প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রাশিয়া ও ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ● টেকনাফে নিহত সেনা সদস্য তিতাসের পরিবারকে সেনাপ্রধানের আর্থিক সহায়তা ● অস্থিরতার জেরে ১৮ দিনে পোশাকশিল্পে ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার ● ডিসেম্বরে বিতর্কিতদের অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে বাড়তি সতর্কতা: বিজিবি প্রধান ● আমরা ব্যক্তি ও দলের ঐক্য চাই না, জনগণের ঐক্য চাই: এটিএম আজহারুল ইসলাম ● নতুন মজুরি বোর্ডে শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে: শ্রমমন্ত্রী ● প্রাথমিক-মাধ্যমিকের বই ছাপা শেষের দিকে, ১৫ ডিসেম্বরের মধ্যে আসছে নতুন চার বই ● টানা ৯ দফায় স্বর্ণের দাম কমল ৩৪ হাজার ৭০০ টাকা ● ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, নতুন করে আক্রান্ত ১৫১৯ ● হামের উপসর্গে একদিনে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৩৮ ●

অস্থিরতার জেরে ১৮ দিনে পোশাকশিল্পে ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার

বিজ্ঞাপন
অস্থিরতার জেরে ১৮ দিনে পোশাকশিল্পে ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার
চলমান অস্থিতিশীল পরিস্থিতির কারণে দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি তৈরি পোশাকশিল্প বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে। গত ১ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত মাত্র ১৮ দিনের অস্থিরতায় ৩১৭টি কারখানার ৪২৮ মিলিয়ন ডলার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)। একই সঙ্গে এই সময়ে ২৫৪ মিলিয়ন ডলারের ক্রয়াদেশ হারানোর কথা জানিয়েছে পোশাকশিল্প মালিকদের সংগঠনটি। রোববার বিজিএমইএর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, খাতটির প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করতে বিজিএমইএ গত চার দিন ধরে সদস্য কারখানাগুলোর ওপর একটি জরুরি জরিপ পরিচালনা করেছে। কারখানাগুলো কী পরিমাণ ক্ষতির মুখে পড়েছে, প্রাথমিক এই জরিপে তার স্পষ্ট চিত্র উঠে এসেছে। সংস্থাটি জানায়, শিল্পাঞ্চলে সাম্প্রতিক অস্থিরতার কারণে উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি বিশাল পরিমাণ আর্থিক ক্ষতি হয়েছে। উল্লেখিত সময়ে অস্থিতিশীল পরিস্থিতির কারণে কারখানাগুলোর সর্বনিম্ন ১ দিন থেকে শুরু করে সর্বোচ্চ ১৬ দিন পর্যন্ত উৎপাদন কার্যক্রম বন্ধ রাখতে বাধ্য হয়েছে। শুধু ৩১৭টি কারখানারই উৎপাদন ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ৪২৮ মিলিয়ন মার্কিন ডলার (এফওবি মূল্যমান)।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

এ ছাড়া ৪২৮ মিলিয়ন ডলারের সরাসরি উৎপাদন ক্ষতির পাশাপাশি সময়মতো পণ্য সরবরাহ করতে না পারায় অধিকাংশ অর্ডারই এখন চরম ঝুঁকিতে রয়েছে। রপ্তানি আদেশ ধরে রাখতে কারখানাগুলোকে এখন ব্যয়বহুল এয়ার শিপমেন্ট, বড় অঙ্কের মূল্যছাড়, এমনকি সরাসরি অর্ডার বাতিলের মতো কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে। বিজিএমইএ জানায়, অস্থিরতার কারণে ক্রেতাদের আস্থায় বড় ধরনের প্রভাব পড়েছে। জরিপে অংশগ্রহণকারী কারখানাগুলো জানিয়েছে, ক্রেতারা ইতোমধ্যেই তাদের নিশ্চিতকৃত অর্ডার থেকে ৫৯ মিলিয়ন পিস পোশাক অন্য দেশে সরিয়ে নিয়েছে, যার বাজারমূল্য ২৫৪ মিলিয়ন মার্কিন ডলার।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

