প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
মেধা-যোগ্যতার ভিত্তিতেই শিক্ষার্থীদের মূল্যায়ন হবে: আমিনুল হক ● পলাতক শক্তি বাইরে থেকে দেশকে অস্থিতিশীল করার ছক কষছে: সংস্কৃতিমন্ত্রী ● মাওলানা সাদকে নিয়ে দেওবন্দ মাদরাসার আপত্তি কেন, জানালেন শিক্ষক ● টেকসই পর্যটন বিকাশে নির্মল বায়ু ও পরিবেশ অপরিহার্য: রশিদুজ্জামান মিল্লাত ● ডেঙ্গু প্রতিরোধে ডিএসসিসির ‘ক্লিনিং ডে’, অবৈধ দোকানপাট উচ্ছেদ ● সুস্থ সমাজ গঠনে শরীরচর্চা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে: পানিসম্পদ প্রতিমন্ত্রী ● হত্যা মামলায় ফের ৫ দিনের রিমান্ডে শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম ● ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ● চলমান প্রকল্প শেষ হলে ভবদহের জলাবদ্ধতা থেকে মুক্তি মিলবে: পানিসম্পদমন্ত্রী ● টাঙ্গাইলে নিখোঁজ শিশু আদিবার মরদেহ উদ্ধার, প্রতিবেশী দম্পতি আটক ●

টাঙ্গাইলে নিখোঁজ শিশু আদিবার মরদেহ উদ্ধার, প্রতিবেশী দম্পতি আটক

বিজ্ঞাপন
টাঙ্গাইলে নিখোঁজ শিশু আদিবার মরদেহ উদ্ধার, প্রতিবেশী দম্পতি আটক
টাঙ্গাইল সদর উপজেলার গোসাই জোয়াইর এলাকা থেকে নিখোঁজ তিন বছরের শিশু মোছাঃ আদিবার মরদেহ উদ্ধারের ঘটনায় প্রতিবেশী এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা শিশুটিকে হত্যার কথা স্বীকার করেছে এবং আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) টাঙ্গাইল জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, শিশু আদিবার বাবা আমিনুল হক (২৯) জীবিকার তাগিদে গাজীপুরে ওয়ালটন কোম্পানিতে চাকরি করেন। তাঁর স্ত্রী শিরীন আক্তার (২৬) ও মেয়ে আদিবা (০৩) টাঙ্গাইল সদরের গোসাই জোয়াইরে নিজ বাড়িতে বসবাস করতেন। গত ২৫ নভেম্বর সকাল সাড়ে ৯টার দিকে প্রতিদিনের মতো প্রতিবেশী আলিমের ছোট ছেলে আহসানের সঙ্গে খেলতে বের হয় আদিবা। সেদিন সকাল সাড়ে ১০টার দিকে মা শিরীন আক্তার খাবার খাওয়ানোর জন্য বাড়ির পাশের ইটের সলিং রাস্তায় গিয়ে মেয়েকে না পেয়ে সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি শুরু করেন। খবর পেয়ে বাবা আমিনুল হক কর্মস্থল থেকে বাড়ি ফিরে পরিবারের সদস্য ও স্বজনদের নিয়ে দিনভর খুঁজেও আদিবার সন্ধান পাননি।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

পরদিন ২৬ নভেম্বর ভোর আনুমানিক ৫টা ৫৫ মিনিটে প্রতিবেশী ফরমান আলী (৬৫) ফজরের নামাজ শেষে বাড়ি ফেরার পথে নিজের সিএনজি রাখার ঘরের সামনে এবং আলিমের বসতঘরের পেছনে শিশু আদিবার রক্তাক্ত মরদেহ দেখতে পান। তাঁর চিৎকারে বাবা ও প্রতিবেশীরা ছুটে এসে আদিবার কপাল, ঠোঁট ও নাকে থেতলানো ও ছিলা জখমসহ মরদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে টাঙ্গাইল সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল, টাঙ্গাইলের মর্গে পাঠায়।

এ ঘটনায় শিশুটির বাবা আমিনুল হক বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে টাঙ্গাইল সদর থানায় হত্যা মামলা দায়ের করেন (এফআইআর নং-৫০, তারিখ- ২৬ নভেম্বর ২০২৬, ধারা- ৩০২/৩৪ পেনাল কোড-১৮৬০)।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

ঘটনাটি চাঞ্চল্যকর হওয়ায় টাঙ্গাইলের পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, বিপিএম-সেবার নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ আদিবুল ইসলাম, পিপিএম-সেবা এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এইচ.এম. মাহবুব রেজওয়ান সিদ্দিকীর তত্ত্বাবধানে সদর থানার ওসি গোলাম মুক্তার আশরাফ উদ্দিনের নেতৃত্বে তদন্ত শুরু করে পুলিশ। তদন্তকারী দল পুলিশ পরিদর্শক (তদন্ত) ভীক্টর ব্যানার্জী ও এসআই (নিরস্ত্র) মোঃ রাশিদুল ইসলামসহ তথ্য-উপাত্ত ও স্থানীয় সোর্সের মাধ্যমে অনুসন্ধান চালিয়ে সন্দেহভাজন হিসেবে প্রতিবেশী ছাবিনা আক্তার (৩৪, স্বামী- আলিম) ও আলিমকে (৩৬) হেফাজতে নেয়।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

পুলিশ জানায়, ব্যাপক জিজ্ঞাসাবাদের একপর্যায়ে ছাবিনা আক্তার ও আলিম আদিবাকে হত্যার কথা স্বীকার করেন। পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে মরদেহ গুম করার কাজে ব্যবহৃত একটি লুঙ্গি ও একটি টিনের চালের ড্রাম উদ্ধার করে জব্দ করা হয়। পরবর্তীতে গ্রেপ্তারকৃত দুজনই আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
পলাতক শক্তি বাইরে থেকে দেশকে অস্থিতিশীল করার ছক কষছে: সংস্কৃতিমন্ত্রী

পলাতক শক্তি বাইরে থেকে দেশকে অস্থিতিশীল করার ছক কষছে: সংস্কৃতিমন্ত্রী

২ মিনিট আগে
টেকসই পর্যটন বিকাশে নির্মল বায়ু ও পরিবেশ অপরিহার্য: রশিদুজ্জামান মিল্লাত

টেকসই পর্যটন বিকাশে নির্মল বায়ু ও পরিবেশ অপরিহার্য: রশিদুজ্জামান মিল্লাত

৯ মিনিট আগে
ডেঙ্গু প্রতিরোধে ডিএসসিসির ‘ক্লিনিং ডে’, অবৈধ দোকানপাট উচ্ছেদ

ডেঙ্গু প্রতিরোধে ডিএসসিসির ‘ক্লিনিং ডে’, অবৈধ দোকানপাট উচ্ছেদ

১১ মিনিট আগে
চলমান প্রকল্প শেষ হলে ভবদহের জলাবদ্ধতা থেকে মুক্তি মিলবে: পানিসম্পদমন্ত্রী

চলমান প্রকল্প শেষ হলে ভবদহের জলাবদ্ধতা থেকে মুক্তি মিলবে: পানিসম্পদমন্ত্রী

২২ মিনিট আগে
শান্তির নগরীতে অশান্তির আগুন: খুলনায় ১১ মাসে ৮০ হত্যাকাণ্ড

শান্তির নগরীতে অশান্তির আগুন: খুলনায় ১১ মাসে ৮০ হত্যাকাণ্ড

২৫ মিনিট আগে
পুলিশে বড় রদবদল, ৮ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি

পুলিশে বড় রদবদল, ৮ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি

২৭ মিনিট আগে