প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
সৌদিতে হজ প্রশিক্ষণ শেষে দেশে ফিরল বাংলাদেশ প্রতিনিধি দল ● একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার নির্দেশ সেনাপ্রধানের ● মহেন্দ্রনগর মডেল খালকে বহুমাত্রিক ব্যবহারের উপযোগী করা হবে: আসাদুল হাবিব দুলু ● কক্সবাজারে মৎস্য অবতরণ কেন্দ্রের নির্মাণকাজ পরিদর্শনে প্রতিমন্ত্রী টুকু ● রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ● জাহাজ নির্মাণ শিল্পে অর্থ ছাড়ের দীর্ঘসূত্রতা দূর করতে চান শিল্পমন্ত্রী ● নিউমোনিয়া মোকাবিলায় দেশে পর্যাপ্ত ভ্যাকসিনের মজুত রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী ● দেশের উন্নয়নে বিশাল কর্মযজ্ঞ হাতে নিয়েছে সরকার: বিমানমন্ত্রী ● স্থানীয় সম্পদ ও উৎপাদনকে বাজারের সঙ্গে যুক্ত করার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টা ● স্কুল ফিডিংয়ে বিকল্প পদ্ধতি যাচাই করা হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ●

ফোন পেয়ে ওসি বলেন ‘ভাইয়া বসেন’, তার আগে বলেন ‘চোখ নামিয়ে কথা বল’

বিজ্ঞাপন
ফোন পেয়ে ওসি বলেন ‘ভাইয়া বসেন’, তার আগে বলেন ‘চোখ নামিয়ে কথা বল’
ক্রিকেটার নাঈম হাসান
পুলিশের উগ্র আচরণের শিকার হয়েছেন জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসান। চট্টগ্রামে বিমানবন্দর থেকে বাসায় ফেরার পথে গতকাল রাতে চেকপোস্টে তাকে ঠেকিয়ে ও পরে মারধরে করে থানায় নিয়ে যাওয়া হয়। এ সময় নিজের পরিচয় দিলেও তাতে কর্ণপাত করেনি পুলিশ।

গতকাল রাতের এই ঘটনার বিষয়ে আজ (শনিবার) বিকেলে চট্টগ্রাম নগরের চান্দগাঁও এলাকায় নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করেছেন নাঈম হাসান ও তার পরিবার। 

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

সংবাদ সম্মেলনে নাঈম হাসান অভিযোগ করেন, কোনো কারণ ছাড়াই সিএনজি অটোরিকশা থেকে নামিয়ে হঠাৎ তার কলার চেপে ধরা হয় এবং থানায় নিয়ে গিয়ে সারারাত আটকে রাখা হয়।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

নাঈম হাসান ঘটনার বিবরণ দিয়ে বলেন, ‘আমি সিএনজি থেকে নামার পর আমাকে বলা হয় আরেকটি সিএনজিতে উঠতে হবে। আমি ওঠার সাথে সাথেই পুলিশ এসে আমার কলার চেপে ধরে। আচমকা এই ঘটনায় আমি খুব ভয় পেয়ে যাই। তারা সেখানে আমার ব্যাগ বা অন্য কিছু চেক না করেই আমাকে সোজা থানায় নিয়ে আসে।’

থানায় ওসির আচরণের কথা উল্লেখ করে এই ক্রিকেটার বলেন, থানায় যাওয়ার পর আমি ওনাকে (ওসি) আমার পরিচয় দিই। পরিচয় দেওয়ার পর উনি আমাকে বলেন ‘চোখ নিচে নামিয়ে কথা বল’। ঠিক ওই মুহূর্তেই ওসির মোবাইলে একটি কল আসে। ফোনে কারও সাথে কথা বলার পর ওসির সুর পুরোপুরি চেঞ্জ হয়ে যায়। তখন উনি আমাকে বলেন, ‘ভাইয়া আপনি বসেন।’ অথচ প্রথমে ওনার আচরণ ছিল অন্যরকম। 

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

তল্লাশি প্রক্রিয়ার অনিয়ম নিয়ে নাঈম বলেন, ওরা ব্যাগ চেক করতে চায়নি। ব্যাগগুলো সারারাত ওভাবেই থানায় ছিল। আমি আসার আগে ডিসি স্যারের সামনে নিজের উদ্যোগেই আমার গ্লাভস, হেলমেট, কাপড়-চোপড় এমনকি একটা পিন থাকলেও তা বের করে ওদের দেখিয়েছি। উনারা সেটার ভিডিও করে রেখেছেন। যাতে পরবর্তীতে বলতে না পারে আমার ব্যাগ চেক করা হয়নি। সিএনজি চেক করেও তারা কিছু পায়নি।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

তিনি আরও যোগ করেন, চেকিং তো দেশে অনেক হয়, আমাদেরও অনেকবার ধরেছে। কিন্তু একটা নিয়ম আছে। খারাপ উদ্দেশ্য না থাকলে উনি তো আমাকে বলতেই পারতেন যে তল্লাশি করা হবে। কিন্তু উনি ধরার আগেই গায়ে হাত তোলার চিন্তা করেছেন। 

ঘটনার রাতে মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়েছিল জানিয়ে নাঈম বলেন, মোবাইল ফেরত পাওয়ার পর আমি সাথে সাথে তামিম ভাইকে (তামিম ইকবাল) কল দিই। উনি একবারে কল রিসিভ করে ওসির সাথে কথা বলেন। তামিম ভাই যখন কথা বলছিলেন, তখনো ওসি মিথ্যা কথা বলছিলেন এবং আমাকে ইশারায় চুপ থাকতে বলছিলেন। কিন্তু পরে যখন মানুষজন থানায় জড়ো হলো এবং সবাই বলল যে আমি পালানোর চেষ্টা করিনি, তখন ওনারা সুর নরম করেন। আমার যদি কোনো অন্যায় থাকত, তবেই না আমি পালাতাম!

