প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
কুমিল্লার ১০৬ কিলোমিটার সীমান্তে বিজিবির বিশেষ নজরদারি ● পুলিশ ক্যাম্পের সামনেই নিষিদ্ধ আ.লীগের মিছিল ● সাভারে মহাসড়কে পার্কিং করা বাসে দুর্বৃত্তদের আগুন ● খিলক্ষেত বাজারের প্রবেশমুখ উন্মুক্ত করতে স্থাপনা অপসারণের দাবি ● ৫ লাখ অতিথি, ১৫০ পদ ও ঘোড়দৌড়সহ আরও যা চোখ ধাঁধানো আয়োজন ● জাকির নায়েকের সংগঠনের বিরুদ্ধে ভারতের কঠোর পদক্ষেপ ● ভারতীয় গোদি মিডিয়ার মিথ্যাচার বাংলাদেশকে আরও ঐক্যবদ্ধ করেছে ● রাজধানীতে ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৫৪ জনসহ গ্রেপ্তার ৫১৭ ● শেখ হাসিনা দিল্লির বিশ্বস্ত দাসী: আশরাফুর রহমান বাবু ● ১ ডিসেম্বর বড় শোডাউন করবে বিএনপি ●

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে নাহিদ

বিজ্ঞাপন
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে নাহিদ
ইনজুরির কারণে লম্বা সময় মাঠের বাইর ছিলেন নাহিদ রানা। অস্ট্রেলিয়ায় চিকিৎসা শেষে চোট থেকে অনেকটাই সেরে উঠেছিলেন। নেটে অনুশীলনও শুরু করেছিলেন। তবে এমন সময়ই আবার অসুস্থ হয়ে পড়েছেন এই পেসার।

বিসিবির মেডিকেল বিভাগের সূত্র জানিয়েছে, ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন নাহিদ। বর্তমানে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি আছেন এই পেসার।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

 

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

গত জুনে চোটে পড়ার পর পাঁচ মাস ধরে মাঠের বাইরেই আছেন নাহিদ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সীমিত ওভারের সিরিজ দিয়ে মাঠে ফেরার কথা ছিল তার। ওয়ার্কলোড ম্যানেজমেন্ট মাথায় রেখে শুধু টি-টোয়েন্টিতেই তাকে খেলানোর পরিকল্পনা করছিল ম্যানেজমেন্ট। তবে এবার ডেঙ্গুতে সেই সিরিজ অনিশ্চিত হয়ে গেল নাহিদের।

 

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

আগামী ১০ ডিসেম্বর শুরু হতে যাচ্ছে টি-টোয়েন্টি সিরিজ। এখনো সিরিজ শুরু হতে দুই সপ্তাহ বাকি। ডেঙ্গু থেকে সেরে উঠলেও একজন পেসারের পুরোপুরি ফিট হতে সাধারণত দুই থেকে চার সপ্তাহ সময় লাগে। জ্বর চলে গেলেও শরীরের দুর্বলতা সহজে কাটে না। ফলে দীর্ঘ সময় বোলিং করা কিংবা নিজের স্বাভাবিক গতিতে বল করতে কিছুটা সময় লাগে। ফলে নাহিদের মাঠে ফেরার অপেক্ষাটা আরও দীর্ঘায়িত হতে যাচ্ছে সমর্থকদের জন্য।

বিজ্ঞাপন
728*90 Ad One-P
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
ক্রিকেট থেকে আরও
ক্রিকেট ও ক্রীড়া কূটনীতিতে সম্পর্ক জোরদার করতে চায় ঢাকা-কাঠমান্ডু

ক্রিকেট ও ক্রীড়া কূটনীতিতে সম্পর্ক জোরদার করতে চায় ঢাকা-কাঠমান্ডু

২ মাস আগে
জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত

জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত

৩ মাস আগে
শহীদ আবু সাঈদ স্ট্যান্ডের নাম বাতিল হয়নি: বিসিবি

শহীদ আবু সাঈদ স্ট্যান্ডের নাম বাতিল হয়নি: বিসিবি

৩ মাস আগে
অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট জয়ে ক্রিকেট দলকে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট জয়ে ক্রিকেট দলকে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

৩ মাস আগে
শেখ হাসিনার অনুষ্ঠানে যোগ দেওয়ায় সাকিবের জাতীয় দলে ফেরার সুযোগ নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী

শেখ হাসিনার অনুষ্ঠানে যোগ দেওয়ায় সাকিবের জাতীয় দলে ফেরার সুযোগ নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী

৩ মাস আগে
টেপ বল ক্রিকেটকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নেওয়া হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

টেপ বল ক্রিকেটকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নেওয়া হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

৩ মাস আগে