প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টির আভাস জুলাইয়ে ১০ মন্ত্রণালয় ও বিভাগের উন্নয়ন ব্যয় শূন্য রাজধানীতে ৫ হাজার ৩১০ ইয়াবাসহ এএসআই গ্রেপ্তার প্রত্যাবাসনই রোহিঙ্গা সংকটের একমাত্র টেকসই সমাধান: প্রতিরক্ষা উপদেষ্টা প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদীয় দায়িত্বে থাকবেন যে ৩ মন্ত্রী ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী গণমাধ্যমের সম্পাদকদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময় এআই ব্যবহারে আরও দক্ষ হবে সরকার, সহজ হবে নাগরিক সেবা: জনপ্রশাসন উপদেষ্টা গণতন্ত্র ও গণমাধ্যমের স্বাধীনতায় আপস করেননি আবদুস শহিদ দক্ষিণ এশিয়ার জলবায়ু ঝুঁকি মোকাবিলায় আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান

এইচএসসির প্রথম দিনে সিলেট বোর্ডে অনুপস্থিত ১,১২৭ পরীক্ষার্থী

বিজ্ঞাপন
এইচএসসির প্রথম দিনে সিলেট বোর্ডে অনুপস্থিত ১,১২৭ পরীক্ষার্থী
সারা দেশের মতো সিলেট শিক্ষা বোর্ডেও শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষা। প্রথম দিনে বাংলা প্রথমপত্র পরীক্ষায় বোর্ডের অধীনে চার জেলায় মোট ১ হাজার ১২৭ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। তবে কোনো পরীক্ষার্থী বহিষ্কারের ঘটনা ঘটেনি।

বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনুষ্ঠিত পরীক্ষা শেষে এ তথ্য জানান সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর বিলকিস ইয়াছমীন।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

তিনি জানান, সিলেট বিভাগের ৯৬টি কেন্দ্রে বাংলা প্রথমপত্র পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল ৫৭ হাজার ১৭৬ জন পরীক্ষার্থীর। এর মধ্যে ৫৬ হাজার ৪৯ জন পরীক্ষায় অংশ নেন এবং ১ হাজার ১২৭ জন অনুপস্থিত ছিলেন। অনুপস্থিতির হার ১ দশমিক ৯৭ শতাংশ

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

জেলাভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, সিলেট জেলায় ২৫ হাজার ১৮ জন পরীক্ষার্থীর মধ্যে ৩৭৩ জন, হবিগঞ্জে ১০ হাজার ১৮০ জনের মধ্যে ২৩৯ জন, মৌলভীবাজারে ১১ হাজার ৩২৮ জনের মধ্যে ২৫৪ জন এবং সুনামগঞ্জে ১০ হাজার ৬৫০ জনের মধ্যে ২৬১ জন পরীক্ষায় অনুপস্থিত ছিলেন।

সিলেট শিক্ষা বোর্ডের অধীনে এবার মোট পরীক্ষার্থী ৭২ হাজার ৭৪৫ জন। এর মধ্যে ২৯ হাজার ২১৭ জন ছাত্র এবং ৪৩ হাজার ৫২৮ জন ছাত্রী। গত বছরের তুলনায় এবার পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে ৩ হাজার ৫৭৩ জন

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

পরীক্ষা নিয়ন্ত্রক বিলকিস ইয়াছমীন বলেন, প্রথম দিনের পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন হয়েছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

এদিকে, পরীক্ষা চলাকালে আইনশৃঙ্খলা বজায় রাখতে কেন্দ্রের ২০০ গজের মধ্যে জনসমাবেশ, মিছিল, উচ্চশব্দ, মাইক ব্যবহার, অস্ত্র ও বিস্ফোরক বহন এবং অননুমোদিত ব্যক্তির প্রবেশ নিষিদ্ধ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ নিষেধাজ্ঞা আগামী ৮ আগস্ট পর্যন্ত কার্যকর থাকবে।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
শিক্ষা থেকে আরও
বসিলায় নতুন প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের উদ্যোগ

বসিলায় নতুন প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের উদ্যোগ

২ দিন আগে
মেধাবীদের সম্মাননা জানাল মুলাদি ফোরাম
কৃতি শিক্ষার্থী সংবর্ধনা-২৬

মেধাবীদের সম্মাননা জানাল মুলাদি ফোরাম

৩ দিন আগে
তথ্যসূত্রের অসঙ্গতিসহ নানা অনিয়ম, পাবিপ্রবির পাঁচ শিক্ষকের গবেষণাপত্র প্রত্যাহার

তথ্যসূত্রের অসঙ্গতিসহ নানা অনিয়ম, পাবিপ্রবির পাঁচ শিক্ষকের গবেষণাপত্র প্রত্যাহার

৩ দিন আগে
শতভাগ পাসের গৌরবে উজ্জ্বল বজলুল হক খান স্কুল অ্যান্ড কলেজ

শতভাগ পাসের গৌরবে উজ্জ্বল বজলুল হক খান স্কুল অ্যান্ড কলেজ

৬ দিন আগে
খেলায় খেলায় শেখায় বদলাবে প্রাথমিক শিক্ষা, মুখস্থনির্ভরতা কমানোর আহ্বান

খেলায় খেলায় শেখায় বদলাবে প্রাথমিক শিক্ষা, মুখস্থনির্ভরতা কমানোর আহ্বান

৬ দিন আগে
ডাকসুর উদ্যোগে ও চীনা এম্বাসির সহায়তায় ঢাবিতে বিশেষ জব ফেয়ার উদ্বোধন

ডাকসুর উদ্যোগে ও চীনা এম্বাসির সহায়তায় ঢাবিতে বিশেষ জব ফেয়ার উদ্বোধন

১ সপ্তাহ আগে