প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
মেধা-যোগ্যতার ভিত্তিতেই শিক্ষার্থীদের মূল্যায়ন হবে: আমিনুল হক ● পলাতক শক্তি বাইরে থেকে দেশকে অস্থিতিশীল করার ছক কষছে: সংস্কৃতিমন্ত্রী ● মাওলানা সাদকে নিয়ে দেওবন্দ মাদরাসার আপত্তি কেন, জানালেন শিক্ষক ● টেকসই পর্যটন বিকাশে নির্মল বায়ু ও পরিবেশ অপরিহার্য: রশিদুজ্জামান মিল্লাত ● ডেঙ্গু প্রতিরোধে ডিএসসিসির ‘ক্লিনিং ডে’, অবৈধ দোকানপাট উচ্ছেদ ● সুস্থ সমাজ গঠনে শরীরচর্চা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে: পানিসম্পদ প্রতিমন্ত্রী ● হত্যা মামলায় ফের ৫ দিনের রিমান্ডে শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম ● ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ● চলমান প্রকল্প শেষ হলে ভবদহের জলাবদ্ধতা থেকে মুক্তি মিলবে: পানিসম্পদমন্ত্রী ● টাঙ্গাইলে নিখোঁজ শিশু আদিবার মরদেহ উদ্ধার, প্রতিবেশী দম্পতি আটক ●

চলমান প্রকল্প শেষ হলে ভবদহের জলাবদ্ধতা থেকে মুক্তি মিলবে: পানিসম্পদমন্ত্রী

বিজ্ঞাপন
চলমান প্রকল্প শেষ হলে ভবদহের জলাবদ্ধতা থেকে মুক্তি মিলবে: পানিসম্পদমন্ত্রী
যশোরের ভবদহ অঞ্চলের দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে চলমান প্রকল্পের কাজ আগামী জুনের মধ্যে শেষ করার আশা করছে সরকার। পাশাপাশি নতুন করে নদী ও খাল খননের পরিকল্পনা নেওয়া হয়েছে। এসব কাজ সম্পন্ন হলে ভবদহ অঞ্চলের মানুষ জলাবদ্ধতা থেকে পরিত্রাণ পাবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী এ্যানি।

আজ দুপুরে যশোর কালেক্টরেট সভাকক্ষে বৃহত্তর যশোর জেলার জলাবদ্ধতা দূরীকরণ ও সেচ এলাকা উন্নয়ন প্রকল্পের পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

মন্ত্রী জানান, জলাবদ্ধতা নিরসনে চলমান ৮১ কিলোমিটার নদী খনন প্রকল্পের কাজ আগামী জুন নাগাদ শেষ হবে। পাশাপাশি আমডাঙ্গায় নতুন করে খাল খনন এবং শিবসা নদীর পানিপ্রবাহ স্বাভাবিক রেখে আরও প্রায় ৯০ কিলোমিটার নদী খননের পরিকল্পনা রয়েছে। চলতি ও আগামী অর্থবছরের মধ্যে এসব কাজ শেষ করার আশা করা হচ্ছে।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

তিনি বলেন, পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে পানিসম্পদ মন্ত্রণালয়ের খাল খনন কর্মসূচি নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতির অংশ। চলমান ৮১ কিলোমিটার এবং অতিরিক্ত ৪৫ কিলোমিটার খননকাজ গত অর্থবছরেই দৃশ্যমান হয়েছে। এতে এলাকার মানুষ কিছুটা সুবিধা পেয়েছেন। প্রধানমন্ত্রীও বিষয়টি সম্পর্কে অবহিত রয়েছেন এবং প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন।

এর আগে সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত প্রকল্প পর্যালোচনা সভায় সভাপতিত্ব করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

সভায় উপস্থিত ছিলেন পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী এ্যানি, কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান এবং মন্ত্রিপরিষদ বিভাগের সচিব নাসিমুল গণি।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

সভায় জলাবদ্ধতা নিরসন, কৃষিজমির সর্বোত্তম ব্যবহার ও সেচসুবিধা সম্প্রসারণে প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরা হয়। তবে স্থানীয় প্রতিনিধিরা সেচ প্রকল্পের পরিবর্তে নদী-খাল সচল রাখা, বিলে বিলে জোয়ারাধার বা টিআরএম চালু এবং স্থানীয় বাস্তবতা বিবেচনায় পৃথক পরিকল্পনা গ্রহণের দাবি জানান।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
পলাতক শক্তি বাইরে থেকে দেশকে অস্থিতিশীল করার ছক কষছে: সংস্কৃতিমন্ত্রী

পলাতক শক্তি বাইরে থেকে দেশকে অস্থিতিশীল করার ছক কষছে: সংস্কৃতিমন্ত্রী

২ মিনিট আগে
টেকসই পর্যটন বিকাশে নির্মল বায়ু ও পরিবেশ অপরিহার্য: রশিদুজ্জামান মিল্লাত

টেকসই পর্যটন বিকাশে নির্মল বায়ু ও পরিবেশ অপরিহার্য: রশিদুজ্জামান মিল্লাত

৯ মিনিট আগে
ডেঙ্গু প্রতিরোধে ডিএসসিসির ‘ক্লিনিং ডে’, অবৈধ দোকানপাট উচ্ছেদ

ডেঙ্গু প্রতিরোধে ডিএসসিসির ‘ক্লিনিং ডে’, অবৈধ দোকানপাট উচ্ছেদ

১১ মিনিট আগে
টাঙ্গাইলে নিখোঁজ শিশু আদিবার মরদেহ উদ্ধার, প্রতিবেশী দম্পতি আটক

টাঙ্গাইলে নিখোঁজ শিশু আদিবার মরদেহ উদ্ধার, প্রতিবেশী দম্পতি আটক

২৪ মিনিট আগে
শান্তির নগরীতে অশান্তির আগুন: খুলনায় ১১ মাসে ৮০ হত্যাকাণ্ড

শান্তির নগরীতে অশান্তির আগুন: খুলনায় ১১ মাসে ৮০ হত্যাকাণ্ড

২৫ মিনিট আগে
পুলিশে বড় রদবদল, ৮ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি

পুলিশে বড় রদবদল, ৮ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি

২৭ মিনিট আগে