প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
সৌদিতে হজ প্রশিক্ষণ শেষে দেশে ফিরল বাংলাদেশ প্রতিনিধি দল ● একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার নির্দেশ সেনাপ্রধানের ● মহেন্দ্রনগর মডেল খালকে বহুমাত্রিক ব্যবহারের উপযোগী করা হবে: আসাদুল হাবিব দুলু ● কক্সবাজারে মৎস্য অবতরণ কেন্দ্রের নির্মাণকাজ পরিদর্শনে প্রতিমন্ত্রী টুকু ● রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ● জাহাজ নির্মাণ শিল্পে অর্থ ছাড়ের দীর্ঘসূত্রতা দূর করতে চান শিল্পমন্ত্রী ● নিউমোনিয়া মোকাবিলায় দেশে পর্যাপ্ত ভ্যাকসিনের মজুত রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী ● দেশের উন্নয়নে বিশাল কর্মযজ্ঞ হাতে নিয়েছে সরকার: বিমানমন্ত্রী ● স্থানীয় সম্পদ ও উৎপাদনকে বাজারের সঙ্গে যুক্ত করার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টা ● স্কুল ফিডিংয়ে বিকল্প পদ্ধতি যাচাই করা হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ●

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে জামায়াতের মাসব্যাপী কর্মসূচি

বিজ্ঞাপন
জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে জামায়াতের মাসব্যাপী কর্মসূচি
জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এ কর্মসূচির ঘোষণা দেন।

তিনি বলেন, গণভোটের গণরায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান, জুলাইয়ের হত্যাকাণ্ড ও মানবতাবিরোধী অপরাধের বিচার দ্রুত সম্পন্ন করা এবং শহীদ ওসমান বিন হাদীর হত্যাকারীদের বিচারের দাবিতে আগামী ৫ আগস্ট পর্যন্ত বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। পাশাপাশি ১১ দলীয় জোট ঘোষিত কর্মসূচিতেও সমর্থন ও অংশগ্রহণ করবে জামায়াত।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

মঙ্গলবার সংবাদ সম্মেলন ও আলোচনা সভার মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে—২ থেকে ৯ জুলাই পর্যন্ত রাজধানীতে জুলাইয়ের শহীদ, আহত ও পঙ্গু পরিবারের সঙ্গে মতবিনিময়, স্মৃতিবিজড়িত স্থানগুলোতে স্মৃতিচারণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজন।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

এ ছাড়া ১৬ জুলাই ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে ঢাকার দুই মহানগরের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। ১৮ থেকে ৩১ জুলাই পর্যন্ত সারা দেশে শহীদ ও আহত পরিবারের সঙ্গে মতবিনিময়, স্মৃতিচারণ, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হবে।

কর্মসূচির অংশ হিসেবে ১ আগস্ট মহানগর, জেলা ও উপজেলা পর্যায়ে গণমিছিল অনুষ্ঠিত হবে। এছাড়া ২ থেকে ৪ আগস্ট শ্রমিক সংগঠনের উদ্যোগে পৃথক কর্মসূচি পালন করা হবে।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

আগামী ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে রাজধানীসহ সারা দেশের জেলা, মহানগর ও উপজেলায় ১১ দলের উদ্যোগে আয়োজিত সমাবেশ ও মিছিলে অংশ নেবে জামায়াত।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন মাওলানা এটিএম মা‘ছুম, ড. হামিদুর রহমান আযাদ, মাওলানা আব্দুল হালিম, অ্যাডভোকেট এহছানুল মাহবুব জুবায়ের, মোহাম্মদ সেলিম উদ্দিন এবং নূরুল ইসলাম বুলবুল।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
রাজনীতি থেকে আরও
‘জুলাইয়ের নেতাদের অরক্ষিত রেখে সবাই হাত মুছে ফেলেছে’

‘জুলাইয়ের নেতাদের অরক্ষিত রেখে সবাই হাত মুছে ফেলেছে’

১৭ ঘণ্টা আগে
জুলাই বিপ্লবের নেতৃত্ব ও অংশীজনদের টার্গেট করছে ফ্যাসিস্ট শক্তি

জুলাই বিপ্লবের নেতৃত্ব ও অংশীজনদের টার্গেট করছে ফ্যাসিস্ট শক্তি

১৮ ঘণ্টা আগে
‘বিএনপির ওপর আ. লীগের কোনো রাগ নাই, সব রাগ এনসিপির ওপর’

‘বিএনপির ওপর আ. লীগের কোনো রাগ নাই, সব রাগ এনসিপির ওপর’

২১ ঘণ্টা আগে
সাত দিনের সফরে যুক্তরাজ্যে যাচ্ছেন নাহিদ ইসলাম

সাত দিনের সফরে যুক্তরাজ্যে যাচ্ছেন নাহিদ ইসলাম

১ দিন আগে
সনদ অর্জন নয়, বিবেক ও মনুষ্যত্বের সমন্বয়ই প্রকৃত শিক্ষা: রিজভী

সনদ অর্জন নয়, বিবেক ও মনুষ্যত্বের সমন্বয়ই প্রকৃত শিক্ষা: রিজভী

১ দিন আগে
আমির হামজাকে শরিয়া আইনে মৃত্যুদণ্ড দেওয়া উচিত: রাশেদ খাঁন

আমির হামজাকে শরিয়া আইনে মৃত্যুদণ্ড দেওয়া উচিত: রাশেদ খাঁন

১ দিন আগে