প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
কুমিল্লার ১০৬ কিলোমিটার সীমান্তে বিজিবির বিশেষ নজরদারি ● পুলিশ ক্যাম্পের সামনেই নিষিদ্ধ আ.লীগের মিছিল ● সাভারে মহাসড়কে পার্কিং করা বাসে দুর্বৃত্তদের আগুন ● খিলক্ষেত বাজারের প্রবেশমুখ উন্মুক্ত করতে স্থাপনা অপসারণের দাবি ● ৫ লাখ অতিথি, ১৫০ পদ ও ঘোড়দৌড়সহ আরও যা চোখ ধাঁধানো আয়োজন ● জাকির নায়েকের সংগঠনের বিরুদ্ধে ভারতের কঠোর পদক্ষেপ ● ভারতীয় গোদি মিডিয়ার মিথ্যাচার বাংলাদেশকে আরও ঐক্যবদ্ধ করেছে ● রাজধানীতে ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৫৪ জনসহ গ্রেপ্তার ৫১৭ ● শেখ হাসিনা দিল্লির বিশ্বস্ত দাসী: আশরাফুর রহমান বাবু ● ১ ডিসেম্বর বড় শোডাউন করবে বিএনপি ●

জনগণ নতুন করে ফ্যাসিবাদী শাসন মেনে নেবে না: সেলিম উদ্দিন

বিজ্ঞাপন
জনগণ নতুন করে ফ্যাসিবাদী শাসন মেনে নেবে না: সেলিম উদ্দিন
দেশের আইন, কর্তৃত্ব, সংবিধান ও সার্বভৌমত্বের প্রতি যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় দায়িত্বশীল বিরোধী দল হিসেবে জামায়াতে ইসলামী বসে থাকতে পারে না বলে মন্তব্য করেছেন দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। তিনি বলেছেন, জনগণ নতুন করে কোনো ফ্যাসিবাদী শাসনব্যবস্থা মেনে নেবে না।

শুক্রবার ঢাকা মহানগরী উত্তরের কার্যালয়ে মিরপুর উত্তর থানা জামায়াতের দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশে সভাপতিত্ব করেন মিরপুর উত্তর থানা জামায়াতের আমির মনিরুল ইসলাম মৃধা।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, জুলাইয়ের শহীদেরা দেশের মানুষের মুক্তি ও ইনসাফ প্রতিষ্ঠার জন্য জীবন বাজি রেখে লড়াই করেছেন। সেই ইনসাফ প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত জাতির আগামী দিনের সব সংকট ও সংগ্রামে জামায়াতে ইসলামী নেতৃত্বের ভূমিকা পালন করবে, ইনশা আল্লাহ।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

তিনি বলেন, জামায়াতে ইসলামী সব পরিস্থিতি মোকাবিলা করে এমন একটি বাংলাদেশ গড়তে চায়, যেখানে দুর্নীতি, ঘুষ, অবিচার ও সন্ত্রাস থাকবে না। ভ্রাতৃত্ববোধে উজ্জীবিত হয়ে একটি মানবিক বাংলাদেশ ও নাগরিকবান্ধব ঢাকা গড়ে তুলতে চায় দলটি। এ লক্ষ্য বাস্তবায়নে ওয়ার্ডে ওয়ার্ডে, পাড়ায়-মহল্লায় জনসচেতনতা ও জাগরণ সৃষ্টি করা হবে।

নগরীর নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সেলিম উদ্দিন বলেন, বর্তমানে নগরীতে যে নিরাপত্তাসংকট দেখা দিয়েছে, তাতে প্রতিটি মানুষের পাশে ঢাল হয়ে দাঁড়াতে হবে। এ ক্ষেত্রে জনগণের সহযোগিতা নিয়ে দায়িত্বশীলদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। আগামী ১৮ ডিসেম্বর মিরপুর উত্তর থানায় নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হবে বলে জানান তিনি। এই সমাবেশকে ঐতিহাসিক ও স্মরণীয় করে তুলতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করার আহ্বান জানান জামায়াতের এই নেতা।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

তিনি বলেন, সমাবেশ সফল করতে প্রত্যেকটি ঘরে বারবার যেতে হবে। নাগরিকদের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলতে হবে এবং নিয়মিত যোগাযোগ রাখতে হবে। পাশাপাশি ঘরে ঘরে জামায়াতের মনোনীত মেয়রপ্রার্থী ও ওয়ার্ড কাউন্সিলর প্রার্থীদের সালাম ও শুভেচ্ছা পৌঁছে দিতে হবে। ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া নাগরিক সমাবেশগুলো সফল করতে দলের সব পর্যায়ের দায়িত্বশীলদের প্রয়োজনীয় দিকনির্দেশনাও দেন মোহাম্মদ সেলিম উদ্দিন। তিনি ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়রপ্রার্থী।

বিজ্ঞাপন
728*90 Ad One-P
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
রাজনীতি থেকে আরও
শেখ হাসিনা দিল্লির বিশ্বস্ত দাসী: আশরাফুর রহমান বাবু

শেখ হাসিনা দিল্লির বিশ্বস্ত দাসী: আশরাফুর রহমান বাবু

২ ঘণ্টা আগে
১ ডিসেম্বর বড় শোডাউন করবে বিএনপি

১ ডিসেম্বর বড় শোডাউন করবে বিএনপি

২ ঘণ্টা আগে
দিল্লির কোনো ধরনের আধিপত্য বাংলাদেশ মেনে নেবে না

দিল্লির কোনো ধরনের আধিপত্য বাংলাদেশ মেনে নেবে না

৩ ঘণ্টা আগে
বিএনপির নামে যারা চাঁদাবাজি করছে তাদের রাজনীতি করার অধিকার নেই

বিএনপির নামে যারা চাঁদাবাজি করছে তাদের রাজনীতি করার অধিকার নেই

৪ ঘণ্টা আগে
দেশে গণতন্ত্র বারবার হোঁচট খাওয়ার কারণেই প্রাতিষ্ঠানিক রূপ পায়নি

দেশে গণতন্ত্র বারবার হোঁচট খাওয়ার কারণেই প্রাতিষ্ঠানিক রূপ পায়নি

৬ ঘণ্টা আগে
খুলনা সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে: মিয়া গোলাম পরওয়ার

খুলনা সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে: মিয়া গোলাম পরওয়ার

১ দিন আগে