প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
সৌদিতে হজ প্রশিক্ষণ শেষে দেশে ফিরল বাংলাদেশ প্রতিনিধি দল ● একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার নির্দেশ সেনাপ্রধানের ● মহেন্দ্রনগর মডেল খালকে বহুমাত্রিক ব্যবহারের উপযোগী করা হবে: আসাদুল হাবিব দুলু ● কক্সবাজারে মৎস্য অবতরণ কেন্দ্রের নির্মাণকাজ পরিদর্শনে প্রতিমন্ত্রী টুকু ● রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ● জাহাজ নির্মাণ শিল্পে অর্থ ছাড়ের দীর্ঘসূত্রতা দূর করতে চান শিল্পমন্ত্রী ● নিউমোনিয়া মোকাবিলায় দেশে পর্যাপ্ত ভ্যাকসিনের মজুত রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী ● দেশের উন্নয়নে বিশাল কর্মযজ্ঞ হাতে নিয়েছে সরকার: বিমানমন্ত্রী ● স্থানীয় সম্পদ ও উৎপাদনকে বাজারের সঙ্গে যুক্ত করার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টা ● স্কুল ফিডিংয়ে বিকল্প পদ্ধতি যাচাই করা হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ●

বুধবার ‘ব্যাংক হলিডে’, বন্ধ থাকবে ব্যাংক ও শেয়ারবাজারের লেনদেন

বিজ্ঞাপন
বুধবার ‘ব্যাংক হলিডে’, বন্ধ থাকবে ব্যাংক ও শেয়ারবাজারের লেনদেন
আগামীকাল বুধবার (১ জুলাই) ‘ব্যাংক হলিডে’ উপলক্ষে দেশের সব তফসিলি ব্যাংকে গ্রাহক লেনদেন বন্ধ থাকবে। একই কারণে দেশের দুই পুঁজিবাজার—ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) কোনো লেনদেন হবে না।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, প্রতি বছর ১ জুলাই ব্যাংক খাতে অর্ধবার্ষিক সমাপনী উপলক্ষে ‘ব্যাংক হলিডে’ পালন করা হয়। এদিন ব্যাংকগুলো ছয় মাসের আর্থিক হিসাব-নিকাশ চূড়ান্ত করে অর্ধবার্ষিক আর্থিক প্রতিবেদন প্রস্তুতের কাজ সম্পন্ন করে।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

এ কারণে ব্যাংকের শাখাগুলোতে গ্রাহকদের জন্য সব ধরনের লেনদেন বন্ধ থাকে। তবে বাংলাদেশ ব্যাংক, তফসিলি ব্যাংকগুলোর প্রধান কার্যালয় এবং প্রয়োজনীয় কিছু গুরুত্বপূর্ণ শাখা সীমিত পরিসরে খোলা থাকে। এসব কার্যালয়ে শুধুমাত্র অভ্যন্তরীণ প্রশাসনিক ও হিসাবসংক্রান্ত কার্যক্রম পরিচালিত হয়।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

যে সেবাগুলো বন্ধ থাকবে

ব্যাংক হলিডের দিন কোনো শাখা থেকে টাকা জমা বা উত্তোলন করা যাবে না। এছাড়া চেক নিষ্পত্তি, ডিমান্ড ড্রাফট, পে-অর্ডারসহ ব্যাংক শাখাভিত্তিক সব ধরনের গ্রাহকসেবা বন্ধ থাকবে।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

শেয়ারবাজারেও লেনদেন হবে না

বিজ্ঞাপন
728*90 Ad One-P

ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকায় বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) শেয়ার লেনদেনও বন্ধ থাকবে। কারণ পুঁজিবাজারের লেনদেন ও নিষ্পত্তি ব্যাংকিং ব্যবস্থার ওপর নির্ভরশীল।

বছরে দুই দিন ব্যাংক হলিডে

বাংলাদেশে প্রতিবছর দুই দিন ‘ব্যাংক হলিডে’ পালন করা হয়। এর একটি ১ জুলাই, যা অর্ধবার্ষিক হিসাব সমাপনের জন্য নির্ধারিত। অন্যটি ৩১ ডিসেম্বর, যখন ব্যাংকগুলো বার্ষিক হিসাব চূড়ান্ত করে আর্থিক বিবরণী প্রস্তুতের কাজ সম্পন্ন করে।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
ব্যাংকিং ও বীমা থেকে আরও
চিকিৎসায় ডলার নেওয়ার সীমা দ্বিগুণ করল বাংলাদেশ ব্যাংক

চিকিৎসায় ডলার নেওয়ার সীমা দ্বিগুণ করল বাংলাদেশ ব্যাংক

৩ দিন আগে
অনুমোদিত মূলধন ১০ হাজার কোটি টাকা করবে ইসলামী ব্যাংক

অনুমোদিত মূলধন ১০ হাজার কোটি টাকা করবে ইসলামী ব্যাংক

৬ দিন আগে
৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’-এ দেশের সব ব্যাংক বন্ধ

৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’-এ দেশের সব ব্যাংক বন্ধ

২ সপ্তাহ আগে
অগ্রণী ও বেসিক ব্যাংকে নতুন এমডি নিয়োগ

অগ্রণী ও বেসিক ব্যাংকে নতুন এমডি নিয়োগ

২ সপ্তাহ আগে
দেশের কোনো ব্যাংকের ওয়েবসাইট হ্যাক হয়নি, লেনদেনে ঝুঁকি নেই: বাংলাদেশ ব্যাংক

দেশের কোনো ব্যাংকের ওয়েবসাইট হ্যাক হয়নি, লেনদেনে ঝুঁকি নেই: বাংলাদেশ ব্যাংক

২ সপ্তাহ আগে
দুই ভাই-বোন চেয়ারম্যান, বাড়ছে দুই ব্যাংকের খেলাপি ঋণ

দুই ভাই-বোন চেয়ারম্যান, বাড়ছে দুই ব্যাংকের খেলাপি ঋণ

১ মাস আগে