সোমবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
এর আগে ২৬ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেন, মানুষের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অনলাইনে অপতথ্য বন্ধে কার্যকর উদ্যোগ প্রয়োজন। এ জন্য মানুষের মধ্যে গণমাধ্যম-সচেতনতা বা মিডিয়া লিটারেসি বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি।
তিনি আরও বলেন, প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইন এখনো চূড়ান্তভাবে পাস হয়নি। ফলে এতে পরিবর্তন ও সংশোধনের সুযোগ রয়েছে।


