প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
মজুরি বোর্ড গঠন আগামীকাল, শ্রমিকদের আন্দোলনে থাকার কারণ নেই: শ্রমমন্ত্রী ● ১ জানুয়ারি চালু হচ্ছে বাংলাদেশ ইনস্টিটিউট অব হেলথ ম্যানেজমেন্ট ● কৃষিপণ্য রপ্তানিতে আন্তর্জাতিক মান নিশ্চিতে গামা ইরেডিয়েশন প্রযুক্তির সূচনা ● এইচএসসিতে পাসের হার ৫২.১২ শতাংশ, ফেল করেছেন প্রায় অর্ধেক শিক্ষার্থী ● উপনির্বাচনের ফলাফল প্রমাণ করে বিরোধী দলের জনপ্রিয়তায় ধস নেমেছে: পানিসম্পদ প্রতিমন্ত্রী ● জনগণের ম্যান্ডেট ছাড়া ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখে না বিএনপি: মীর শাহে আলম ● এইচএসসিতে পাসের হার ৫১.১২ শতাংশ, ২৯৩ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি ● মাদ্রাসা বোর্ডে পাসের হার ৬১.০৭ শতাংশ ● পাবনায় বজ্রপাতে হতাহত পরিবারগুলোকে প্রশাসনের আর্থিক অনুদান ● এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫৫.৮০% ●

ভারতে ওয়েবসাইট ‘ব্লকড’; নতুন ঠিকানা নিচ্ছে ‘ককরোচ জনতা পার্টি’

বিজ্ঞাপন
ভারতে ওয়েবসাইট ‘ব্লকড’; নতুন ঠিকানা নিচ্ছে ‘ককরোচ জনতা পার্টি’
যাত্রা শুরু করার মাত্র কয়েক দিনের মধ্যেই ভারতে ভাইরাল ‘ককরোচ জনতা পার্টি’র (সিজেপি) ওয়েবসাইট ব্লক করে দেওয়ার অভিযোগ উঠেছে। এখন নতুন ঠিকানা তৈরির উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন এর উদ্যোক্তা।

ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তর বেকার তরুণদের ‘তেলাপোকা’র সঙ্গে তুলনা করে করা একটি মন্তব্যকে ঘিরে ব্যঙ্গাত্মক অনলাইন প্ল্যাটফর্ম হিসেবে গড়ে ওঠে সিজেপি। এটি কোনো প্রথাগত রাজনৈতিক দল নয়।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

১৬ মে ককরোচ জনতা পার্টির আত্মপ্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে হু হু করে এর অনুসারীর সংখ্যা বাড়তে থাকে। কয়েক দিনের মধ্যে ইনস্টাগ্রামে এর অনুসারীর সংখ্যা ২ কোটি ২০ লাখ ছাড়িয়ে যায়। কিন্তু ভারত থেকে এখন আর সিজেপির ওয়েবসাইটে প্রবেশ করা যাচ্ছে না।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green
 

ব্যঙ্গাত্মক এই ডিজিটাল প্ল্যাটফর্মের প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে থাকেন যুক্তরাষ্ট্রের বোস্টনে। তিনি বলেন, ভারতীয় কর্মকর্তারা ‘আমাদের আইকনিক ওয়েবসাইট ডাউন করে দিয়েছেন’। অভিজিৎ প্রশ্ন তোলেন, ‘তাঁরা কেন তেলাপোকাকে এত ভয় পাচ্ছেন?’

এক্সে দেওয়া এক পোস্টে অভিজিৎ জানান, তাঁরা এরই মধ্যে নতুন একটি ‘ঠিকানা’ তৈরির কাজ শুরু করেছেন। তিনি আরও লেখেন, ‘তেলাপোকা কখনো মরে না।’

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

ভারত থেকে সিজেপির অফিশিয়াল এক্স পাতাটিও আর দেখা যাচ্ছে না। এটির অনুসারীর সংখ্যা দুই লাখ ছাড়িয়েছিল। বর্তমানে এটিতে প্রবেশ করতে গেলে একটি বার্তা দেখা যায়, যেখানে বলা হয়েছে—‘আইনি অনুরোধের পরিপ্রেক্ষিতে’ অ্যাকাউন্টটি বন্ধ রাখা হয়েছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

৩০ বছর বয়সী অভিজিৎ দিপকে পুনে থেকে সাংবাদিকতায় স্নাতক করেছেন। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের বোস্টন ইউনিভার্সিটিতে পাবলিক রিলেশনস বিষয়ে স্নাতকোত্তর পড়ছেন।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আন্তর্জাতিক থেকে আরও
বিশ্ববাজারে ৬ মাসের সর্বোচ্চ দামে জ্বালানি তেল

বিশ্ববাজারে ৬ মাসের সর্বোচ্চ দামে জ্বালানি তেল

৭ ঘণ্টা আগে
সম্মতিতে ঘনিষ্ঠতা হলে বিচ্ছেদের পর ধর্ষণ বলা যাবে না: ভারতের সুপ্রিম কোর্ট

সম্মতিতে ঘনিষ্ঠতা হলে বিচ্ছেদের পর ধর্ষণ বলা যাবে না: ভারতের সুপ্রিম কোর্ট

৭ ঘণ্টা আগে
আফগান সীমান্তে তালেবান চৌকি ধ্বংস করল পাকিস্তান, নিহত ১

আফগান সীমান্তে তালেবান চৌকি ধ্বংস করল পাকিস্তান, নিহত ১

২ দিন আগে
থাইল্যান্ডে ‘মাটির জ্বরে’ আক্রান্ত হয়ে ৪৫ জনের মৃত্যু, সতর্কতা জারি

থাইল্যান্ডে ‘মাটির জ্বরে’ আক্রান্ত হয়ে ৪৫ জনের মৃত্যু, সতর্কতা জারি

৬ দিন আগে
সৌদি ও আমিরাতের সঙ্গে কুশনারের গোপন লেনদেনের দাবি, অভিযোগ অস্বীকার ট্রাম্পের জামাতার

সৌদি ও আমিরাতের সঙ্গে কুশনারের গোপন লেনদেনের দাবি, অভিযোগ অস্বীকার ট্রাম্পের জামাতার

১ সপ্তাহ আগে
ভেনেজুয়েলায় অবাধ নির্বাচনের দাবিতে হাজারো মানুষের বিক্ষোভ

ভেনেজুয়েলায় অবাধ নির্বাচনের দাবিতে হাজারো মানুষের বিক্ষোভ

১ সপ্তাহ আগে