পরিমাণ-ওজনে কম দেওয়া বড় গুনাহ
ইসলামে ব্যবসা-বাণিজ্যে সততা, ন্যায়পরায়ণতা ও আমানতদারিতার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। লেনদেনের ক্ষেত্রে ওজন বা পরিমাণে কম দেওয়া শুধু আইনগত অপরাধই নয়, ইসলামের দৃষ্টিতে এটি একটি গুরুতর গুনাহ। প্রতারণার মাধ্যমে উপার্জিত সম্পদে কোনো বরকত থাকে না; বরং তা ব্যক্তি ও সমাজ উভয়ের জন্য অকল্যাণ ডেকে আনে।