'ডিফারেন্ট কনটেক্সটস, কমন এস্পিরেশন্স' স্লোগানে আন্তর্জাতিক যুব দিবস ২০২৬ উদযাপিত
'ডিফারেন্ট কনটেক্সটস, কমন এস্পিরেশন্স'—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ আন্তর্জাতিক যুব দিবস ২০২৬ দেশব্যাপী নানা আয়োজনে পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিভিন্ন উন্নয়ন সংস্থা এই আয়োজনে অংশীদারিত্ব করে।