প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডফোর্ড ● সেন্টমার্টিনে পর্যটকের সংখ্যা ও ভ্রমণবিধি পুনর্বিবেচনা করা হবে: পরিবেশমন্ত্রী ● জনপ্রশাসন সংস্কার ও সুশাসনে ইউএনডিপির সহায়তা চাইলেন উপদেষ্টা ● ডিসেম্বরের মধ্যে ৪ কোটি ৪৫ লাখ পরিবারের তথ্য সংগ্রহের লক্ষ্য ● জনগণের টাকার পাই-পয়সার হিসাব দে: নাসীরুদ্দীন পাটওয়ারী ● মক্কা-মদিনার ওপর আঘাত এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ ● ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা দায়িত্ব: প্রধানমন্ত্রী ● তিন জেলায় পরীক্ষামূলকভাবে কৃষকের কাছ থেকে ধান কিনবে সরকার: খাদ্যমন্ত্রী ● হয়রানির প্রতিবাদে বৃহস্পতিবার-শুক্রবার এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা ● অবৈধ অভিবাসন ও মানবপাচার রোধে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-ইইউ ●

এইচএসসির প্রথম দিনে সিলেট বোর্ডে অনুপস্থিত ১,১২৭ পরীক্ষার্থী

বিজ্ঞাপন
এইচএসসির প্রথম দিনে সিলেট বোর্ডে অনুপস্থিত ১,১২৭ পরীক্ষার্থী
সারা দেশের মতো সিলেট শিক্ষা বোর্ডেও শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষা। প্রথম দিনে বাংলা প্রথমপত্র পরীক্ষায় বোর্ডের অধীনে চার জেলায় মোট ১ হাজার ১২৭ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। তবে কোনো পরীক্ষার্থী বহিষ্কারের ঘটনা ঘটেনি।

বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনুষ্ঠিত পরীক্ষা শেষে এ তথ্য জানান সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর বিলকিস ইয়াছমীন।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

তিনি জানান, সিলেট বিভাগের ৯৬টি কেন্দ্রে বাংলা প্রথমপত্র পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল ৫৭ হাজার ১৭৬ জন পরীক্ষার্থীর। এর মধ্যে ৫৬ হাজার ৪৯ জন পরীক্ষায় অংশ নেন এবং ১ হাজার ১২৭ জন অনুপস্থিত ছিলেন। অনুপস্থিতির হার ১ দশমিক ৯৭ শতাংশ।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

জেলাভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, সিলেট জেলায় ২৫ হাজার ১৮ জন পরীক্ষার্থীর মধ্যে ৩৭৩ জন, হবিগঞ্জে ১০ হাজার ১৮০ জনের মধ্যে ২৩৯ জন, মৌলভীবাজারে ১১ হাজার ৩২৮ জনের মধ্যে ২৫৪ জন এবং সুনামগঞ্জে ১০ হাজার ৬৫০ জনের মধ্যে ২৬১ জন পরীক্ষায় অনুপস্থিত ছিলেন।

সিলেট শিক্ষা বোর্ডের অধীনে এবার মোট পরীক্ষার্থী ৭২ হাজার ৭৪৫ জন। এর মধ্যে ২৯ হাজার ২১৭ জন ছাত্র এবং ৪৩ হাজার ৫২৮ জন ছাত্রী। গত বছরের তুলনায় এবার পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে ৩ হাজার ৫৭৩ জন।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

পরীক্ষা নিয়ন্ত্রক বিলকিস ইয়াছমীন বলেন, প্রথম দিনের পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন হয়েছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

এদিকে, পরীক্ষা চলাকালে আইনশৃঙ্খলা বজায় রাখতে কেন্দ্রের ২০০ গজের মধ্যে জনসমাবেশ, মিছিল, উচ্চশব্দ, মাইক ব্যবহার, অস্ত্র ও বিস্ফোরক বহন এবং অননুমোদিত ব্যক্তির প্রবেশ নিষিদ্ধ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ নিষেধাজ্ঞা আগামী ৮ আগস্ট পর্যন্ত কার্যকর থাকবে।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
শিক্ষা থেকে আরও
চতুর্থ শ্রেণি থেকে বাধ্যতামূলক হচ্ছে খেলাধুলার বই: প্রতিমন্ত্রী আমিনুল হক

চতুর্থ শ্রেণি থেকে বাধ্যতামূলক হচ্ছে খেলাধুলার বই: প্রতিমন্ত্রী আমিনুল হক

২ দিন আগে
কামিল পরীক্ষার বাড়তি ফি প্রত্যাহারের দাবি

কামিল পরীক্ষার বাড়তি ফি প্রত্যাহারের দাবি

৫ দিন আগে
চাকরি পেয়েও যোগ দেননি ১,৪৭১ জন

চাকরি পেয়েও যোগ দেননি ১,৪৭১ জন

৫ দিন আগে
প্রাথমিকের কাজ দেখতে ১৮০ কর্মকর্তাকে মাঠে পাঠাচ্ছে অধিদপ্তর

প্রাথমিকের কাজ দেখতে ১৮০ কর্মকর্তাকে মাঠে পাঠাচ্ছে অধিদপ্তর

৬ দিন আগে
পড়াশোনা ও খেলাধুলা মুদ্রার এপিঠ-ওপিঠ: শিক্ষামন্ত্রী

পড়াশোনা ও খেলাধুলা মুদ্রার এপিঠ-ওপিঠ: শিক্ষামন্ত্রী

৬ দিন আগে
সদরঘাটে জবি ছাত্রদল কর্মীদের ৪০ হাজার টাকা দাবি, ২০ হাজারে মীমাংসা

সদরঘাটে জবি ছাত্রদল কর্মীদের ৪০ হাজার টাকা দাবি, ২০ হাজারে মীমাংসা

৬ দিন আগে