প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডফোর্ড ● সেন্টমার্টিনে পর্যটকের সংখ্যা ও ভ্রমণবিধি পুনর্বিবেচনা করা হবে: পরিবেশমন্ত্রী ● জনপ্রশাসন সংস্কার ও সুশাসনে ইউএনডিপির সহায়তা চাইলেন উপদেষ্টা ● ডিসেম্বরের মধ্যে ৪ কোটি ৪৫ লাখ পরিবারের তথ্য সংগ্রহের লক্ষ্য ● জনগণের টাকার পাই-পয়সার হিসাব দে: নাসীরুদ্দীন পাটওয়ারী ● মক্কা-মদিনার ওপর আঘাত এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ ● ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা দায়িত্ব: প্রধানমন্ত্রী ● তিন জেলায় পরীক্ষামূলকভাবে কৃষকের কাছ থেকে ধান কিনবে সরকার: খাদ্যমন্ত্রী ● হয়রানির প্রতিবাদে বৃহস্পতিবার-শুক্রবার এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা ● অবৈধ অভিবাসন ও মানবপাচার রোধে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-ইইউ ●

জাতীয় স্বার্থে দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান চিফ হুইপের

বিজ্ঞাপন
জাতীয় স্বার্থে দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান চিফ হুইপের
দেশের গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ রক্ষায় সাংবাদিকদের ঐক্যবদ্ধ ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন চিফ হুইপ মো. নূরুল ইসলাম মনি। তিনি বলেন, জাতীয় স্বার্থের প্রশ্নে গণমাধ্যমকে সত্যনিষ্ঠ ও সচেতন অবস্থান নিতে হবে।

বৃহস্পতিবার (২ জুলাই) জাতীয় সংসদের এলডি হলে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

চিফ হুইপ বলেন, প্রতিবেশী দেশগুলো জাতীয় স্বার্থের বিষয়ে যেভাবে ঐক্যবদ্ধ অবস্থান নেয়, বাংলাদেশেও তেমন দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন। তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সত্য তুলে ধরার দায়িত্ব আপনাদেরই।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

তিনি বলেন, জুলাই আন্দোলনের মাধ্যমে দেশের তরুণ প্রজন্ম স্বৈরাচারী শাসনের অবসান ঘটিয়েছে, যা দেশের জন্য আশার বার্তা। তাই রাষ্ট্রবিরোধী অপপ্রচার মোকাবিলায় সবাইকে সতর্ক থাকতে হবে।

বাজেট বাস্তবায়ন প্রসঙ্গে নূরুল ইসলাম মনি বলেন, সরকার ও বিরোধী দল উভয়েই বাজেট বাস্তবায়নে ইতিবাচক মনোভাব দেখিয়েছে, যা দেশের জন্য আশাব্যঞ্জক। আগামী পাঁচটি বাজেটের মাধ্যমে অর্থনীতিকে এমন অবস্থানে নেওয়ার লক্ষ্য রয়েছে, যাতে ভবিষ্যতে উদ্বৃত্ত বাজেট প্রণয়ন সম্ভব হয়।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

তিনি বলেন, বর্তমান সরকার একটি চ্যালেঞ্জপূর্ণ অর্থনীতি পেয়েও সাধারণ মানুষের জীবনযাত্রায় স্বস্তি ফিরিয়ে আনার চেষ্টা করছে। দেশের উন্নয়ন ও অর্থনীতিকে শক্তিশালী করতে সরকার নিরলসভাবে কাজ করছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

চিফ হুইপ আরও বলেন, বর্তমানে মানুষ আগের তুলনায় অনেক বেশি স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারছে। এই পরিবেশ ধরে রাখতে প্রধানমন্ত্রী তারেক রহমান দিন-রাত রাষ্ট্রীয় দায়িত্ব পালন করছেন এবং দেশের মানুষের কল্যাণেই কাজ করছেন।

সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, দেশের ইতিবাচক পরিবর্তনের অংশীদার হতে হবে। সামাজিক যোগাযোগমাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে অনেক ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়ছে। তাই যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য বিশ্বাস না করে মূলধারার গণমাধ্যমের ওপর আস্থা রাখার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, সমাজে ইতিবাচক উদ্যোগের চেয়ে নেতিবাচক সংবাদ বেশি আলোচনায় আসে। অথচ মানুষের কল্যাণে নেওয়া কার্যকর উদ্যোগগুলোকে গুরুত্ব দিয়ে তুলে ধরা প্রয়োজন।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
সেন্টমার্টিনে পর্যটকের সংখ্যা ও ভ্রমণবিধি পুনর্বিবেচনা করা হবে: পরিবেশমন্ত্রী

সেন্টমার্টিনে পর্যটকের সংখ্যা ও ভ্রমণবিধি পুনর্বিবেচনা করা হবে: পরিবেশমন্ত্রী

১ ঘণ্টা আগে
জনপ্রশাসন সংস্কার ও সুশাসনে ইউএনডিপির সহায়তা চাইলেন উপদেষ্টা

জনপ্রশাসন সংস্কার ও সুশাসনে ইউএনডিপির সহায়তা চাইলেন উপদেষ্টা

১ ঘণ্টা আগে
ডিসেম্বরের মধ্যে ৪ কোটি ৪৫ লাখ পরিবারের তথ্য সংগ্রহের লক্ষ্য

ডিসেম্বরের মধ্যে ৪ কোটি ৪৫ লাখ পরিবারের তথ্য সংগ্রহের লক্ষ্য

২ ঘণ্টা আগে
মক্কা-মদিনার ওপর আঘাত এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ

মক্কা-মদিনার ওপর আঘাত এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ

২ ঘণ্টা আগে
ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা দায়িত্ব: প্রধানমন্ত্রী

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা দায়িত্ব: প্রধানমন্ত্রী

২ ঘণ্টা আগে
হয়রানির প্রতিবাদে বৃহস্পতিবার-শুক্রবার এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা

হয়রানির প্রতিবাদে বৃহস্পতিবার-শুক্রবার এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা

৩ ঘণ্টা আগে