বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি বলেন, রাড্ডা ক্লিনিক দখলের ঘটনায় সরকার ও সরকারি দল ‘বাধ্য হয়ে’ সাংগঠনিক পদক্ষেপ নিতে শুরু করেছে।
শফিকুর রহমান বলেন, এত বড় ঘটনার জন্য শুধু সাংগঠনিক ব্যবস্থা যথেষ্ট নয়। জড়িতদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়ে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। দেশবাসী দৃশ্যমান ও বিশ্বাসযোগ্য আইনি পদক্ষেপ দেখতে চায়।
একই সঙ্গে ক্ষতিগ্রস্ত স্বাস্থ্যকেন্দ্রটি টেকসইভাবে পুনর্নির্মাণের দায়িত্ব সরকারকে নেওয়ার আহ্বান জানান জামায়াত আমির।


