প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
বাংলাদেশ-পাকিস্তান চিরকাল ভাই হিসেবে থাকবে: স্পিকার হাফিজ ● ভবদহের জলাবদ্ধতা নিরসনে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়া হবে: কৃষিমন্ত্রী ● মেধা-যোগ্যতার ভিত্তিতেই শিক্ষার্থীদের মূল্যায়ন হবে: আমিনুল হক ● পলাতক শক্তি বাইরে থেকে দেশকে অস্থিতিশীল করার ছক কষছে: সংস্কৃতিমন্ত্রী ● মাওলানা সাদকে নিয়ে দেওবন্দ মাদরাসার আপত্তি কেন, জানালেন শিক্ষক ● টেকসই পর্যটন বিকাশে নির্মল বায়ু ও পরিবেশ অপরিহার্য: রশিদুজ্জামান মিল্লাত ● ডেঙ্গু প্রতিরোধে ডিএসসিসির ‘ক্লিনিং ডে’, অবৈধ দোকানপাট উচ্ছেদ ● সুস্থ সমাজ গঠনে শরীরচর্চা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে: পানিসম্পদ প্রতিমন্ত্রী ● হত্যা মামলায় ফের ৫ দিনের রিমান্ডে শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম ● ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ●

পুতিন ও জেলেনস্কি একে অপরকে ঘৃণা করেন: ট্রাম্প

বিজ্ঞাপন
পুতিন ও জেলেনস্কি একে অপরকে ঘৃণা করেন: ট্রাম্প
ইউরোপের বিভিন্ন ভূখণ্ডে রাশিয়ার সামরিক আগ্রাসন বন্ধে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার আশা, এর মধ্য দিয়ে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে দ্রুত একটি শান্তিচুক্তি সম্ভব হতে পারে। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি একে অপরকে ঘৃণা করেন বলেও মন্তব্য করেন তিনি।

বৃহস্পতিবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প এ কথা জানান। পোস্টে তিনি লেখেন, ‘চীনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে অনেকক্ষণ ধরে কথা বলেছি। আমি বলেছি, ইউরোপজুড়ে বিভিন্ন ভূখণ্ডে রাশিয়ার সব ধরনের সামরিক আগ্রাসন বন্ধ দেখতে চাই। আমার আশা, এর মাধ্যমে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে দ্রুত একটি চুক্তি সম্ভব হবে।’

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

ট্রাম্প আরো বলেন, ‘আমি সত্যিই বিশ্বাস করি, এমন একটি সম্ভাবনা জোরালো। প্রতি মাসেই হাজার হাজার মানুষ নিহত হচ্ছেন। এটি এক ভয়াবহ রক্তক্ষয়ী পরিস্থিতি।’ ইউক্রেন যুদ্ধের অবসানে আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান ট্রাম্প আগেও বহুবার জানিয়েছেন। তবে এবার তার বক্তব্যে ‘ইউরোপজুড়ে বিভিন্ন ভূখণ্ডে’ সামরিক আগ্রাসন বন্ধের প্রসঙ্গ উঠে আসায় প্রশ্ন তৈরি হয়েছে, ইউক্রেনের যুদ্ধক্ষেত্রের বাইরের কোন কোন অঞ্চলকে তিনি ইঙ্গিত করেছেন।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

পুতিনকে ঠিক কী ধরনের সামরিক তৎপরতা বন্ধ করতে বলেছেন, সে বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেননি ট্রাম্প। ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর পর বিভিন্ন সময়ে ইউরোপের কয়েকটি দেশ রাশিয়ার বিরুদ্ধে উসকানিমূলক কর্মকাণ্ডের অভিযোগ তুলেছে।

বৃহস্পতিবার পরে ট্রাম্প আবারো বলেন, তার ধারণা পুতিন একটি সমঝোতায় পৌঁছাতে আগ্রহী। তবে রুশ প্রেসিডেন্ট ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে তীব্র বৈরিতা আলোচনার পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেন তিনি।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের পাম বিচে নিজের মার-এ-লাগো ক্লাবে থ্যাংকসগিভিং ছুটি কাটানোর সময় সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘এই সমঝোতার ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা হলো, দুই নেতা একে অপরকে সত্যিই ঘৃণা করেন।’ আগামী মাসে ফ্লোরিডায় অনুষ্ঠেয় জি-২০ সম্মেলনে পুতিন যোগ দেবেন কি না, তা তিনি জানেন না বলেও জানান ট্রাম্প। তবে রুশ প্রেসিডেন্ট সম্মেলনে যোগ দিতে আগ্রহী হবেন কি না, তা নিয়ে সংশয় প্রকাশ করেন তিনি। ট্রাম্প বলেন, ‘সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব যদি আমার হাতে থাকত, তাহলে আমি তাকে (পুতিনকে) আমন্ত্রণ জানাতে চাইতাম।’ এদিকে বৃহস্পতিবার ক্রেমলিন জানিয়েছে, সম্মেলনে পুতিনের অংশগ্রহণের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

বিজ্ঞাপন
728*90 Ad One-P
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আন্তর্জাতিক থেকে আরও
৫ লাখ অতিথি, ১৫০ পদ ও ঘোড়দৌড়সহ আরও যা চোখ ধাঁধানো আয়োজন

৫ লাখ অতিথি, ১৫০ পদ ও ঘোড়দৌড়সহ আরও যা চোখ ধাঁধানো আয়োজন

১ দিন আগে
জাকির নায়েকের সংগঠনের বিরুদ্ধে ভারতের কঠোর পদক্ষেপ

জাকির নায়েকের সংগঠনের বিরুদ্ধে ভারতের কঠোর পদক্ষেপ

১ দিন আগে
ইরানের ক্ষেপণাস্ত্র ইউরোপে আঘাত হানতে সক্ষম: ট্রাম্প

ইরানের ক্ষেপণাস্ত্র ইউরোপে আঘাত হানতে সক্ষম: ট্রাম্প

১ দিন আগে
১৬ ডিসেম্বরের মধ্যে আমরা বাংলাদেশ নিয়ে নেব: বিজেপি মন্ত্রী অর্জুন সিং

১৬ ডিসেম্বরের মধ্যে আমরা বাংলাদেশ নিয়ে নেব: বিজেপি মন্ত্রী অর্জুন সিং

৩ দিন আগে
যুক্তরাষ্ট্রে হামে মৃত্যু বাড়ছে

যুক্তরাষ্ট্রে হামে মৃত্যু বাড়ছে

৪ দিন আগে
আমার কথা শুনে মানুষ স্বর্ণ না কেনায় দাম কমেছে: মোদি

আমার কথা শুনে মানুষ স্বর্ণ না কেনায় দাম কমেছে: মোদি

৬ দিন আগে