শাহজালাল বিমানবন্দরে হয়রানির অভিযোগ, বিমানের কাছে জামায়াতের চার এমপির চিঠি
মদিনা থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩৩৮ ফ্লাইটে ঢাকায় আসা যাত্রীদের জমজমের পানির লাগেজ না পাওয়ায় হয়রানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিমানের ব্যবস্থাপনা পরিচালকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন জামায়াতে ইসলামীর চার সংসদ সদস্য।