প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
নিউইয়র্কের বিমানবন্দরে ড. ইউনূসকে হয়রানির নিন্দা বাংলাদেশের ● নির্বাহী প্রকৌশলীদের বদলি-পদায়ন হচ্ছে লটারিতে: গৃহায়নমন্ত্রী ● ৫০০ উপজেলায় মানসিক স্বাস্থ্যসেবা চালুর পরিকল্পনা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ● প্লাস্টিক দূষণ রোধে সমন্বিত উদ্যোগের বিকল্প নেই: পরিবেশমন্ত্রী ● ৭ নভেম্বর ঢাকায় গ্রাম পুলিশ মহাসমাবেশ, থাকবেন প্রধানমন্ত্রী ● মা ইলিশ রক্ষায় জেলেদের মানসিক অঙ্গীকার জরুরি: মৎস্যমন্ত্রী ● জর্ডান-দক্ষিণ কোরিয়াসহ বিভিন্ন দেশে পরীক্ষামূলকভাবে চলছে প্রবাসী কার্ড ● সৌদিতে হামলায় আহত বাংলাদেশিদের পাঁচ হাসপাতালে চিকিৎসা চলছে: প্রবাসীকল্যাণমন্ত্রী ● ডেঙ্গু সচেতনতায় পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর ● সাত মাস পর অভিনয়ে ফিরছেন জাহের আলভী ●

নতুন এআই টুল ‘সিম্ফনি এজেন্ট’ উন্মোচন করল টিকটক

বিজ্ঞাপন
নতুন এআই টুল ‘সিম্ফনি এজেন্ট’ উন্মোচন করল টিকটক
বিশ্বের অন্যতম সৃজনশীলতা উৎসব কান লায়ন্স ২০২৬-এ নতুন এআইভিত্তিক টুল ‘সিম্ফনি এজেন্ট’ উন্মোচন করেছে টিকটক। নতুন এই প্রযুক্তির মাধ্যমে ব্র্যান্ড ও কনটেন্ট নির্মাতারা আরও দ্রুত, সহজ এবং কার্যকরভাবে বিজ্ঞাপন ও প্রচারণামূলক কনটেন্ট তৈরি করতে পারবেন।

টিকটক জানিয়েছে, এজেন্টিক এআই প্রযুক্তিনির্ভর এই টুল স্থানীয় সংস্কৃতি ও দর্শকের আগ্রহ বিবেচনায় কনটেন্ট তৈরিতে সহায়তা করবে। ফলে ব্র্যান্ডগুলো ব্যবহারকারীদের সঙ্গে আরও কার্যকরভাবে সংযুক্ত হতে পারবে এবং সৃজনশীল ধারণাকে বাস্তবে রূপ দেওয়া সহজ হবে।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

ডিজিটাল বিপণনে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ এবং স্বল্প সময়ে বেশি কনটেন্ট তৈরির প্রয়োজনীয়তা বিবেচনায় সিম্ফনি এজেন্ট তৈরি করা হয়েছে। এটি টিকটকের বিদ্যমান বিভিন্ন সৃজনশীল টুলের সঙ্গে সমন্বয় করে কাজ করবে।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

প্রতিষ্ঠানটির দাবি, একটি সাধারণ ধারণা থেকেই কয়েক মিনিটের মধ্যে বিজ্ঞাপনের খসড়া তৈরি করা সম্ভব হবে। দক্ষিণ এশিয়ায় সিম্ফনি ক্রিয়েটিভ স্টুডিও ব্যবহার করে বিজ্ঞাপনদাতারা এআইচালিত চ্যাটের মাধ্যমে টিকটকের উপযোগী ভিডিও বিজ্ঞাপন তৈরি করতে পারবেন।

নতুন টুলটিতে নিরাপত্তা ও স্বচ্ছতার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে। এআই দিয়ে তৈরি কনটেন্টে বিশেষ লেবেল, অদৃশ্য ওয়াটারমার্ক এবং কনটেন্ট পর্যালোচনার ব্যবস্থা রাখা হয়েছে, যাতে ব্যবহারকারীরা এআই-তৈরি কনটেন্ট সহজে শনাক্ত করতে পারেন।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

টিকটকের মধ্যপ্রাচ্য, তুরস্ক, আফ্রিকা, লাতিন আমেরিকা, মধ্য ও দক্ষিণ এশিয়ার গ্লোবাল বিজনেস সলিউশনের মহাব্যবস্থাপক সাদি কান্দিল বলেন, টিকটকের মূল শক্তি সৃজনশীলতা। সিম্ফনি এজেন্ট ব্র্যান্ডগুলোকে দর্শকের আগ্রহ বিশ্লেষণ, নতুন কনটেন্ট তৈরি এবং প্রচারণার ফলাফল দ্রুত মূল্যায়নে সহায়তা করবে। পাশাপাশি উপযুক্ত নির্মাতা ও কমিউনিটিভিত্তিক কনটেন্ট খুঁজে পাওয়াও সহজ হবে।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

টিকটকের ভাষ্য, ব্যবহারকারীরা এখন আরও বাস্তবসম্মত ও প্রাসঙ্গিক কনটেন্টকে প্রাধান্য দিচ্ছেন। সেই চাহিদা পূরণে এআইনির্ভর এই নতুন টুল ব্র্যান্ড, কনটেন্ট নির্মাতা এবং ব্যবহারকারীদের মধ্যে আরও কার্যকর সংযোগ তৈরি করবে এবং ডিজিটাল বিপণনকে আরও গতিশীল করে তুলবে।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
তথ্য-প্রযুক্তি থেকে আরও
এআই নিয়ে জাতিসংঘে বাংলাদেশের প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত

এআই নিয়ে জাতিসংঘে বাংলাদেশের প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত

৬ দিন আগে
ফোন স্ক্রল করলেই অনুবাদ করবে গুগলের নতুন ফিচার

ফোন স্ক্রল করলেই অনুবাদ করবে গুগলের নতুন ফিচার

২ সপ্তাহ আগে
ওপেনএআইয়ে বিনিয়োগে ১১ বিলিয়ন ডলারের বন্ড ছাড়ছে সফটব্যাংক

ওপেনএআইয়ে বিনিয়োগে ১১ বিলিয়ন ডলারের বন্ড ছাড়ছে সফটব্যাংক

৩ সপ্তাহ আগে
হোয়াটসঅ্যাপ আর চলবে না যেসব পুরোনো অ্যান্ড্রয়েড ফোনে

হোয়াটসঅ্যাপ আর চলবে না যেসব পুরোনো অ্যান্ড্রয়েড ফোনে

১ মাস আগে
দেশের ৬৪ জেলায় বিনামূল্যে এআই প্রশিক্ষণ, আবেদন যেভাবে

দেশের ৬৪ জেলায় বিনামূল্যে এআই প্রশিক্ষণ, আবেদন যেভাবে

১ মাস আগে
আইফোন ব্যবহারকারীদের জন্য নতুন চ্যাট থিম আনল হোয়াটসঅ্যাপ

আইফোন ব্যবহারকারীদের জন্য নতুন চ্যাট থিম আনল হোয়াটসঅ্যাপ

১ মাস আগে