প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
যুক্তরাষ্ট্রে দুই লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিল করবে ট্রাম্প প্রশাসন দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টির আভাস জুলাইয়ে ১০ মন্ত্রণালয় ও বিভাগের উন্নয়ন ব্যয় শূন্য রাজধানীতে ৫ হাজার ৩১০ ইয়াবাসহ এএসআই গ্রেপ্তার প্রত্যাবাসনই রোহিঙ্গা সংকটের একমাত্র টেকসই সমাধান: প্রতিরক্ষা উপদেষ্টা প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদীয় দায়িত্বে থাকবেন যে ৩ মন্ত্রী ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী গণমাধ্যমের সম্পাদকদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময় এআই ব্যবহারে আরও দক্ষ হবে সরকার, সহজ হবে নাগরিক সেবা: জনপ্রশাসন উপদেষ্টা গণতন্ত্র ও গণমাধ্যমের স্বাধীনতায় আপস করেননি আবদুস শহিদ

নাগরিক টিভি-বঙ্গ’র পর্দায় আসছে তুরস্কের জনপ্রিয় সিরিজ ‘সুলতান সালাহউদ্দিন আইয়ুবি’

বিজ্ঞাপন
নাগরিক টিভি-বঙ্গ’র পর্দায় আসছে তুরস্কের জনপ্রিয় সিরিজ ‘সুলতান সালাহউদ্দিন আইয়ুবি’
মুসলিম বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ বীর এবং জেরুজালেম বিজয়ী সুলতান সালাহউদ্দিন আইয়ুবির জীবন ও সংগ্রাম নিয়ে নির্মিত তুরস্কের জনপ্রিয় মেগাসিরিজ ‘কুদুস ফাতিহি সেলাহাদিন আইয়ুবি’ এবার বাংলায় আসছে বাংলাদেশের দর্শকদের জন্য। নাগরিক টিভি এবং জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ-এর যৌথ উদ্যোগে আগামী ২রা আগস্ট থেকে এই ঐতিহাসিক সিরিজটি সম্প্রচারিত হতে যাচ্ছে।

রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত এক জাঁকজমকপূর্ণ সংবাদ সম্মেলনে এই আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানে জানানো হয়, আগামী ২রা আগস্ট থেকে প্রতি রবিবার থেকে বৃহস্পতিবার রাত ৮:০০ টায় নাগরিক টিভির পর্দায় এবং রাত ৯:০০ টায় ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে দর্শকরা উপভোগ করতে পারবেন এই সিরিজটি।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

সিরিজটির মূল কাহিনী আবর্তিত হয়েছে ক্রুসেডারদের দখল থেকে পবিত্র শহর জেরুজালেম মুক্ত করার এক অবিস্মরণীয় যাত্রা নিয়ে। মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ করার পেছনের রাজনৈতিক ও সামরিক সংগ্রাম, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং এই মহান সিপাহসালার বীরত্বগাথা এই সিরিজে সুনিপুণভাবে চিত্রিত হয়েছে। তুরস্কে তুমুল জনপ্রিয়তা পাওয়া এই মেগাসিরিজটিতে বিশাল সেট, চমৎকার সিনেমাটোগ্রাফি, দুর্দান্ত অ্যাকশন দৃশ্য এবং অভিনয়শিল্পীদের সাবলীল অভিনয়ের মাধ্যমে দ্বাদশ শতাব্দীর সেই ঐতিহাসিক প্রেক্ষাপটকে দর্শকদের সামনে জীবন্ত করে তোলা হয়েছে।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

এই ঐতিহাসিক পদক্ষেপ সম্পর্কে বঙ্গ-এর হেড অফ কন্টেন্ট মোহাম্মদ আলী হায়দার বলেন, “সুলতান সালাহউদ্দিন আইয়ুবির মতো একজন বিশ্বনন্দিত বীরের জীবনকাহিনী দর্শকদের কাছে পৌঁছে দিতে পেরে আমরা আনন্দিত। বঙ্গ সব সময়ই আন্তর্জাতিক মানের কনটেন্ট দেশীয় দর্শকদের উপযোগী করে তুলে ধরতে বদ্ধপরিকর। আমাদের বিশ্বাস, দুর্দান্ত অ্যাকশন, রাজনীতি ও আবেগে ভরপুর এই সিরিজটি বাংলাদেশের সকল দর্শকদের দারুণভাবে এন্টারটেইন করবে।”

