প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
পলাতক শক্তি বাইরে থেকে দেশকে অস্থিতিশীল করার ছক কষছে: সংস্কৃতিমন্ত্রী ● মাওলানা সাদকে নিয়ে দেওবন্দ মাদরাসার আপত্তি কেন, জানালেন শিক্ষক ● টেকসই পর্যটন বিকাশে নির্মল বায়ু ও পরিবেশ অপরিহার্য: রশিদুজ্জামান মিল্লাত ● ডেঙ্গু প্রতিরোধে ডিএসসিসির ‘ক্লিনিং ডে’, অবৈধ দোকানপাট উচ্ছেদ ● সুস্থ সমাজ গঠনে শরীরচর্চা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে: পানিসম্পদ প্রতিমন্ত্রী ● হত্যা মামলায় ফের ৫ দিনের রিমান্ডে শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম ● ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ● চলমান প্রকল্প শেষ হলে ভবদহের জলাবদ্ধতা থেকে মুক্তি মিলবে: পানিসম্পদমন্ত্রী ● টাঙ্গাইলে নিখোঁজ শিশু আদিবার মরদেহ উদ্ধার, প্রতিবেশী দম্পতি আটক ● শান্তির নগরীতে অশান্তির আগুন: খুলনায় ১১ মাসে ৮০ হত্যাকাণ্ড ●

ধানমন্ডিতে ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণ লুট

বিজ্ঞাপন
ধানমন্ডিতে ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণ লুট
রাজধানীর ধানমন্ডি ৬/এ এলাকায় আনাম র‍্যাংস প্লাজার পূরবী জুয়েলার্স নামে একটি স্বর্ণের দোকান থেকে বিপুল পরিমাণ স্বর্ণ চুরির ঘটনা ঘটে। গতকাল শুক্রবার দিবাগত রাত আনুমানিক দুইটার দিকে এ ঘটনা ঘটে।

জুয়েলার্সের বিক্রেতা জোবায়ের আহমেদ বলেন, গভীর রাতে আনাম র‍্যাংকস প্লাজা নামে ওই শপিং মলের নিরাপত্তাকর্মীদের মোরগ পোলাও খাইয়ে অচেতন করা হয়। এরপর দোকানের গয়না চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

পূরবী জুয়েলার্সের মালিক অমিত ঘোষ বলেন, আনুমানিক প্রায় দুই হাজার ভরি গয়না চুরি হয়েছে। এ ছাড়া নগদ ১০ থেকে ১২ লাখ টাকা তারা নিয়ে গেছে।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

ধানমন্ডি থানার একজন কর্মকর্তা বলেন, অজ্ঞান করে নিরাপত্তাকর্মীদেরই কয়েকজন চুরি করেছে বলে তাঁরা সন্দেহ করছেন। শপিং মলের দুজন নিরাপত্তাকর্মী পলাতক। বাকি চারজন নিরাপত্তাকর্মীকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) শেখ জাহিদুল ইসলাম বলেন, চুরির ঘটনায় পুলিশ কাজ করছে। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

পূরবী জুয়েলার্সের জ্যেষ্ঠ বিক্রেতা সঞ্জীব শীল বলেন, এ ঘটনার পর থেকে তিনজন নিরাপত্তাকর্মী নিখোঁজ। তাদের মধ্যে জুয়েলার্সের নিজস্ব একজন এবং শপিং মলের দুজন আছেন।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

সঞ্জীব বলেন, সিসিটিভি ফুটেজে তিন থেকে পাঁচজনকে শপিং মলে আসতে দেখা গেছে। সেখানে অতিরিক্ত আরও দুজন অচেনা ব্যক্তি ছিলেন। ফুটেজে স্পষ্ট দেখা গেছে, নিখোঁজ নিরাপত্তাকর্মীদের মধ্যে একজন তাদের প্রতিষ্ঠানে ঢুকতে সরাসরি সহায়তা করেছে।

দুপুর ১২টার দিকে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ধানমন্ডি থানা-পুলিশ শপিং মলটি ঘিরে রেখেছে। সেখানে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি দল এসে আলামত সংগ্রহ করছে।

এ ধরনের চুরির চেষ্টা আগেও হয়েছিল বলে জানিয়েছেন জুয়েলার্সের আরেক বিক্রয়কর্মী জোবায়ের আহমেদ। তিনি বলেন, কয়েক বছর আগে একই কৌশলে চুরির চেষ্টা করা হয়। তখন নিরাপত্তাকর্মীদের মিষ্টি খাওয়ানো হয়েছিল। একজন অচেতন হয়ে পড়লেও বিষয়টি মালিকের নজরে আসায় তখন চুরি করতে পারেনি দুর্বৃত্তরা।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
পলাতক শক্তি বাইরে থেকে দেশকে অস্থিতিশীল করার ছক কষছে: সংস্কৃতিমন্ত্রী

পলাতক শক্তি বাইরে থেকে দেশকে অস্থিতিশীল করার ছক কষছে: সংস্কৃতিমন্ত্রী

৪৪.১৬২৩৬৩ সেকেন্ড আগে
টেকসই পর্যটন বিকাশে নির্মল বায়ু ও পরিবেশ অপরিহার্য: রশিদুজ্জামান মিল্লাত

টেকসই পর্যটন বিকাশে নির্মল বায়ু ও পরিবেশ অপরিহার্য: রশিদুজ্জামান মিল্লাত

৭ মিনিট আগে
ডেঙ্গু প্রতিরোধে ডিএসসিসির ‘ক্লিনিং ডে’, অবৈধ দোকানপাট উচ্ছেদ

ডেঙ্গু প্রতিরোধে ডিএসসিসির ‘ক্লিনিং ডে’, অবৈধ দোকানপাট উচ্ছেদ

১০ মিনিট আগে
চলমান প্রকল্প শেষ হলে ভবদহের জলাবদ্ধতা থেকে মুক্তি মিলবে: পানিসম্পদমন্ত্রী

চলমান প্রকল্প শেষ হলে ভবদহের জলাবদ্ধতা থেকে মুক্তি মিলবে: পানিসম্পদমন্ত্রী

২০ মিনিট আগে
টাঙ্গাইলে নিখোঁজ শিশু আদিবার মরদেহ উদ্ধার, প্রতিবেশী দম্পতি আটক

টাঙ্গাইলে নিখোঁজ শিশু আদিবার মরদেহ উদ্ধার, প্রতিবেশী দম্পতি আটক

২২ মিনিট আগে
শান্তির নগরীতে অশান্তির আগুন: খুলনায় ১১ মাসে ৮০ হত্যাকাণ্ড

শান্তির নগরীতে অশান্তির আগুন: খুলনায় ১১ মাসে ৮০ হত্যাকাণ্ড

২৪ মিনিট আগে