প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
কোনো পক্ষকে জুলাইয়ের গণঅভ্যুত্থানের একক মালিকানা নিতে দেওয়া যাবে না: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ: তথ্যমন্ত্রী মন্ত্রিপরিষদ সচিব ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের চুক্তির মেয়াদ বাড়ছে তৈরি পোশাক ও টেক্সটাইল খাতে সবুজ রূপান্তর ও রপ্তানি সক্ষমতা বাড়াতে সই হলো এমওইউ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে বাংলাদেশকে সহায়তা করবে এডিবি চলতি বছরেই নতুন পে-স্কেল ঘোষণা করবে সরকার: অর্থমন্ত্রী ১৮০ দিনের হানিমুন পিরিয়ড শেষ, সমস্যাগুলো চিহ্নিত করেছি: শিক্ষামন্ত্রী তিস্তা নদীর টেকসই ব্যবস্থাপনায় সমন্বিত ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করতে হবে: পানিসম্পদ মন্ত্রী দ্রুত কার্গো পণ্য খালাসে অত্যাধুনিক প্রযুক্তি এভিয়েশন খাতে নতুন মাত্রা যোগ করবে: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী ‘শেখ হাসিনা কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানে না বাংলাদেশ’

তৈরি পোশাক ও টেক্সটাইল খাতে সবুজ রূপান্তর ও রপ্তানি সক্ষমতা বাড়াতে সই হলো এমওইউ

বিজ্ঞাপন
তৈরি পোশাক ও টেক্সটাইল খাতে সবুজ রূপান্তর ও রপ্তানি সক্ষমতা বাড়াতে সই হলো এমওইউ
বাংলাদেশের তৈরি পোশাক ও টেক্সটাইল খাতকে আরও টেকসই, পরিবেশবান্ধব ও বৈশ্বিক বাজারের উপযোগী করে গড়ে তুলতে নেদারল্যান্ডসের সঙ্গে সার্কুলার অর্থনীতি বিষয়ক একটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে বাংলাদেশ। এর মাধ্যমে টেক্সটাইল মূল্য শৃঙ্খলে সম্পদের দক্ষ ব্যবহার, বর্জ্য কমানো, পুনর্ব্যবহারযোগ্য উৎপাদন ব্যবস্থা এবং সবুজ শিল্পায়নে দুই দেশের সহযোগিতা আরও সম্প্রসারিত হবে।

সোমবার বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত 'সার্কুলার ইকোনমি' ক্ষেত্রে সহযোগিতা বিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে এই চুক্তি স্বাক্ষরিত হয়।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, বৈশ্বিক টেক্সটাইল শিল্পে টেকসই উৎপাদন ব্যবস্থা ও সার্কুলার পদ্ধতি গ্রহণ এখন সময়ের অপরিহার্য দাবি। বাংলাদেশের তৈরি পোশাক ও টেক্সটাইল খাতের সরবরাহ ব্যবস্থা যেহেতু বৈশ্বিক পরিসরে বিস্তৃত, তাই এই খাতে আন্তর্জাতিক সহযোগিতা আরও জোরদার করা প্রয়োজন।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

তিনি বলেন, বাংলাদেশ ও নেদারল্যান্ডস দীর্ঘদিন ধরে পারস্পরিক আস্থা, অভিন্ন মূল্যবোধ এবং শক্তিশালী অর্থনৈতিক সহযোগিতার ভিত্তিতে অংশীদার হিসেবে কাজ করছে। পানি ব্যবস্থাপনা, কৃষি, লজিস্টিকস এবং টেকসই শিল্প উন্নয়নের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে নেদারল্যান্ডস বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ উন্নয়ন ও বাণিজ্য সহযোগী।

বিজ্ঞাপন
300*250 Ad One-Golden

বাণিজ্যমন্ত্রী বলেন, 'এই সমঝোতা স্মারক আমাদের অংশীদারিত্বকে আরও সবুজ, স্থিতিশীল ও ভবিষ্যতমুখী অর্থনীতির পথে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। সার্কুলার অর্থনীতি কেবল পরিবেশ সংরক্ষণের বিষয় নয়; এটি বাংলাদেশের রপ্তানি খাতের দীর্ঘমেয়াদি প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধি, সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা, টেকসই বিনিয়োগ আকর্ষণ, সবুজ কর্মসংস্থান সৃষ্টি এবং আন্তর্জাতিক বাজারের নতুন চাহিদা মোকাবিলার সঙ্গে সরাসরি সম্পর্কিত।'