অন্যদিকে, নাগরিক টিভির চেয়ারম্যান নাভিদুল হক এই যৌথ উদ্যোগের বিষয়ে তাঁর আশাবাদ ব্যক্ত করে বলেন, “নাগরিক টিভি সব সময়ই দর্শকদের মানসম্মত ও রুচিশীল বিনোদন উপহার দিয়ে আসছে। সুলতান সালাহউদ্দিন আইয়ুবির মতো একটি বিশ্বমানের প্রোডাকশন বাংলায় সম্প্রচারের মাধ্যমে আমরা সেই ধারা অব্যাহত রাখছি। বঙ্গ-এর সাথে এই পার্টনারশিপ আমাদের বিনোদন জগতকে আরও একধাপ এগিয়ে নেবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।”

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

সংবাদ সম্মেলনে নাগরিক টিভির হেড অব প্রোগ্রাম কামরুজ্জামান বাবু বলেন, “দর্শকদের রুচি ও চাহিদার কথা মাথায় রেখেই আমরা সব সময় অনুষ্ঠান সাজানোর চেষ্টা করি। ‘সুলতান সালাহউদ্দিন আইয়ুবি’ শুধু একটি বিনোদনমূলক সিরিজ নয়, এটি একটি ঐতিহাসিক দলিল। চমৎকার ডাবিং এবং আকর্ষণীয় উপস্থাপনার মাধ্যমে আমরা সিরিজটিকে বাংলার দর্শকদের কাছে এতটাই জীবন্ত করে তুলতে চেয়েছি যেন তারা সেই ঐতিহাসিক যুগের একটা অংশ হয়ে উঠতে পারেন। আমরা আশা করছি, এই সিরিজটি নাগরিক টিভির পর্দায় এক নতুন মাইলফলক তৈরি করবে।”

বিজ্ঞাপন
728*90 Ad One-P

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন নাগরিক টিভি এবং বঙ্গ-এর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যমের সাংবাদিকরা। অনুষ্ঠানের শেষ পর্যায়ে সিরিজের বাংলা সংস্করণের অফিশিয়াল ট্রেলার এবং পোস্টার উন্মোচন করা হয়, যা উপস্থিত সবার মধ্যে বিপুল উৎসাহ তৈরি করে। এছাড়া সংবাদ সম্মেলন শেষে উপস্থিত গণমাধ্যমকর্মীদের জন্য একটি আকর্ষণীয় র‍্যাফেল ড্র-এর আয়োজন করা হয়, যেখানে তিন ভাগ্যবান বিজয়ীর হাতে উপহার হিসেবে এসি, টিভি এবং স্মার্টফোন তুলে দেওয়া হয়।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
বিনোদন থেকে আরও
খালেদা জিয়ার সাজে অভিনেত্রী চমক, সামাজিক মাধ্যমে প্রশংসা

খালেদা জিয়ার সাজে অভিনেত্রী চমক, সামাজিক মাধ্যমে প্রশংসা

১ দিন আগে
একসময় বাড়িভাড়া দিতে হিমশিম, আজকের জনপ্রিয় 'হুররেম'
মেরিয়েম উজেরলির তারকা হওয়ার অদম্য গল্প

একসময় বাড়িভাড়া দিতে হিমশিম, আজকের জনপ্রিয় 'হুররেম'

১ সপ্তাহ আগে
‘পুণ্যাহ’ নাটকের মাধ্যমে কাঁকুড়গাছির ধ্বংসস্তূপে বিশ্বের সংগ্রামের প্রতিচ্ছবি

‘পুণ্যাহ’ নাটকের মাধ্যমে কাঁকুড়গাছির ধ্বংসস্তূপে বিশ্বের সংগ্রামের প্রতিচ্ছবি

১ সপ্তাহ আগে
এবার প্রেম বিতর্ক নিয়ে মুখ খুললেন সাদিয়া আয়মান

এবার প্রেম বিতর্ক নিয়ে মুখ খুললেন সাদিয়া আয়মান

১ সপ্তাহ আগে
'কুরআন শুধু সুর করে পড়ার জন্য নয়'

'কুরআন শুধু সুর করে পড়ার জন্য নয়'

১ সপ্তাহ আগে
মৃত্যুর আগে মাকে যা বলেছিলেন সালমান শাহ

মৃত্যুর আগে মাকে যা বলেছিলেন সালমান শাহ

১ সপ্তাহ আগে