প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
এসএসসি ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫% চার আর্থিক প্রতিষ্ঠান অকার্যকর ঘোষণা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান শাহ আহমদ শফীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে সাদপন্থীদের ইজতেমার অনুমতি না দেওয়ার দাবি হেফাজতের প্রধানমন্ত্রীর কাছে ৯ দফা দাবি জানাল হেফাজতে ইসলাম বৃক্ষমেলা শেষ হলেও বৃক্ষরোপণ ও পরিচর্যার দায়িত্ব শেষ নয়: পরিবেশমন্ত্রী রাষ্ট্রপতি পদে বিএনপি থেকে মির্জা ফখরুল মনোনীত বাণিজ্য ও অর্থনৈতিক বিশ্লেষণে এআই ব্যবহার নিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে প্রশিক্ষণ গণতান্ত্রিক অগ্রযাত্রা নিয়ে বিএনপির সাথে আইআরআই বৈঠক

চার আর্থিক প্রতিষ্ঠান অকার্যকর ঘোষণা

বিজ্ঞাপন
চার আর্থিক প্রতিষ্ঠান অকার্যকর ঘোষণা
আমানতকারীদের স্বার্থ রক্ষা ও আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে চারটি আর্থিক প্রতিষ্ঠানকে অকার্যকর ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। প্রতিষ্ঠানগুলো হলো—আভিভা ফাইন্যান্স, ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, এফএএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট এবং ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস। রোববার (৯ আগস্ট) রাতে কেন্দ্রীয় ব্যাংক এ সিদ্ধান্তের কথা জানায়।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, প্রতিষ্ঠানগুলোর মূলধন ঘাটতি, উচ্চ খেলাপি ঋণ, তারল্য সংকট ও আয়ক্ষমতার অবনতির পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে প্রতিষ্ঠানগুলোকে রেজল্যুশনের আওতায় এনে প্রশাসক নিয়োগ করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের অভিজ্ঞ কর্মকর্তাদের প্রশাসক ও সহ-প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে, যারা প্রতিষ্ঠানগুলোর ব্যবস্থাপনা ও পুনর্বাসন প্রক্রিয়া তদারক করবেন।

বিজ্ঞাপন
300*250 Ad One-Wh-N

 

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

২০২৫ সালের ডিসেম্বর শেষে এফএএস ফাইন্যান্সের খেলাপি ঋণের হার ৯৯.৯৯%, ফারইস্টে ৯৮.৫০%, আভিভায় ৯৩.৯৩% এবং ইন্টারন্যাশনাল লিজিংয়ে ৯৯.৪৪%। এর আগে গত বছর নয়টি প্রতিষ্ঠানকে 'অপরিচালনযোগ্য' চিহ্নিত করেছিল বাংলাদেশ ব্যাংক। এগুলোর মধ্যে বাকি পাঁচটি হলো—পিপলস লিজিং, বিআইএফসি, প্রিমিয়ার লিজিং, জিএসপি ফাইন্যান্স ও প্রাইম ফাইন্যান্স।

বিজ্ঞাপন
300*250 Ad One-Golden

 

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

নয়টি প্রতিষ্ঠানে ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক আমানত রয়েছে ১৫ হাজার ৩৭০ কোটি টাকা, যার মধ্যে ৩ হাজার ৫২৫ কোটি টাকা ক্ষুদ্র আমানতকারীদের। বর্তমানে দেশে ৩৫টি ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে ২০টি সমস্যাগ্রস্ত, যাদের খেলাপি ঋণের হার ৮৩.১৬%। বিপরীতে ভালো অবস্থানে থাকা ১৫টি প্রতিষ্ঠানের খেলাপি হার প্রায় ৭% এবং তাদের মুনাফা ১ হাজার ৪৬৫ কোটি টাকা।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

 

কেন্দ্রীয় ব্যাংক আশা করছে, এ পদক্ষেপে আর্থিক খাতে সুশাসন ফিরবে ও জনগণের আস্থা পুনরুদ্ধার হবে।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
অর্থনীতি থেকে আরও
আগস্টের প্রথম ৫ দিনেই ৬০২ মিলিয়ন ডলার রেমিট্যান্স

আগস্টের প্রথম ৫ দিনেই ৬০২ মিলিয়ন ডলার রেমিট্যান্স

২ দিন আগে
আবারও কমল সোনার দাম, প্রতি ভরিতে কমল ৩ হাজার ২৬৬ টাকা

আবারও কমল সোনার দাম, প্রতি ভরিতে কমল ৩ হাজার ২৬৬ টাকা

২ দিন আগে
স্বর্ণের পর বাড়ল রুপার দামও, ভরিতে বেড়েছে ২৯২ টাকা

স্বর্ণের পর বাড়ল রুপার দামও, ভরিতে বেড়েছে ২৯২ টাকা

৩ দিন আগে
স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল প্রায় ১০ হাজার টাকা

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল প্রায় ১০ হাজার টাকা

৩ দিন আগে
দ্বিতীয় রাজস্ব সম্মেলন ১৮ আগস্ট, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

দ্বিতীয় রাজস্ব সম্মেলন ১৮ আগস্ট, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

৫ দিন আগে
বাংলাদেশ-কোরিয়া সিইপিএ দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে: বাণিজ্যমন্ত্রী

বাংলাদেশ-কোরিয়া সিইপিএ দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে: বাণিজ্যমন্ত্রী

৬ দিন আগে
বিজ্ঞাপন