প্রকৃত ক্ষতির ভয়াবহতা আরও ব্যাপক উল্লেখ করে বিজিএমইএ মনে করে, জরিপে উঠে আসা এই পরিসংখ্যান প্রকৃত ক্ষতির একটি খণ্ডচিত্র মাত্র। বিজিএমইএর ক্ষতিগ্রস্ত কারখানার সংখ্যা ৬০০-এরও অধিক, অথচ স্বল্প সময়ের এই জরুরি জরিপে মাত্র ৩১৭টি কারখানা অংশ নিতে পেরেছে। তদুপরি, জরিপের সময়সীমা ১৮ নভেম্বর পর্যন্ত নির্ধারিত থাকলেও শিল্পাঞ্চলে অস্থিতিশীল পরিবেশ এখনো চলমান রয়েছে। ফলে সামগ্রিক ক্ষতির পরিমাণ এই হিসাবের চেয়েও বেশি।

কেবল তাৎক্ষণিক আর্থিক সংখ্যার বিচারে এই ক্ষতির গভীরতা পরিমাপ করা সম্ভব নয় উল্লেখ করে বিজিএমইএ বলছে, এর চেয়েও বড় ও অপূরণীয় আঘাত এসেছে বিশ্ববাজারে বাংলাদেশের পোশাকশিল্পের দীর্ঘমেয়াদি ভাবমূর্তি, নির্ভরযোগ্যতা এবং ভবিষ্যৎ সম্ভাবনার ওপর, যা স্পষ্ট প্রতিফলিত হচ্ছে ইতোমধ্যেই অন্য দেশে ব্যাপকভাবে ক্রয়াদেশ সরে যাওয়ার মধ্য দিয়ে। দেশের অর্থনীতি ও লাখ লাখ শ্রমিকের জীবন-জীবিকার স্বার্থে উদ্ভূত এই সংকটময় পরিস্থিতি থেকে দ্রুত উত্তরণ জরুরি উল্লেখ করে বিজিএমইএর বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শিল্পের চাকা সচল রাখতে এবং এই বিপর্যয় কাটিয়ে উঠতে বিজিএমইএ সংশ্লিষ্ট সব পক্ষের কাছ থেকে সর্বোচ্চ দায়িত্বশীল আচরণ ও কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
অর্থনীতি থেকে আরও
টানা ৯ দফায় স্বর্ণের দাম কমল ৩৪ হাজার ৭০০ টাকা

টানা ৯ দফায় স্বর্ণের দাম কমল ৩৪ হাজার ৭০০ টাকা

৫ ঘণ্টা আগে
ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা

ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা

৫ ঘণ্টা আগে
স্বর্ণের গহনা বিক্রিতে গ্রাহকদের সুবিধা বাড়াল বাজুস

স্বর্ণের গহনা বিক্রিতে গ্রাহকদের সুবিধা বাড়াল বাজুস

৯ ঘণ্টা আগে
২৪ ঘণ্টার মধ্যে পূর্ণাঙ্গ পর্ষদ না দিলে ইসলামী ব্যাংকে ঢুকতে পারবেন না জহির

২৪ ঘণ্টার মধ্যে পূর্ণাঙ্গ পর্ষদ না দিলে ইসলামী ব্যাংকে ঢুকতে পারবেন না জহির

৯ ঘণ্টা আগে
মসলার দাম বেড়েছে কেজিতে ৪০০ টাকা পর্যন্ত

মসলার দাম বেড়েছে কেজিতে ৪০০ টাকা পর্যন্ত

১ দিন আগে
জাতীয় এসএমই মেলা শুরু রোববার, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

জাতীয় এসএমই মেলা শুরু রোববার, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১ দিন আগে