ফ্যাসিবাদী শাসন দেশকে ঋণ ও আমদানিনির্ভর করেছিল: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, গত ১৭ বছর ফ্যাসিবাদী শাসন দেশের শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতিসহ সব ক্ষেত্র ধ্বংস করেছিল। এখন সেই ধ্বংসযজ্ঞ পুনর্গঠনের পালা, আর সে লক্ষ্যেই কাজ করছে বর্তমান সরকার। তিনি স্পষ্ট করে বলেন, বিএনপির সব পরিকল্পনা জনবান্ধব।