প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
এআইকে উৎপাদনশীলতা ও প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধির কর্মসূচি হিসেবে নিতে হবে: জনপ্রশাসন উপদেষ্টা নাসির দক্ষিণে, আসিফ উত্তরে: মেয়র প্রার্থী ঘোষণা নাহিদ ইসলামের ভূমি মন্ত্রণালয়ের ১৮০ দিনের কর্মপরিকল্পনায় ডিজিটাল সেবায় অগ্রগতি তারেক রহমানের সফর ঘিরে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগে কর্মসূচি নিয়ে দ্বন্দ্ব জনগণের সেবক হিসেবে কাজ করতে মাঠ প্রশাসনকে আহ্বান ভূমি প্রতিমন্ত্রীর ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী দক্ষিণ কোরিয়ার বিনিয়োগ বাড়াতে ভিসা সহজ ও জ্বালানি নিরাপত্তার তাগিদ গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: খাদ্যমন্ত্রী আইনশৃঙ্খলার পাশাপাশি উন্নয়ন বাধা দূর করতে উদ্যোগ নিতে হবে: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

চিড়িয়াখানায় হরিণ-চিতাবাঘের পাশে ‘ডোনাল্ড ট্রাম্প’

বিজ্ঞাপন
‘Donald Trump’ placed beside deer and leopards at the zoo
মিরপুর জাতীয় চিড়িয়াখানার গয়াল, মায়া হরিণ ও চিতাবাঘের পাশের ৭ নম্বর সেডে রাখা হয়েছে ‎বিরল অ্যালবিনো জাতের আলোচিত মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’কে।

‎বিশ্বব্যাপী ভাইরাল হওয়া বিরল প্রজাতির মহিষটি প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে চিড়িয়াখানায় বিশেষ গুরুত্ব দিয়ে সংরক্ষণের উদ্যোগ নিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।

‎সংশ্লিষ্টরা জানিয়েছেন, বৃহস্পতিবার (২৮ মে) ঈদের দিন থেকেই মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের সদৃশ মহিষটি দেখতে পারবেন দর্শনার্থীরা।

‎মহিষটি গতকাল বুধবার (২৭ মে) প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের হস্তক্ষেপে জাতীয় চিড়িয়াখানায় নিয়ে আসা হয়। ‎পাশাপাশি মহিষটি নিরাপদভাবে সংরক্ষণ ও সঠিক পরিচর্যার জন্য সেখানে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।

‎চিড়িয়াখানায় আনার বিষয়টি তত্ত্বাবধান করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। মহিষটির জন্য বড় শেড প্রস্তুতের পাশাপাশি সার্বক্ষণিক চিকিৎসা ও পরিচর্যার বিষয়টি নিশ্চিত করতে প্রাণিসম্পদ অধিদফতর প্রয়োজনীয় নির্দেশনা দেন তিনি।

‎বুধবার দিবাগত রাতে নিজের ফেসবুকে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু জানিয়েছেন, আজ বাংলাদেশের প্রাণিসম্পদ ও জীববৈচিত্র্যের ইতিহাসে একটি ব্যতিক্রমধর্মী ঘটনা যুক্ত হয়েছে। বিরল ‘অ্যালবিনো’ প্রজাতির একটি মহিষ ইতোমধ্যে ঢাকার মিরপুর জাতীয় চিড়িয়াখানায় সংরক্ষণের জন্য আনা হয়েছে।

‎টুকু আরও লেখেন, বিশেষজ্ঞদের মতে, মহিষটির শরীরে ‘মেলানিন’ নামক রঞ্জক পদার্থের স্বল্পতার কারণে এমন গোলাপি বর্ণের বৈশিষ্ট্য দেখা যায়। পৃথিবীব্যাপী এ ধরনের প্রাণী অত্যন্ত বিরল। 

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

পরিসংখ্যান বলছে, প্রতি ১০ হাজার মহিষের মধ্যে মাত্র একটি এ ধরনের অ্যালবিনো বৈশিষ্ট্য নিয়ে জন্ম নিতে পারে। ফলে এটি শুধু একটি বিরল প্রাণীই নয়, বরং গবেষণা, সংরক্ষণ ও জীববৈচিত্র্য রক্ষার ক্ষেত্রেও অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পদ।

‎তিনি বলেন, আমি বিষয়টি মাননীয় প্রধানমন্ত্রীর কাছেও অবগত করেছি। তিনি এ ধরনের বিরল প্রাণী সংরক্ষণের উদ্যোগকে গুরুত্ব সহকারে দেখার নির্দেশনা দিয়েছেন এবং দেশের জীববৈচিত্র্য রক্ষায় প্রয়োজনীয় কার্যক্রম অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেছেন।

‎৮ মাস আগে রাজশাহী থেকে কিনে এনে অ্যালবিনো জাতের মহিষটি নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়ায় রাবেয়া অ্যাগ্রো ফার্মে লালন-পালন করা হয়। মহিষটির চুল ও চোখ দেখতে অনেকটা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতো হওয়ায় খামারের মালিক জিয়াউদ্দিন মৃধার ছোট ভাই আদর করে নাম রাখেন ‌‘ডোনাল্ড ট্রাম্প’।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
রাজধানী থেকে আরও
খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: খাদ্যমন্ত্রী

খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: খাদ্যমন্ত্রী

১৬ ঘণ্টা আগে
আইনশৃঙ্খলার পাশাপাশি উন্নয়ন বাধা দূর করতে উদ্যোগ নিতে হবে: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

আইনশৃঙ্খলার পাশাপাশি উন্নয়ন বাধা দূর করতে উদ্যোগ নিতে হবে: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

১৬ ঘণ্টা আগে
ধানমন্ডিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিদর্শন

ধানমন্ডিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিদর্শন

১ দিন আগে
রাজধানীর ভাড়া বাসা থেকে আইনজীবীর মরদেহ উদ্ধার

রাজধানীর ভাড়া বাসা থেকে আইনজীবীর মরদেহ উদ্ধার

১ দিন আগে
রাজশাহী নিউ গভঃ ডিগ্রি কলেজ অনেক কৃতি সন্তানের জন্ম দিয়েছে: ভূমিমন্ত্রী

রাজশাহী নিউ গভঃ ডিগ্রি কলেজ অনেক কৃতি সন্তানের জন্ম দিয়েছে: ভূমিমন্ত্রী

২ দিন আগে
রাজধানীর কাজলায় যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

রাজধানীর কাজলায় যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

২ দিন আগে