার সিটে

বাংলাদেশের ককপিটে বসবে তরুণরা, আমরা থাকব প্যাসেঞ্জার সিটে

৬ ঘণ্টা আগে
জয়-ঘনিষ্ঠ ছাত্রলীগ কর্মী এখন ছাত্রদলের পরিচয়ে, ক্যাম্পাসে প্রভাব বিস্তারের অভিযোগ

জয়-ঘনিষ্ঠ ছাত্রলীগ কর্মী এখন ছাত্রদলের পরিচয়ে, ক্যাম্পাসে প্রভাব বিস্তারের অভিযোগ

৯ ঘণ্টা আগে
‘আপা ফিরে মন্ত্রী বানাবে, সেই আশায় বুক বেঁধে আছে মাশরাফি’

‘আপা ফিরে মন্ত্রী বানাবে, সেই আশায় বুক বেঁধে আছে মাশরাফি’

১২ ঘণ্টা আগে
সাদিক কায়েমের বাড়িতে হামলার ঘটনায় জামায়াত আমিরের নিন্দা

সাদিক কায়েমের বাড়িতে হামলার ঘটনায় জামায়াত আমিরের নিন্দা

১২ ঘণ্টা আগে
রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী

রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী

১২ ঘণ্টা আগে