প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডফোর্ড ● সেন্টমার্টিনে পর্যটকের সংখ্যা ও ভ্রমণবিধি পুনর্বিবেচনা করা হবে: পরিবেশমন্ত্রী ● জনপ্রশাসন সংস্কার ও সুশাসনে ইউএনডিপির সহায়তা চাইলেন উপদেষ্টা ● ডিসেম্বরের মধ্যে ৪ কোটি ৪৫ লাখ পরিবারের তথ্য সংগ্রহের লক্ষ্য ● জনগণের টাকার পাই-পয়সার হিসাব দে: নাসীরুদ্দীন পাটওয়ারী ● মক্কা-মদিনার ওপর আঘাত এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ ● ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা দায়িত্ব: প্রধানমন্ত্রী ● তিন জেলায় পরীক্ষামূলকভাবে কৃষকের কাছ থেকে ধান কিনবে সরকার: খাদ্যমন্ত্রী ● হয়রানির প্রতিবাদে বৃহস্পতিবার-শুক্রবার এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা ● অবৈধ অভিবাসন ও মানবপাচার রোধে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-ইইউ ●

ছুটির দিনে বায়ুদূষণে বিশ্বের ১০ম অবস্থানে ঢাকা

বিজ্ঞাপন
ছুটির দিনে বায়ুদূষণে বিশ্বের ১০ম অবস্থানে ঢাকা
ছুটির দিনের সকালে বায়ুদূষণের দিক থেকে বিশ্বের শহরগুলোর তালিকায় ১০ম অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। আইকিউএয়ারের সর্বশেষ সূচক অনুযায়ী, ঢাকার বাতাসের মান সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।

শুক্রবার (৩ জুলাই) সকালে প্রকাশিত আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (এএকিউআই) স্কোর ছিল ১০২। এ মাত্রার বায়ুদূষণ শিশু, প্রবীণ এবং শ্বাসকষ্টসহ বিভিন্ন স্বাস্থ্যঝুঁকিতে থাকা ব্যক্তিদের জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। তবে দিনের বিভিন্ন সময়ে বায়ুর মানে কিছুটা পরিবর্তন হতে পারে।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

এদিন বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় শীর্ষে ছিল ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা। শহরটির এএকিউআই স্কোর ছিল ১৬০, যা ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে পড়ে। দ্বিতীয় অবস্থানে থাকা পাকিস্তানের লাহোরের স্কোর ছিল ১৫৮ এবং তৃতীয় স্থানে থাকা কঙ্গোর একটি শহরের স্কোর ছিল ১৫৫। এই দুই শহরের বায়ুমানও অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়েছে।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

এ ছাড়া তালিকায় সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর পর্যায়ে থাকা শহরগুলোর মধ্যে রয়েছে উগান্ডার কাম্পালা, চিলির সান্তিয়াগো, মিশরের কায়রো, ইসরায়েলের জেরুজালেম ও তেল আবিব, ইরানের তেহরান এবং ভারতের দিল্লি।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, এএকিউআই স্কোর ০ থেকে ৫০ হলে বায়ুমান ভালো, ৫১ থেকে ১০০ মাঝারি এবং ১০১ থেকে ১৫০ হলে তা সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে ধরা হয়। ১৫১ থেকে ২০০ স্কোরকে অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ খুব অস্বাস্থ্যকর এবং ৩০১-এর বেশি হলে তা স্বাস্থ্যঝুঁকিপূর্ণ বলে বিবেচিত হয়।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
সেন্টমার্টিনে পর্যটকের সংখ্যা ও ভ্রমণবিধি পুনর্বিবেচনা করা হবে: পরিবেশমন্ত্রী

সেন্টমার্টিনে পর্যটকের সংখ্যা ও ভ্রমণবিধি পুনর্বিবেচনা করা হবে: পরিবেশমন্ত্রী

১ ঘণ্টা আগে
জনপ্রশাসন সংস্কার ও সুশাসনে ইউএনডিপির সহায়তা চাইলেন উপদেষ্টা

জনপ্রশাসন সংস্কার ও সুশাসনে ইউএনডিপির সহায়তা চাইলেন উপদেষ্টা

১ ঘণ্টা আগে
ডিসেম্বরের মধ্যে ৪ কোটি ৪৫ লাখ পরিবারের তথ্য সংগ্রহের লক্ষ্য

ডিসেম্বরের মধ্যে ৪ কোটি ৪৫ লাখ পরিবারের তথ্য সংগ্রহের লক্ষ্য

২ ঘণ্টা আগে
মক্কা-মদিনার ওপর আঘাত এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ

মক্কা-মদিনার ওপর আঘাত এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ

২ ঘণ্টা আগে
ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা দায়িত্ব: প্রধানমন্ত্রী

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা দায়িত্ব: প্রধানমন্ত্রী

২ ঘণ্টা আগে
হয়রানির প্রতিবাদে বৃহস্পতিবার-শুক্রবার এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা

হয়রানির প্রতিবাদে বৃহস্পতিবার-শুক্রবার এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা

৩ ঘণ্টা আগে