প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
অভ্যন্তরীণ বাজারেও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হবে: খাদ্যমন্ত্রী ● জলাবদ্ধতা নিরসনে বাসাবো-কদমতলা খাল পুনঃখনন শুরু ডিএসসিসির ● পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে দক্ষিণ আফ্রিকার হাইকমিশনারের সাক্ষাৎ ● ব্রুনাইয়ে ৩৭০ কর্মী নিয়োগ দেবে বোয়েসেল ● রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল শতবার ● গাজীপুরে ৫০ পোশাক কারখানায় সাধারণ ছুটি, বন্ধ ৩৫টি ● শীতে শরীর উষ্ণ রাখতে খাদ্যতালিকায় রাখুন এই ১০ খাবার ● শতাধিক মানুষ হত্যার দায়ে জিয়াউলকে পৃথিবী থেকে অবাঞ্ছিত করা উচিত ● গোপালগঞ্জে ৭৪-এর মতো দুর্ভিক্ষ নেমে এসেছে: রাশেদ খাঁন ● একনেকে ২৪ হাজার কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ●

এই মাটিতে আর গুম কখনো ফিরে আসতে পারবে না: তাজুল ইসলাম

বিজ্ঞাপন
এই মাটিতে আর গুম কখনো ফিরে আসতে পারবে না: তাজুল ইসলাম
গুমের অভিশাপ থেকে জাতিকে মুক্ত করার প্রত্যয় ব্যক্ত করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন, এই মাটিতে আর গুম কখনো ফিরে আসতে পারবে না। তিনি বলেন, রাষ্ট্রের নাগরিকদের চিরদিনের জন্য হারিয়ে ফেলা এবং নিষ্ঠুরতম পন্থায় মেরে ফেলাকে একটি সংস্কৃতিতে পরিণত করা হয়েছিল। মঙ্গলবার জিয়াউল আহসানের বিরুদ্ধে করা মামলায় প্রথম ধাপের যুক্তিতর্ক উপস্থাপন শেষে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

গুম ও হত্যাকাণ্ডের রহস্য উন্মোচনের জটিল প্রক্রিয়া তুলে ধরে তাজুল ইসলাম বলেন, এই যে হত্যাকাণ্ডগুলো, যেগুলোর তথ্য আমরা এখন আদালতে দেখতে পাচ্ছি, এগুলো কিন্তু খুব স্বাভাবিকভাবে বের করা সম্ভব নয়। কারণ ভিকটিমদের ধরে নেওয়ার পর থেকে তারা নিখোঁজ এবং চিরদিনের জন্য হারিয়ে গেছেন। আমার পেছনে ভিকটিম পরিবারের সদস্যরা আছেন—তুলি আপার ভাইসহ আটজনকে নেওয়া হয়েছিল, আমরা আজও জানি না কোথায় আছেন তারা। তো এই যে 'ইনসাইডার উইটনেস' (ভেতরের সাক্ষী), তাদের ছাড়া কিন্তু এই তথ্যগুলো কোনোদিন পাওয়া যেত না।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

তিনি জানান, গুম কমিশন এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা নিবিড়ভাবে কাজ করে র‍্যাবে কর্মরত সাবেক ও বর্তমান কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছে। টানা চার-পাঁচ দিন কথা বলার পর পঞ্চম দিনের মাথায় গিয়ে কোনো কোনো কর্মকর্তা ভেঙে পড়েছেন এবং প্রকৃত ঘটনা বলতে শুরু করেছেন। এভাবে একটি ছোট্ট সূত্র ধরে পুরো ঘটনার জট খোলা হয়েছে।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

চরদুয়ারির (চরদুয়ানি) ঘটনার উদাহরণ টেনে সাবেক চিফ প্রসিকিউটর বলেন, একজন অবসরপ্রাপ্ত র‍্যাব কর্মকর্তা প্রথমে আমাদের জানান যে চরদুয়ারিতে এভাবে অপারেশন হয়েছে। তিনি একটি নাম বারবার বলছিলেন। সেই সূত্র ধরেই আমরা চরদুয়ারিকেন্দ্রিক কয়েকশ মানুষকে হত্যা করার পুরো এপিসোড বের করেছি।

বর্তমান প্রসিকিউশন টিমের প্রতি সংহতি ও সহযোগিতার আশ্বাস দিয়ে তাজুল ইসলাম বলেন, আজকে আমি এখানে এসেছি প্রসিকিউশনের সাথে আমাদের সংহতি (সলিডারিটি) প্রকাশ করার জন্য, কারণ এটি একটি জাতীয় বিষয়। ভিকটিম পরিবারগুলোর কান্না—তারা জানেনই না কবে তাদের স্বজনের মৃত্যু হয়েছে কিংবা কোথায় তাদের কবর হয়েছে। এই সুষ্ঠু বিচার নিশ্চিত করতে আমরা আমাদের অভিজ্ঞতা, জ্ঞান ও ভালোবাসা দিয়ে প্রসিকিউশন টিমকে সর্বাত্মক সহযোগিতা দিতে প্রস্তুত আছি।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

সবশেষে তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, যতদিন প্রয়োজন হয় প্রসিকিউশনকে সহযোগিতা করার মাধ্যমে এই জাতিকে গুমের অভিশাপ থেকে মুক্তি দিতে হবে, যাতে এই মাটিতে আর কখনো গুম ফিরে আসতে না পারে।

বিজ্ঞাপন
728*90 Ad One-P
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আইন-বিচার থেকে আরও
রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল শতবার

রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল শতবার

১৫ মিনিট আগে
শতাধিক মানুষ হত্যার দায়ে জিয়াউলকে পৃথিবী থেকে অবাঞ্ছিত করা উচিত

শতাধিক মানুষ হত্যার দায়ে জিয়াউলকে পৃথিবী থেকে অবাঞ্ছিত করা উচিত

২২ মিনিট আগে
আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর

আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর

৩ ঘণ্টা আগে
নির্ধারিত সময়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় বাধা নেই: আপিল বিভাগ

নির্ধারিত সময়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় বাধা নেই: আপিল বিভাগ

২ দিন আগে
বিচার বিভাগের স্বাধীনতার মূল শক্তি বিচারকদের বিবেক ও নৈতিক সাহস: আইনমন্ত্রী

বিচার বিভাগের স্বাধীনতার মূল শক্তি বিচারকদের বিবেক ও নৈতিক সাহস: আইনমন্ত্রী

৩ দিন আগে
বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে

বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে

৫ দিন আগে