প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
তৈরি পোশাক ও টেক্সটাইল খাতে সবুজ রূপান্তর ও রপ্তানি সক্ষমতা বাড়াতে সই হলো এমওইউ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে বাংলাদেশকে সহায়তা করবে এডিবি চলতি বছরেই নতুন পে-স্কেল ঘোষণা করবে সরকার: অর্থমন্ত্রী ১৮০ দিনের হানিমুন পিরিয়ড শেষ, সমস্যাগুলো চিহ্নিত করেছি: শিক্ষামন্ত্রী তিস্তা নদীর টেকসই ব্যবস্থাপনায় সমন্বিত ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করতে হবে: পানিসম্পদ মন্ত্রী দ্রুত কার্গো পণ্য খালাসে অত্যাধুনিক প্রযুক্তি এভিয়েশন খাতে নতুন মাত্রা যোগ করবে: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী ‘শেখ হাসিনা কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানে না বাংলাদেশ’ আন্তর্জাতিক বাজারে বাড়ল স্বর্ণের দাম প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে যা বললেন দীনেশ ত্রিবেদী ফজরের নামাজের সিজদায় গিয়ে আর উঠলেন না ইমাম

আন্তর্জাতিক বাজারে বাড়ল স্বর্ণের দাম

বিজ্ঞাপন
আন্তর্জাতিক বাজারে বাড়ল স্বর্ণের দাম
মার্কিন ডলার দুর্বল হওয়া এবং দেশটির অর্থনীতিতে সাম্প্রতিক দুর্বলতার কারণে ফেডারেল রিজার্ভের সুদের হার বাড়ানোর সম্ভাবনা কমে যাওয়ায় আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বেড়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ডের দাম ০.৪ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৩৯১ দশমিক ০৭ ডলারে উঠেছে। এর আগে গত সপ্তাহে স্বর্ণের দাম দুই মাসেরও বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

এদিকে ডিসেম্বর ডেলিভারির জন্য মার্কিন গোল্ড ফিউচারের দাম ০.৩ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৪৪৮ দশমিক ১০ ডলারে দাঁড়িয়েছে। একই সময়ে মার্কিন ডলার সূচক কমেছে ০.১ শতাংশ। ফলে অন্যান্য মুদ্রায় লেনদেনকারী বিনিয়োগকারীদের কাছে ডলারে মূল্য নির্ধারিত স্বর্ণ তুলনামূলক সস্তা হয়েছে।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারার বলেন, যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির তুলনামূলক নরম তথ্য ডলারের ওপর চাপ তৈরি করেছে। এর ফলে স্বর্ণের দাম ৪ হাজার ৪০০ ডলারের দিকে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছে।

বিজ্ঞাপন
300*250 Ad One-Golden

সম্প্রতি যুক্তরাষ্ট্রে জুলাই মাসের কর্মসংস্থান প্রত্যাশার তুলনায় অপ্রত্যাশিতভাবে কমেছে। পাশাপাশি মূল্যস্ফীতির তথ্যও তুলনামূলক নরম ছিল। এসব অর্থনৈতিক সূচকের কারণে আগামী মাসে ফেডারেল রিজার্ভের সুদের হার বাড়ানোর সম্ভাবনা নিয়ে বাজারে প্রত্যাশা কমেছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

সিএমই ফেডওয়াচের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরে ফেডের সুদের হার বাড়ানোর সম্ভাবনা বর্তমানে ৩০ শতাংশ। এক মাস আগে এ সম্ভাবনা ছিল ৪৭ শতাংশ।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

সাধারণত সুদের হার কম থাকলে সুদবিহীন সম্পদ হিসেবে স্বর্ণ ধরে রাখার সুযোগ-ব্যয় কমে যায়। ফলে বিনিয়োগকারীদের কাছে স্বর্ণের আকর্ষণ বাড়ে এবং এর দামও ঊর্ধ্বমুখী হওয়ার সুযোগ পায়।

বাজারে এখন মূল নজর বুধবার প্রকাশিতব্য ফেডারেল রিজার্ভের জুলাই বৈঠকের কার্যবিবরণীর দিকে। ওই নথিতে ভবিষ্যৎ সুদের হার নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের নীতিনির্ধারকদের অবস্থান সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পাওয়া যেতে পারে।

আন্তর্জাতিক বাজারে অন্যান্য মূল্যবান ধাতুর দামও বেড়েছে। স্পট রুপার দাম ১.৪ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৬৫ দশমিক ৫৩ ডলারে উঠেছে। এ ছাড়া প্লাটিনামের দাম ০.৩ শতাংশ বেড়ে প্রতি আউন্স ১ হাজার ৭৫২ দশমিক ৩৬ ডলারে দাঁড়িয়েছে। প্যালাডিয়ামের দাম বেড়েছে ১.৬ শতাংশ, যা প্রতি আউন্সে ১ হাজার ৩৩৩ দশমিক ৩৫ ডলারে পৌঁছেছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আন্তর্জাতিক থেকে আরও
যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতি তথ্যের পর বিশ্ববাজারে ফের কমল স্বর্ণের দাম

যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতি তথ্যের পর বিশ্ববাজারে ফের কমল স্বর্ণের দাম

৩ দিন আগে
দেশভাগের বিভীষিকা স্মরণ করে মোদির পোস্ট

দেশভাগের বিভীষিকা স্মরণ করে মোদির পোস্ট

৩ দিন আগে
ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনায় বিশ্ববাজারে আবারও বেড়েছে তেলের দাম

ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনায় বিশ্ববাজারে আবারও বেড়েছে তেলের দাম

৩ দিন আগে
কারাগারে ইমরান খানের মৃত্যুর গুজব উড়িয়ে দিল পাকিস্তান সেনাবাহিনী

কারাগারে ইমরান খানের মৃত্যুর গুজব উড়িয়ে দিল পাকিস্তান সেনাবাহিনী

৩ দিন আগে
ইসলাম গ্রহণের ৫ মাসেই কোরআন মুখস্থ করলেন বুরুন্ডির বিনত্রা বুশিমা আমিন

ইসলাম গ্রহণের ৫ মাসেই কোরআন মুখস্থ করলেন বুরুন্ডির বিনত্রা বুশিমা আমিন

৩ দিন আগে
কন্টেইনারে লুকিয়ে তুরস্ক ছাড়লেন ট্রাম্প, কী ছিল কারণ?

কন্টেইনারে লুকিয়ে তুরস্ক ছাড়লেন ট্রাম্প, কী ছিল কারণ?

৬ দিন আগে