এদিকে সংবাদ সম্মেলনে উপস্থিত ক্রিকেটার নাঈমের বাবা সাবেক কাউন্সিলর মাহবুবুল আলম পুলিশের এই ভূমিকায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘ওসি তো ব্যাগ দেখেই বুঝতে পেরেছিল ও একজন খেলোয়াড়। তারপরও পরিচয় পাওয়ার পর ‘চোখ নামিয়ে কথা বল’—এ কেমন সৌজন্যতা। এখন ওসি সাক্ষাৎকার দিয়ে মিথ্যা বলছেন যে ও নাকি দৌড়ে পালাতে চেয়েছিল, তাই হেঁচকা টান লেগেছে।’

নাঈমের বাবা আরও বলেন, ‘আমরা জানতে পেরেছি এসআই কামরুজ্জামান নামের একজন ভুল ইনফরমেশন দিয়েছিল। একজন আন্তর্জাতিক মানের খেলোয়াড়কে নিয়ে এই ভুল তথ্য কে দিল, তা আইডেন্টিফাই করা দরকার। এর পেছনে অন্য কোনো চক্রান্ত ছিল কি না, তা খতিয়ে দেখতে হবে।’ 

পুলিশের বিভাগীয় ব্যবস্থার ওপর অসন্তোষ প্রকাশ করে তিনি বলেন, ‘শুনলাম অভিযুক্ত অফিসারকে সাসপেন্ড করা হয়েছে। কিন্তু পুলিশে তো এমন নিয়ম আমি দীর্ঘদিন দেখেছি, সাসপেন্ড করে কিছুদিন পর আবার অন্য জায়গায় বহাল বা প্রমোশন দেওয়া হয়। এটা তো কোনো বিচার হলো না। আমরা চাই এদের গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হোক এবং রিমান্ডে এনে অন্য কোনো নিরপেক্ষ সংস্থা দিয়ে তদন্ত করা হোক, যাতে মূল ঘটনা উদঘাটিত হয়।’

শারীরিকভাবে আঘাত পাওয়ার পাশাপাশি ক্রিকেটার নাইম প্রচণ্ড মানসিক ট্রমার মধ্য দিয়ে যাচ্ছেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

প্রসঙ্গত, শুক্রবার (১২ জুন) রাতে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ খেলে চট্টগ্রাম ফিরছিলেন নাঈম। রাতে বিমানবন্দর থেকে বাসায় ফেরার পথে পুলিশ সদস্যরা তাকে তুলে নিয়ে মারধর করে থানায় নিয়ে যান। এরপর নগরীর খুলশী থানায় গিয়েও হেনস্তার শিকার হন জাতীয় দলের এই অফস্পিনার।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
অপরাধ থেকে আরও
মঠবাড়িয়ায় ডিবির জালে দুই মাদক কারবারি, ইয়াবা ও নগদ এক লাখ টাকা উদ্ধার

মঠবাড়িয়ায় ডিবির জালে দুই মাদক কারবারি, ইয়াবা ও নগদ এক লাখ টাকা উদ্ধার

৪ দিন আগে
মঠবাড়িয়ায় একাধিক মামলার আসামি ডাকাত সরদার ইয়াসিন গ্রেফতার

মঠবাড়িয়ায় একাধিক মামলার আসামি ডাকাত সরদার ইয়াসিন গ্রেফতার

২ সপ্তাহ আগে
রাজধানীর মগবাজারে সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়িতে গুলি

রাজধানীর মগবাজারে সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়িতে গুলি

২ সপ্তাহ আগে
টঙ্গীতে শিশু যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক, গণধোলাই ও বাবার চড়

টঙ্গীতে শিশু যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক, গণধোলাই ও বাবার চড়

২ সপ্তাহ আগে
নাসিরনগরে নিখোঁজের ৪ দিন পর পুকুর থেকে গৃহবধূর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

নাসিরনগরে নিখোঁজের ৪ দিন পর পুকুর থেকে গৃহবধূর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

৩ সপ্তাহ আগে
ফেসবুকে ছিনতাইয়ের মোটরসাইকেল বিক্রি করতে গিয়ে পুলিশ সদস্যসহ গ্রেপ্তার ৪

ফেসবুকে ছিনতাইয়ের মোটরসাইকেল বিক্রি করতে গিয়ে পুলিশ সদস্যসহ গ্রেপ্তার ৪

৩ সপ্তাহ আগে