প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ ● মঞ্চে অভিনয় না করেও থিয়েটার পদক পেলেন পূর্ণিমা ● নামেই ‘ইসলামী’, কার্যত সুদভিত্তিক কার্যক্রম শাহজালাল ব্যাংকের ● ‘বিআরবি আযান অলিম্পিয়াড ২০২৭’ সিজন-২ উদ্বোধন ● ডিসেম্বরের মধ্যেই কক্সবাজারের ট্যুরিজম মাস্টারপ্ল্যান চূড়ান্ত: স্বরাষ্ট্রমন্ত্রী ● জুলাই সনদ ও গণভোট বাস্তবায়ন ছাড়া জাতীয় ঐক্য হবে না ● সেনাবাহিনী মোতায়েনের কোনো পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ● রাজনৈতিক দলের সহযোগিতা ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় ● খেলাধুলায় উৎসাহিত করতে ঢাকা কলেজ ছাত্রদলের উদ্যোগে ব্যাডমিন্টন উপকরণ বিতরণ ● বাঙ্গরাকে আলাদা উপজেলা ঘোষণায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ধর্মমন্ত্রীর ●

পুঁজিবাজারে আস্থা ফিরলেও ভালো কোম্পানির সংকট: অর্থমন্ত্রী

বিজ্ঞাপন
Confidence returns to capital market, but crisis of good companies: Finance Minister
দেশের পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফিরতে শুরু করেছে। তবে এখনো বাজারে ভালো ও মানসম্পন্ন কোম্পানির তালিকাভুক্তির ঘাটতি রয়েছে। ফলে বিনিয়োগকারীদের আস্থা ফিরলেও পুঁজিবাজারের কাঙ্ক্ষিত গভীরতা তৈরি হয়নি। এ অবস্থায় বাজারের গভীরতা বাড়ানো এবং ভালো কোম্পানিগুলোকে তালিকাভুক্ত করাই সরকারের পরবর্তী চ্যালেঞ্জ বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। রোববার (২৯ নভেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরে বাংলাদেশ পরিকল্পনা কমিশনের এনইসি-২ অডিটরিয়ামে পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগ

দেশের পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফিরতে শুরু করেছে। তবে এখনো বাজারে ভালো ও মানসম্পন্ন কোম্পানির তালিকাভুক্তির ঘাটতি রয়েছে। ফলে বিনিয়োগকারীদের আস্থা ফিরলেও পুঁজিবাজারের কাঙ্ক্ষিত গভীরতা তৈরি হয়নি। এ অবস্থায় বাজারের গভীরতা বাড়ানো এবং ভালো কোম্পানিগুলোকে তালিকাভুক্ত করাই সরকারের পরবর্তী চ্যালেঞ্জ বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

রোববার (২৯ নভেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরে বাংলাদেশ পরিকল্পনা কমিশনের এনইসি-২ অডিটরিয়ামে পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের (জিইডি) আয়োজনে ‘ফাইভ ইয়ার স্ট্র্যাটেজিক ফ্রেমওয়ার্ক ফর রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্ট (জুলাই ২০২৬-জুন ২০৩১)’ শীর্ষক প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, অতীতে দেশের পুঁজিবাজার পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছিল। এটি অনেকটা ক্যাসিনোতে পরিণত হয়েছিল। কিছু লোক পুরো বাজার নিয়ন্ত্রণ করত। এমন পরিস্থিতিতে ভালো কোম্পানিগুলো পুঁজিবাজারে তালিকাভুক্ত হতে আগ্রহী ছিল না। কারণ, একটি ভালো কোম্পানি এমন বাজারে আসতে চাইবে না, যেখানে স্বাভাবিক বিনিয়োগ পরিবেশ নেই।

তিনি বলেন, সরকার পুঁজিবাজারে সংস্কার করেছে এবং নতুন একটি কমিশন গঠন করেছে। এই কমিশনে কোনো রাজনৈতিক নিয়োগ দেওয়া হয়নি; বরং স্বাধীন ও অরাজনৈতিক কমিশন গঠনের মাধ্যমে বাজারের ব্যবস্থাপনায় পরিবর্তন আনা হয়েছে। এর ফলে বিনিয়োগকারীদের মধ্যে আস্থা ফিরতে শুরু করেছে। পুঁজিবাজারের বিভিন্ন সূচকও এখন ঊর্ধ্বমুখী।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

তবে শুধু বিনিয়োগকারীদের আস্থা ফিরলেই পুঁজিবাজার শক্তিশালী হবে না বলে মনে করেন অর্থমন্ত্রী। তার ভাষায়, বাজারে এখনো গভীরতার অভাব রয়েছে। ভালো ভালো কোম্পানি এখনো পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়নি। তাই পরবর্তী পর্যায়ে বাজারের গভীরতা বাড়ানো এবং মানসম্পন্ন কোম্পানিকে তালিকাভুক্ত করার দিকে নজর দিতে হবে।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

