প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগে আধুনিক চিকিৎসাসেবা গড়ে তোলার আহ্বান ● স্পেনের জাতীয় দিবসের অনুষ্ঠানে জামায়াতের সেক্রেটারি জেনারেল ● অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডফোর্ড ● সেন্টমার্টিনে পর্যটকের সংখ্যা ও ভ্রমণবিধি পুনর্বিবেচনা করা হবে: পরিবেশমন্ত্রী ● জনপ্রশাসন সংস্কার ও সুশাসনে ইউএনডিপির সহায়তা চাইলেন উপদেষ্টা ● ডিসেম্বরের মধ্যে ৪ কোটি ৪৫ লাখ পরিবারের তথ্য সংগ্রহের লক্ষ্য ● জনগণের টাকার পাই-পয়সার হিসাব দে: নাসীরুদ্দীন পাটওয়ারী ● মক্কা-মদিনার ওপর আঘাত এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ ● ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা দায়িত্ব: প্রধানমন্ত্রী ● তিন জেলায় পরীক্ষামূলকভাবে কৃষকের কাছ থেকে ধান কিনবে সরকার: খাদ্যমন্ত্রী ●

প্রধানমন্ত্রীর ভারত সফর ঠিক হবে না : এহসানুল মাহবুব জুবায়ের

বিজ্ঞাপন
প্রধানমন্ত্রীর ভারত সফর ঠিক হবে না : এহসানুল মাহবুব জুবায়ের
যুক্তরাষ্ট্রে সফররত জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরে যাওয়া ঠিক হবে না। ভারত-বাংলাদেশ সীমান্তে গাজা-ইসরায়ে পরিস্থিতি বিরাজ করছে। পলাতক শেখ হাসিনা ভারতে বসে বাংলাদেশ বিরোধী উস্কানীমূলক বক্তব্য দিচ্ছে। ভারত সরকার নির্বিকার।’

দশ দিনের সফরে বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থারন করছেন এই জামায়াত নেতা। গতকাল বুধবার নিউইয়র্কে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রীর ভারত সফর প্রসঙ্গে জুবায়ের বলেন, ‘বিমসটেক সম্মেলনে গেলে তারেক রহমানকে সাইডলাইনে বসিয়ে রাখবে। তা সন্মনজনক হবে না। তবে সিদ্ধান্তটি সরকারকেই নিতে হবে।’

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

সরকারের সমালোচনা করে তিনি বলেছেন, ‘বিএনপি সরকার নতুন ফ্যাসিবাদের পথে হাঁটছে। গণভোটের দাবিকে পাশ কাটিয়ে সবক্ষেত্রে দলীয় লোকজন বসাচ্ছে। দায়িত্বশীল বিরোধী দল হিসেবে তাদের সময় দিচ্ছি। কিন্তু তারা ফ্যাসিবাদের পথকে বেছে নিচ্ছেন। এমতাবস্থায় ১১ দল ১৪ নভেম্বর ঢাকায় মহাসমাবেশ করে আন্দোলনের কর্মসূচি দেবে। জনগণকে সঙ্গে নিয়ে সংস্কারের গণরায় বাস্তবায়ন করব। জনগণের দাবি না মানলে পতিত ফ্যাসিবাদের পথেই তাদেরও যেতে হবে।’

ডিসেম্বরে শেখ হাসিনা দেশে ফেরার ঘোষণা দিয়েছেন। এ পরিস্থিতিতে পতিত ফ্যাসিবাদ নাকি বিএনপি সরকারকে রুখবেন— কোনটি আপনারা বেছে নিবেন? এ প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রয়োজনে দুই টার বিরুদ্ধেই ১১ দল আন্দোলন করবে। তবে হাসিনা প্রশ্নে কিন্তু বিএনপি, জামায়াত ও এনসিপি আমরা সকলেই একমত।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
অন্যান্য থেকে আরও
রেমিট্যান্স শাটডাউন করলে দেশ শেষ হয়ে যাবে: সাখাওয়াত হোসেন শরীফ

রেমিট্যান্স শাটডাউন করলে দেশ শেষ হয়ে যাবে: সাখাওয়াত হোসেন শরীফ

৫ দিন আগে
বিমানবন্দরে প্রবাসীদের হয়রানি বন্ধে সঠিক ব্যবস্থাপনার দাবি

বিমানবন্দরে প্রবাসীদের হয়রানি বন্ধে সঠিক ব্যবস্থাপনার দাবি

৫ দিন আগে
সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব নিয়ে প্রশ্ন তুললেন শিশির মনির

সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব নিয়ে প্রশ্ন তুললেন শিশির মনির

১ সপ্তাহ আগে
প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে যা বললেন দিনেশ ত্রিবেদী

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে যা বললেন দিনেশ ত্রিবেদী

১ সপ্তাহ আগে
সংস্কার ও গণভোট নিয়ে কূটতর্ক বন্ধের আহ্বান সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনিরের

সংস্কার ও গণভোট নিয়ে কূটতর্ক বন্ধের আহ্বান সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনিরের

১ সপ্তাহ আগে
চলমান জাতীয় সংকট নিয়ে যা বললেন শিশির মনির

চলমান জাতীয় সংকট নিয়ে যা বললেন শিশির মনির

৩ সপ্তাহ আগে