প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
‘জেনোসাইডের লক্ষ্য’ নিয়ে রোহিঙ্গা নিপীড়নে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করল আইসিজে ● এবি পার্টির চেয়ারম্যানের গাড়িতে আগুন, নিন্দা ও প্রতিবাদ ● বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে ● এই ডিসেম্বরেই ফ্যাসিস্ট আ.লীগের রাজনীতির চূড়ান্ত কবর রচনা করবে জনগণ: সাদিক কায়েম ● দুর্নীতির মামলায় বেনজীরের বিরুদ্ধে তদন্ত কর্মকর্তার সাক্ষ্যগ্রহণ ২৫ নভেম্বর ● দুর্নীতিমুক্ত ও দক্ষ মানুষ তৈরির কারখানা শিবির ও ছাত্রী সংস্থা: আমির হামজা ● খাদ্যে ভেজাল প্রতিরোধে আইন কঠোর করা হবে: খাদ্যমন্ত্রী ● মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেলে ১১ দফা নির্দেশনা, ফি সর্বোচ্চ ৮ হাজার টাকা ● অনুমোদন পেল তিন সেতু, বদলে যাচ্ছে পশ্চিম টাঙ্গাইল ● হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১,৩৩০ ●

বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে

বিজ্ঞাপন
বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জুমার নামাজকে কেন্দ্র করে সংঘর্ষ, হামলা-ভাঙচুর ও হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় মসজিদটির সাবেক খতিব মাওলানা মুফতি রুহুল আমিনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

এ আগে আসামিকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ও সিআইডির সিরিয়াস ক্রাইম (টিএইচবি) শাখার পুলিশ পরিদর্শক মো. হাবিবুর রহমান। রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়—মসজিদে সংঘর্ষের ঘটনায় আসামির ভূমিকা ও সংশ্লিষ্টতা যাচাই করতে, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের মতো গুরুত্বপূর্ণ স্থানে মারামারির ঘটনায় কোনো ব্যক্তি বা দলীয় প্ররোচনা আছে কি না, তা খতিয়ে দেখতে, অপরাধ সংঘটনে কোনো আর্থিক লেনদেন হয়েছে কি না, তা তদন্ত করতে, সংঘর্ষে জড়িত ও নেতৃত্বদানকারীদের পরিচয় উদ্ঘাটনে, ঘটনার পেছনের পরিকল্পনা এবং উদ্দেশ্য অনুসন্ধানে, আহত ব্যক্তিদের ওপর হামলা ও মসজিদের সম্পত্তি ভাঙচুরের ঘটনায় দায় নির্ধারণসহ মামলার অন্যান্য আসামিদের পরিচয় উদ্ঘাটন ও সংশ্লিষ্টতা যাচাই করতে আসামিকে ব্যাপক জিজ্ঞাসাবাদ প্রয়োজন।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

মামলা অভিযোগে বলা হয়েছে, ২০২৪ সালের ২০ সেপ্টেম্বর এক প্রবাসফেরত ব্যবসায়ী জুমার নামাজ আদায়ের জন্য বায়তুল মোকাররম মসজিদের নিচতলায় উপস্থিত হন। দুপুর সাড়ে ১২টার দিকে ইসলামী ফাউন্ডেশন কর্তৃক নির্ধারিত দায়িত্বপ্রাপ্ত ইমাম ড. মুফতি আবু সালেহ পাটোয়ারী খুতবা পাঠ করছিলেন। এ সময় মুফতি রুহুল আমিন অন্যান্য আসামিদের নিয়ে মসজিদে প্রবেশ করে দায়িত্বপ্রাপ্ত ইমামকে মিম্বার থেকে টেনেহিঁচড়ে আঘাত করে নিচে নামান এবং হাত থেকে মাইক কেড়ে নেন।

উপস্থি মুসল্লিরা বাধা দিলে রুহুল আমিনের নির্দেশে আরেক আসামি হত্যার উদ্দেশ্যে লোহার রড দিয়ে বাদীর ডান চোখে আঘাত করেন। এতে তাঁর চোখের নিচে গুরুতর রক্তাক্ত জখম হয় এবং তিনি ডান চোখের দৃষ্টিশক্তি হারান। এ ছাড়া আসামিরা বাদীর শরীরের বিভিন্ন স্থানে পিটিয়ে জখম করেন এবং পকেটে থাকা ৩০ হাজার টাকা নিয়ে যান। ওই ঘটনায় বাদীসহ ৫০ থেকে ৬০ জন মুসল্লি গুরুতর আহত হন এবং মসজিদের প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

বুধবা (১৮ নভেম্বর) জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে রাজধানীর বারিধারার একটি বাসা থেকে মুফতি রুহুল আমিনকে আটক করা হয়। পরে এ মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

উল্লেখ্য, গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার গহরডাঙ্গা এলাকার বাসিন্দা মুফতি রুহুল আমিন ২০২২ সালের ৩১ মার্চ থেকে ২০২৪ সালের ২২ সেপ্টেম্বর পর্যন্ত বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে চলে যান তিনি। এর প্রায় ছয় সপ্তাহ পর ২০ সেপ্টেম্বর অনুসারীদের নিয়ে বায়তুল মোকাররমে গেলে ওই সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনার দুই দিন পর, ২২ সেপ্টেম্বর খতিবের পদ থেকে তাকে অপসারণ করা হয়।রতরর

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আইন-বিচার থেকে আরও
দুর্নীতির মামলায় বেনজীরের বিরুদ্ধে তদন্ত কর্মকর্তার সাক্ষ্যগ্রহণ ২৫ নভেম্বর

দুর্নীতির মামলায় বেনজীরের বিরুদ্ধে তদন্ত কর্মকর্তার সাক্ষ্যগ্রহণ ২৫ নভেম্বর

৪ ঘণ্টা আগে
কাদের মোল্লার ফাঁসি ছিল ইতিহাসের নিকৃষ্টতম ঘটনা: প্রধান বিচারপতি

কাদের মোল্লার ফাঁসি ছিল ইতিহাসের নিকৃষ্টতম ঘটনা: প্রধান বিচারপতি

১০ ঘণ্টা আগে
সাঈদ খোকন ৭ দিনের রিমান্ডে

সাঈদ খোকন ৭ দিনের রিমান্ডে

২ দিন আগে
পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: সোহেলের মৃত্যুদণ্ড বহাল, খালাস পেলেন স্ত্রী

পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: সোহেলের মৃত্যুদণ্ড বহাল, খালাস পেলেন স্ত্রী

২ দিন আগে
বিচারকদের যাতায়াতে ৯টি মাইক্রোবাস বিতরণের উদ্বোধন করলেন আইনমন্ত্রী

বিচারকদের যাতায়াতে ৯টি মাইক্রোবাস বিতরণের উদ্বোধন করলেন আইনমন্ত্রী

৩ দিন আগে
শাপলা চত্বর গণহত্যা মামলার ১১ আসামি ট্রাইব্যুনালে

শাপলা চত্বর গণহত্যা মামলার ১১ আসামি ট্রাইব্যুনালে

৩ দিন আগে