আন্তর্জাতিক বিনিয়োগকারীদের মধ্যেও বাংলাদেশের পুঁজিবাজার নিয়ে আগ্রহ তৈরি হচ্ছে বলে জানান আমির খসরু। তিনি বলেন, আন্তর্জাতিক ফান্ড ম্যানেজার ও বন্ড ম্যানেজাররা এখন বাংলাদেশের ওপর আস্থা রাখছেন। সম্প্রতি ওয়াল স্ট্রিটে প্রধানমন্ত্রীর সঙ্গে ১৭টি শীর্ষস্থানীয় আন্তর্জাতিক ফান্ড ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিদের বৈঠকের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, ওই প্রতিষ্ঠানগুলোর সম্মিলিত সম্পদের পরিমাণ ৩৬ ট্রিলিয়ন ডলার। তার দাবি, আন্তর্জাতিক বিনিয়োগকারীরা বাংলাদেশের সম্ভাবনা নিয়ে আশাবাদী। তাদের অনেকে বাংলাদেশে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছেন। বাংলাদেশকে একটি উদীয়মান বাজারে পরিণত করার সুযোগ রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

এদিকে সরকারের পাঁচ বছর মেয়াদি কৌশলগত কাঠামো বাস্তবায়নের ক্ষেত্রে বিনিয়োগের মান ও অর্থনৈতিক সুফল নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন মন্ত্রী। তিনি বলেন, সরকারি-বেসরকারি প্রতিটি বিনিয়োগের ক্ষেত্রে চারটি বিষয় বিবেচনায় নিতে হবে। এগুলো হলো ভ্যালু ফর মানি, বিনিয়োগের বিপরীতে রিটার্ন, কর্মসংস্থান সৃষ্টি এবং পরিবেশগত প্রভাব।

সরকারি অর্থ ব্যয়ের ক্ষেত্রে প্রতিটি টাকার যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে উল্লেখ করে তিনি বলেন, কোনো প্রকল্পে অর্থ ব্যয়ের আগে সেটি থেকে কী ধরনের অর্থনৈতিক সুফল আসবে, কর্মসংস্থানের সুযোগ কতটা তৈরি হবে এবং পরিবেশের ওপর কী প্রভাব পড়বে, তা বিবেচনায় নিতে হবে।

আমির খসরু বলেন, আগে অনেক প্রকল্প বাস্তবায়নের পর সেগুলোর প্রকৃত ফলাফল বা প্রত্যাশিত সুফল অর্জিত হয়েছে কি না, তা যথাযথভাবে মূল্যায়ন করা হয়নি। এখন থেকে প্রকল্প শেষ হওয়ার পর আলাদাভাবে মূল্যায়নের ব্যবস্থা করা হবে। এতে বিনিয়োগের বিপরীতে প্রকৃত অর্জন ও অর্থনৈতিক রিটার্ন সম্পর্কে স্বচ্ছ ধারণা পাওয়া যাবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি। সভাপতিত্ব করেন পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য (সচিব) ড. মনজুর হোসেন।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
অর্থনীতি থেকে আরও
নামেই ‘ইসলামী’, কার্যত সুদভিত্তিক কার্যক্রম শাহজালাল ব্যাংকের

নামেই ‘ইসলামী’, কার্যত সুদভিত্তিক কার্যক্রম শাহজালাল ব্যাংকের

২ ঘণ্টা আগে
টিসিপির সঙ্গে টিসিবির পাঁচ বছরের সমঝোতা স্মারক স্বাক্ষর

টিসিপির সঙ্গে টিসিবির পাঁচ বছরের সমঝোতা স্মারক স্বাক্ষর

৫ ঘণ্টা আগে
চামড়াশিল্পের উন্নয়নে ৫ হাজার কোটি টাকার তহবিল চায় লেদার ফাউন্ডেশন

চামড়াশিল্পের উন্নয়নে ৫ হাজার কোটি টাকার তহবিল চায় লেদার ফাউন্ডেশন

২৩ ঘণ্টা আগে
আর্থিক খাতে স্বচ্ছতা আনতে সব লেনদেন ডিজিটাল করা হবে: আমির খসরু

আর্থিক খাতে স্বচ্ছতা আনতে সব লেনদেন ডিজিটাল করা হবে: আমির খসরু

১ দিন আগে
মূল্যস্ফীতি কমায় আগামীতে কমতে পারে সুদহার: গভর্নর

মূল্যস্ফীতি কমায় আগামীতে কমতে পারে সুদহার: গভর্নর

১ দিন আগে
আবার বাড়ল স্বর্ণের দাম, ভরি ১৯৮৯৩০ টাকা

আবার বাড়ল স্বর্ণের দাম, ভরি ১৯৮৯৩০ টাকা

২ দিন আগে