প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রাশিয়া ও ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ● টেকনাফে নিহত সেনা সদস্য তিতাসের পরিবারকে সেনাপ্রধানের আর্থিক সহায়তা ● অস্থিরতার জেরে ১৮ দিনে পোশাকশিল্পে ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার ● ডিসেম্বরে বিতর্কিতদের অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে বাড়তি সতর্কতা: বিজিবি প্রধান ● আমরা ব্যক্তি ও দলের ঐক্য চাই না, জনগণের ঐক্য চাই: এটিএম আজহারুল ইসলাম ● নতুন মজুরি বোর্ডে শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে: শ্রমমন্ত্রী ● প্রাথমিক-মাধ্যমিকের বই ছাপা শেষের দিকে, ১৫ ডিসেম্বরের মধ্যে আসছে নতুন চার বই ● টানা ৯ দফায় স্বর্ণের দাম কমল ৩৪ হাজার ৭০০ টাকা ● ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, নতুন করে আক্রান্ত ১৫১৯ ● হামের উপসর্গে একদিনে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৩৮ ●

টানা ৯ দফায় স্বর্ণের দাম কমল ৩৪ হাজার ৭০০ টাকা

বিজ্ঞাপন
টানা ৯ দফায় স্বর্ণের দাম কমল ৩৪ হাজার ৭০০ টাকা
চলতি নভেম্বর মাসে দেশের বাজারে টানা ৯ দফায় স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সব মিলিয়ে এই ৯ দফায় ভরিপ্রতি স্বর্ণের দাম কমেছে মোট ৩৪ হাজার ৭০০ টাকা। সবশেষ শনিবার (২১ নভেম্বর) রাতে এক বিজ্ঞপ্তিতে ভরিপ্রতি স্বর্ণের দাম একলাফে ৬ হাজার ১৮২ টাকা কমানোর ঘোষণা দেয় বাজুস। রোববার (২২ নভেম্বর) থেকে নতুন এই দর কার্যকর হয়েছে।

নতুন নির্ধারিত দাম অনুযায়ী, বর্তমানে দেশের বাজারে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৬ হাজার ২১৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৫৯ হাজার ৯৭২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩০ হাজার ৩৪৫ টাকা।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

চলতি মাসের শুরুতে টানা ৩ দফায় বাড়ানোর পর গত ৬ নভেম্বর থেকে স্বর্ণের দাম কমতে শুরু করে। এরপর ২১ নভেম্বর পর্যন্ত ১৫ দিনের ব্যবধানে ৯ দফায় দাম কমানো হয়। দফাগুলো হলো: ১ম দফা (৬ নভেম্বর) ২ হাজার ৭৪১ টাকা, ২য় দফা (১১ নভেম্বর) ২ হাজার ৭৪১ টাকা, ৩য় দফা (১২ নভেম্বর) ২ হাজার ২১৬ টাকা, ৪র্থ দফা (১৩ নভেম্বর) ২ হাজার ১৫৮ টাকা, ৫ম দফা (১৪ নভেম্বর) ২ হাজার ২১৬ টাকা, ৬ষ্ঠ দফা (১৮ নভেম্বর) ২ হাজার ২১৬ টাকা, ৭ম দফা (১৯ নভেম্বর) ৩ হাজার ২৬৬ টাকা, ৮ম দফা (২০ নভেম্বর) ১০ হাজার ৯৬৪ টাকা এবং ৯ম দফা (২১ নভেম্বর) ৬ হাজার ১৮২ টাকা।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

বাজুসের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় ক্রেতাদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট নেওয়া যাবে না। তবে অলংকারের নকশাভেদে মজুরি প্রযোজ্য হবে। এ ছাড়া রোববার থেকে পুরোনো অলংকার এক্সচেঞ্জের ক্ষেত্রে ৯ শতাংশ এবং পারচেজের (বিক্রি) ক্ষেত্রে ১৫ শতাংশ বাদ দেওয়ার নতুন নিয়ম কার্যকর হয়েছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
অর্থনীতি থেকে আরও
অস্থিরতার জেরে ১৮ দিনে পোশাকশিল্পে ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার

অস্থিরতার জেরে ১৮ দিনে পোশাকশিল্পে ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার

৩ ঘণ্টা আগে
ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা

ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা

৫ ঘণ্টা আগে
স্বর্ণের গহনা বিক্রিতে গ্রাহকদের সুবিধা বাড়াল বাজুস

স্বর্ণের গহনা বিক্রিতে গ্রাহকদের সুবিধা বাড়াল বাজুস

৯ ঘণ্টা আগে
২৪ ঘণ্টার মধ্যে পূর্ণাঙ্গ পর্ষদ না দিলে ইসলামী ব্যাংকে ঢুকতে পারবেন না জহির

২৪ ঘণ্টার মধ্যে পূর্ণাঙ্গ পর্ষদ না দিলে ইসলামী ব্যাংকে ঢুকতে পারবেন না জহির

৯ ঘণ্টা আগে
মসলার দাম বেড়েছে কেজিতে ৪০০ টাকা পর্যন্ত

মসলার দাম বেড়েছে কেজিতে ৪০০ টাকা পর্যন্ত

১ দিন আগে
জাতীয় এসএমই মেলা শুরু রোববার, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

জাতীয় এসএমই মেলা শুরু রোববার, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১ দিন আগে