প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
জুলাইয়ের স্মরণসভায় হেফাজত আমিরকে আমন্ত্রণ জানালেন ইশরাক বাংলাদেশ-লিথুয়ানিয়া বাণিজ্য সম্প্রসারণে আইসিটি, সাইবার নিরাপত্তা ও ফিনটেকে নতুন সম্ভাবনা বিগত সরকার সার নিয়েও তেলেসমাতি করেছে: পানিসম্পদ প্রতিমন্ত্রী একসময় বাড়িভাড়া দিতে হিমশিম, আজকের জনপ্রিয় 'হুররেম' হাসিনা ফেরতসহ শর্ত পূরণ হলেই ভারত সফর করবেন তারেক রহমান রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুল ও কর্নেল অলির মনোনয়নপত্র বৈধ রাজনীতিতে খালেদা জিয়ার উত্তরাধিকার অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট জয়ে ক্রিকেট দলকে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রযুক্তিনির্ভর উন্নয়ন তখনই টেকসই হবে, যখন দেশের তরুণরা নেতৃত্ব দেবে: ফকির মাহবুব আনাম কিশোরগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

বিগত সরকার সার নিয়েও তেলেসমাতি করেছে: পানিসম্পদ প্রতিমন্ত্রী

বিজ্ঞাপন
বিগত সরকার সার নিয়েও তেলেসমাতি করেছে: পানিসম্পদ প্রতিমন্ত্রী
পানিসম্পদ বিষয়ক প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, গত ফ্যাসিস্ট সরকার সার নিয়েও তেলেসমাতি করেছিল। সারের সিন্ডিকেট করে মূল্য বাড়িয়েছিল। এবার আর সেই সংকট নেই বলে জানান তিনি।

রোববার (১৬ আগস্ট) পঞ্চগড়ে 'জাতীয় মৎস্য পক্ষ ২০২৬' উপলক্ষে জেলা প্রশাসন ও মৎস্য অধিদফতরের আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

প্রতিমন্ত্রী বলেন, মাছ দেশের মানুষের জন্য নিরাপদ ও গুরুত্বপূর্ণ প্রাণিজ আমিষের উৎস। মাছের উৎপাদন বাড়িয়ে মানুষের পুষ্টির চাহিদা পূরণ ও সাধারণ মানুষকে স্বাবলম্বী করার উদ্যোগ নিয়েছে সরকার।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

বিদ্যুৎ খাতেও চুরির অভিযোগ

বিজ্ঞাপন
300*250 Ad One-Golden

বিগত সরকারকে ইঙ্গিত করে তিনি বলেন, পূর্ববর্তী ফ্যাসিস্ট সরকার বিদ্যুৎ খাতকে চুরির ভান্ডারে পরিণত করেছিল। উৎপাদনকেন্দ্রগুলোতে নিজেদের আত্মীয়স্বজন ও দলীয় লোকজনকে অন্তর্ভুক্ত করায় সংকট তৈরি হয়েছিল। সরকার গঠনের পর সেই সংকট মোকাবিলা করতে হয়েছে উল্লেখ করে তিনি বলেন, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে ধীরে ধীরে তা কাটিয়ে উঠছি।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

প্রধানমন্ত্রী বিষয়টি সরাসরি দেখভাল করছেন এবং জাতির কাছে দুঃখ প্রকাশ করে সবার সহযোগিতা চেয়েছেন বলেও জানান তিনি। আশা করা হচ্ছে, অল্প সময়ের মধ্যে বিদ্যুৎ সংকট কাটিয়ে স্বাভাবিক সরবরাহ সম্ভব হবে।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

সৌরবিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ

প্রতিমন্ত্রী বলেন, বাড়ির ছাদ, অনাবাদি জমি, নদীর তীরসহ বিভিন্ন স্থানে ব্যক্তিগত, সমষ্টিগত ও বিনিয়োগকারীদের মাধ্যমে সৌরবিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নেয়া হবে। আগামী ডিসেম্বরের মধ্যে বিদ্যুতের ঘাটতি পূরণের পাশাপাশি প্রয়োজনের চেয়ে বেশি বিদ্যুৎ উৎপাদনের প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

সার নিয়ে কোনো সিন্ডিকেট হলে জানাতে আহ্বান জানান প্রতিমন্ত্রী।

এর আগে তিনি পঞ্চগড় সদর উপজেলায় একটি পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন। সভায় জেলা প্রশাসক মোছা. শুকরিয়া পারভিন, অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন, জেলা মৎস্য কর্মকর্তা ডা. কে. এম. এন. আব্দুল হালিমসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, মৎস্যচাষি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে পাঁচজন মৎস্যচাষিকে পুরস্কার ও সম্মাননা দেওয়া হয়।

 
 
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সারাদেশ থেকে আরও
প্রযুক্তিনির্ভর উন্নয়ন তখনই টেকসই হবে, যখন দেশের তরুণরা নেতৃত্ব দেবে: ফকির মাহবুব আনাম

প্রযুক্তিনির্ভর উন্নয়ন তখনই টেকসই হবে, যখন দেশের তরুণরা নেতৃত্ব দেবে: ফকির মাহবুব আনাম

১৭ ঘণ্টা আগে
কিশোরগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

কিশোরগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

১৭ ঘণ্টা আগে
প্রতিটি থানায় আবাসন সুবিধাসহ ভবন নির্মাণ করবে সরকার: দুলু

প্রতিটি থানায় আবাসন সুবিধাসহ ভবন নির্মাণ করবে সরকার: দুলু

১৯ ঘণ্টা আগে
সাভারে হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট পরিদর্শন: ৪ বছর ভবন অব্যবহৃত থাকায় ক্ষোভ, দ্রুত চালুর নির্দেশ স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

সাভারে হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট পরিদর্শন: ৪ বছর ভবন অব্যবহৃত থাকায় ক্ষোভ, দ্রুত চালুর নির্দেশ স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

২০ ঘণ্টা আগে
জাতীয় মৎস্য পক্ষের প্রস্তুতি দেখতে কটিয়াদী-পাকুন্দিয়ায় মন্ত্রী-প্রতিমন্ত্রী

জাতীয় মৎস্য পক্ষের প্রস্তুতি দেখতে কটিয়াদী-পাকুন্দিয়ায় মন্ত্রী-প্রতিমন্ত্রী

২০ ঘণ্টা আগে
অবসরপ্রাপ্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীদের কল্যাণ সুবিধার চেক বিতরণ

অবসরপ্রাপ্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীদের কল্যাণ সুবিধার চেক বিতরণ

২২ ঘণ্টা আগে