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

তিনি আরও বলেন, বাংলাদেশ স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের পথে রয়েছে। এ প্রেক্ষাপটে শিল্পখাতের টেকসই সক্ষমতা বৃদ্ধি, পরিবেশবান্ধব উৎপাদন ব্যবস্থা এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ ভবিষ্যৎ বাণিজ্য প্রতিযোগিতায় বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী করবে।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, সার্কুলার অর্থনীতিতে রূপান্তর কোনো একক পক্ষের মাধ্যমে সম্ভব নয়। এ জন্য সরকার, শিল্পখাত, আর্থিক প্রতিষ্ঠান, উন্নয়ন সহযোগী, গবেষণা প্রতিষ্ঠান এবং ভোক্তাদের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। এই সমঝোতা স্মারকে বহু-পক্ষীয় সহযোগিতা ও জ্ঞান বিনিময়ের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে, যা টেক্সটাইল খাতে প্রয়োজনীয় কাঠামোগত পরিবর্তন আনতে সহায়ক হবে।

অনুষ্ঠানে নেদারল্যান্ডস সরকারের অব্যাহত সহযোগিতা ও গঠনমূলক অংশগ্রহণের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বাণিজ্যমন্ত্রী বলেন, এই অংশীদারিত্ব টেকসই শিল্প উন্নয়ন এবং জলবায়ু লক্ষ্য অর্জনে আন্তর্জাতিক সহযোগিতার একটি সফল উদাহরণ হয়ে উঠবে।

সমঝোতা স্মারকটি স্বাক্ষরিত হয় বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয় এবং নেদারল্যান্ডসের অর্থনৈতিক বিষয় ও জলবায়ু নীতি মন্ত্রণালয়ের মধ্যে। বাংলাদেশের পক্ষে এতে স্বাক্ষর করেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এবং নেদারল্যান্ডসের পক্ষে স্বাক্ষর করেন দেশটির জলবায়ু ও সবুজ প্রবৃদ্ধি বিষয়ক মন্ত্রী স্টিয়েন্টিয়ে ভান ভেল্ডহোভেন। দুই দেশের মন্ত্রীরা ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হয়ে নিজ নিজ দেশের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
অর্থনীতি থেকে আরও
ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে বাংলাদেশকে সহায়তা করবে এডিবি

ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে বাংলাদেশকে সহায়তা করবে এডিবি

১ ঘণ্টা আগে
চলতি বছরেই নতুন পে-স্কেল ঘোষণা করবে সরকার: অর্থমন্ত্রী

চলতি বছরেই নতুন পে-স্কেল ঘোষণা করবে সরকার: অর্থমন্ত্রী

২ ঘণ্টা আগে
দ্রুত কার্গো পণ্য খালাসে অত্যাধুনিক প্রযুক্তি এভিয়েশন খাতে নতুন মাত্রা যোগ করবে: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী

দ্রুত কার্গো পণ্য খালাসে অত্যাধুনিক প্রযুক্তি এভিয়েশন খাতে নতুন মাত্রা যোগ করবে: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী

৩ ঘণ্টা আগে
বাণিজ্য সম্পর্ক পুনরুজ্জীবিত করতে আজ ঢাকায় আসছে ভারতের ১৮ সদস্যের ব্যবসায়ী প্রতিনিধি দল

বাণিজ্য সম্পর্ক পুনরুজ্জীবিত করতে আজ ঢাকায় আসছে ভারতের ১৮ সদস্যের ব্যবসায়ী প্রতিনিধি দল

৭ ঘণ্টা আগে
বাংলাদেশ-লিথুয়ানিয়া বাণিজ্য সম্প্রসারণে আইসিটি, সাইবার নিরাপত্তা ও ফিনটেকে নতুন সম্ভাবনা

বাংলাদেশ-লিথুয়ানিয়া বাণিজ্য সম্প্রসারণে আইসিটি, সাইবার নিরাপত্তা ও ফিনটেকে নতুন সম্ভাবনা

১ দিন আগে
সিলেটের কৃষির সম্ভাবনা কাজে লাগিয়ে উৎপাদনশীলতা বাড়াতে হবে: বাণিজ্য মন্ত্রী

সিলেটের কৃষির সম্ভাবনা কাজে লাগিয়ে উৎপাদনশীলতা বাড়াতে হবে: বাণিজ্য মন্ত্রী

১ দিন আগে