প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
দেশে বর্তমানে সারের সংকট নেই, মজুদও পর্যাপ্ত: কৃষি সচিব রাজশাহীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, মাছ চাষে বৈপ্লবিক পরিবর্তনের প্রত্যয় ভূমিমন্ত্রীর যারা রাজপথে বিশৃঙ্খলা করবে, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে: প্রধানমন্ত্রী নদীভাঙন ও ভূমিক্ষয় রোধে বিন্না ঘাস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে: পানিসম্পদ মন্ত্রী অর্থের অভাবে কোনো সম্ভাবনাময় উদ্যোগ থেমে থাকবে না: ফকির মাহবুব আনাম হাসিনার প্রত্যর্পণ নিয়ে সিদ্ধান্ত নেবে ভারতের আদালত: ইন্ডিয়ান এক্সপ্রেস জুলাইয়ের স্মরণসভায় হেফাজত আমিরকে আমন্ত্রণ জানালেন ইশরাক বাংলাদেশ-লিথুয়ানিয়া বাণিজ্য সম্প্রসারণে আইসিটি, সাইবার নিরাপত্তা ও ফিনটেকে নতুন সম্ভাবনা বিগত সরকার সার নিয়েও তেলেসমাতি করেছে: পানিসম্পদ প্রতিমন্ত্রী একসময় বাড়িভাড়া দিতে হিমশিম, আজকের জনপ্রিয় 'হুররেম'

ওয়েল ডান বাংলাদেশ ক্রিকেট টিম: জামায়াত আমির

বিজ্ঞাপন
ওয়েল ডান বাংলাদেশ ক্রিকেট টিম: জামায়াত আমির
অস্ট্রেলিয়ার ডারউইনে অনুষ্ঠিত টেস্ট ম্যাচে শক্তিশালী প্রতিপক্ষকে পরাজিত করে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের দুর্দান্ত ও ঐতিহাসিক বিজয় অর্জন করায় বাংলাদেশ ক্রিকেট দল, কোচ, কর্মকর্তা এবং সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

রবিবার (১৬ আগস্ট) এক বিবৃতিতে তিনি এই শুভেচ্ছা জানান।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

বিবৃতিতে জামায়াত আমির বলেন, ওয়েল ডান বাংলাদেশ ক্রিকেট টিম। ডারউইন টেস্টে বাংলাদেশ ক্রিকেট দলের এই লাল-সবুজ বিজয় সমগ্র জাতির জন্য অত্যন্ত আনন্দ, গৌরব ও মর্যাদার। খেলোয়াড়দের চ্যালেঞ্জিং মেন্টাল স্ট্রেন্থ, এক্সেলেন্ট টিম স্পিরিট, সহনশীলতা এবং অসাধারণ পারফরম্যান্সের মাধ্যমেই এই অবিস্মরণীয় জয় সম্ভব হয়েছে। কঠিন পরিস্থিতিতেও আমাদের ক্রিকেটাররা মাঠে যে ধৈর্য ও লড়াইয়ের মানসিকতা প্রদর্শন করেছেন, তা সত্যি প্রশংসনীয়।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

তিনি বলেন, আমি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সব খেলোয়াড়, কোচিং স্টাফ, ক্রিকেট বোর্ডের কর্মকর্তা এবং দেশ-বিদেশের কোটি ক্রিকেটপ্রেমী জনতাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।

বিজ্ঞাপন
300*250 Ad One-Golden

তিনি আরও বলেন, আশা করি, এই ধারা বজায় রেখে ভবিষ্যতে আমাদের ক্রিকেটাররা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সুনাম ও মর্যাদাকে আরও উচ্চে তুলে ধরবেন এবং দেশের জন্য আরও বড় অর্জন বয়ে আনবেন। আমি খেলোয়াড়দের সাফল্য, সুস্বাস্থ্য এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
অন্যান্য থেকে আরও
তামিম ইকবাল বলেন, ‘ভাইয়া, তানজিদ তামিম বগুড়ার ছেলে।’ জবাবে প্রধানমন্ত্রী...

তামিম ইকবাল বলেন, ‘ভাইয়া, তানজিদ তামিম বগুড়ার ছেলে।’ জবাবে প্রধানমন্ত্রী...

২ ঘণ্টা আগে
গ্যাস-বিদ্যুতের ভোগান্তি আরো দুই বছর পোহাতে হবে
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী

গ্যাস-বিদ্যুতের ভোগান্তি আরো দুই বছর পোহাতে হবে

২ ঘণ্টা আগে
বঙ্গবন্ধুর জন্ম না হলে ৭১ সালে দেশ স্বাধীন হতো না: আসিফ নজরুল

বঙ্গবন্ধুর জন্ম না হলে ৭১ সালে দেশ স্বাধীন হতো না: আসিফ নজরুল

১ দিন আগে
'জাফর ইকবালের মতো জ্ঞানপাপীদের দৃষ্টান্তমূলক শা-স্তি হওয়া উচিত'

'জাফর ইকবালের মতো জ্ঞানপাপীদের দৃষ্টান্তমূলক শা-স্তি হওয়া উচিত'

৩ দিন আগে
'যতদিন গণভোটের রায় না মানবেন, ততদিন আপনাকে ‘কথিত ও অবৈধ প্রধানমন্ত্রীই বলব'

'যতদিন গণভোটের রায় না মানবেন, ততদিন আপনাকে ‘কথিত ও অবৈধ প্রধানমন্ত্রীই বলব'

৫ দিন আগে
কাল বিরল পূর্ণ সূর্যগ্রহণ, যেসব অঞ্চল থেকে দেখা যাবে

কাল বিরল পূর্ণ সূর্যগ্রহণ, যেসব অঞ্চল থেকে দেখা যাবে

৫ দিন আগে