আজ চালু হচ্ছে ‘পিংক বাস’, ঢাকার যেসব রুটে মিলবে সেবা
রাজধানীর গণপরিবহনে নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে আজ মঙ্গলবার (১৮ আগস্ট) চালু হচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) বিশেষ ‘পিংক বাস’ সার্ভিস। নারী চালক ও কন্ডাক্টর দিয়ে পরিচালিত হবে এই বাসগুলো।