প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
মাদক ও সীমান্ত অপরাধ রোধে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন: পার্বত্য মন্ত্রী ● জেদ্দার ফ্যাশন ও টেক্সটাইল এক্সপোয় বাংলাদেশের ১১ প্রতিষ্ঠান ● ডেঙ্গুতে এ বছর ২১১ মৃত্যু, আক্রান্ত ৭০ হাজার ১০৪ ● ফোন স্ক্রল করলেই অনুবাদ করবে গুগলের নতুন ফিচার ● জ্বালানি সংকট সমাধানে বিরোধীদলের প্রস্তাব সরকার আমলে নেয়নি: মিয়া গোলাম পরওয়ার ● ডিএমপির আরও ৬ কর্মকর্তার রদবদল ● হুথিদের বিরুদ্ধে লড়াইয়ে জীবন উৎসর্গে প্রস্তুত থাকার আহ্বান সৌদির গ্র্যান্ড মুফতির ● নারীদের বিরুদ্ধে প্রযুক্তিনির্ভর সহিংসতা ঠেকাতে বৈশ্বিক পদক্ষেপের আহ্বান ● জেলে ও রিমান্ডে চরম নির্যাতনের অভিযোগ গাজী সালাউদ্দিন তানভীরের ● শনিবার থেকে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন, পাবেন ৩৪ লাখ শিশু ●

আদ্‌-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

বিজ্ঞাপন
আদ্‌-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল
Inside or Ad-Din Hospital
ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল করেছে স্বাস্থ্য অধিদপ্তর। আজ বৃহস্পতিবার হাসপাতালটির নির্বাহী পরিচালক ও স্বত্বাধিকারী শেখ মহিউদ্দীনকে পাঠানো এক চিঠিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

যেসব রোগী এই মুহূর্তে আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসাধীন, লাইসেন্স বাতিলের পর এখন তাঁরা কী করবেন—এই প্রশ্নের জবাবে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক প্রভাত চন্দ্র বিশ্বাস প্রথম আলোকে বলেছেন, ‘লাইসেন্সবিহীন হাসপাতালে কোনো রোগীর চিকিৎসা নিতে যাওয়া উচিত নয়। যাঁরা চিকিৎসা নিচ্ছেন, আমরা কর্তৃপক্ষকে অনুরোধ করেছি, সেসব রোগীকে যেন নিকটস্থ উপযুক্ত হাসপাতালে স্থানান্তর করা হয়। তাদের যদি কোনো সহায়তা দরকার হয়, তারা যেন তা আমাদের জানায়।’

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1


স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের পক্ষে আজ আদ্-দ্বীন হাসপাতালের স্বত্বাধিকারী শেখ মহিউদ্দীনকে চিঠিটি পাঠিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ)। চিঠিতে আরও বলা হয়েছে, ‘লাইসেন্স বাতিলের পরবর্তী ৩০ দিনের মধ্যে বাতিল আদেশের বিরুদ্ধে সরকারের কাছে আপনার আপিল বা পুনর্বিবেচনা করার আইনি সুযোগ রয়েছে।’

বিজ্ঞাপন
300*250 Ad One-Green


চিঠিটির বিষয় হিসেবে উল্লেখ করা হয়েছে ‘আদ্-দ্বীন হাসপাতাল, ২ বড় মগবাজার, ঢাকা-এর কারণ দর্শানোর জবাবের পরিপ্রেক্ষিতে প্রদত্ত সিদ্ধান্ত।’ চিঠিতে বলা হয়, গত ২৭ মে ছয় নবজাতকের আকস্মিক মৃত্যুর ঘটনায় দ্য মেডিক্যাল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিকস অ্যান্ড ল্যাবরেটরিজ (রেগুলেশন) অধ্যাদেশ, ১৯৮২-এর ১১(১) ধারা অনুযায়ী গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে ৪ জুন এই হাসপাতালটির ‘লাইসেন্স কেন বাতিল করা হবে না’ মর্মে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। ৭ জুন বিকেল পাঁচটার মধ্যে জবাব দিতে বলা হয়েছিল।

সেই নির্দেশের পরিপ্রেক্ষিতে ৭ জুন আদ্-দ্বীন হাসপাতাল কারণ দর্শানোর সময় বাড়ানোর জন্য আবেদন করলে এই সময়সীমা ৯ জুন বিকেল পাঁচটা পর্যন্ত বাড়ানো হয়। বিষয়টি উল্লেখ করে আদ্-দ্বীন হাসপাতালের স্বত্বাধিকারীকে চিঠিতে বলা হয়েছে, ‘৯ জুন আপনার প্রতিষ্ঠানের পক্ষ থেকে যে জবাব ও ব্যাখ্যা দেওয়া হয়, তা কর্তৃপক্ষের কাছে সন্তোষজনক না হওয়ায় দ্য মেডিক্যাল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিকস অ্যান্ড ল্যাবরেটরিজ (রেগুলেশন) অধ্যাদেশ, ১৯৮২-এর ১১(২) (খ) ধারা অনুযায়ী আপনার হাসপাতালের লাইসেন্স বাতিল করা হলো। এই অধ্যাদেশের ১২ ধারা অনুযায়ী লাইসেন্স বাতিলের পরবর্তী ৩০ দিনের মধ্যে বাতিল আদেশের বিরুদ্ধে সরকারের কাছে আপনার আপিল বা পুনর্বিবেচনা করার আইনি সুযোগ রয়েছে।’

বিজ্ঞাপন
728*90 Ad One-Y
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
রাজধানী থেকে আরও
ডিএমপির আরও ৬ কর্মকর্তার রদবদল

ডিএমপির আরও ৬ কর্মকর্তার রদবদল

৭ ঘণ্টা আগে
ঢাকার চারপাশের নদী দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত পদক্ষেপের তাগিদ

ঢাকার চারপাশের নদী দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত পদক্ষেপের তাগিদ

১ দিন আগে
ঢাকার যানজট, ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ

ঢাকার যানজট, ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ

২ দিন আগে
যান্ত্রিক ত্রুটিতে মেট্রোরেল চলাচলে ধীরগতি, স্টেশনে ভিড়

যান্ত্রিক ত্রুটিতে মেট্রোরেল চলাচলে ধীরগতি, স্টেশনে ভিড়

২ দিন আগে
বংশালের ঐতিহাসিক পুকুর সংরক্ষণ ও আধুনিকায়নের উদ্যোগ ডিএসসিসির

বংশালের ঐতিহাসিক পুকুর সংরক্ষণ ও আধুনিকায়নের উদ্যোগ ডিএসসিসির

৩ দিন আগে
ডিএসসিসির বর্জ্য থেকে ৪৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে চীনা প্রতিষ্ঠানের সঙ্গে বৈঠক

ডিএসসিসির বর্জ্য থেকে ৪৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে চীনা প্রতিষ্ঠানের সঙ্গে বৈঠক

৪ দিন আগে