প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টির আভাস জুলাইয়ে ১০ মন্ত্রণালয় ও বিভাগের উন্নয়ন ব্যয় শূন্য রাজধানীতে ৫ হাজার ৩১০ ইয়াবাসহ এএসআই গ্রেপ্তার প্রত্যাবাসনই রোহিঙ্গা সংকটের একমাত্র টেকসই সমাধান: প্রতিরক্ষা উপদেষ্টা প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদীয় দায়িত্বে থাকবেন যে ৩ মন্ত্রী ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী গণমাধ্যমের সম্পাদকদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময় এআই ব্যবহারে আরও দক্ষ হবে সরকার, সহজ হবে নাগরিক সেবা: জনপ্রশাসন উপদেষ্টা গণতন্ত্র ও গণমাধ্যমের স্বাধীনতায় আপস করেননি আবদুস শহিদ দক্ষিণ এশিয়ার জলবায়ু ঝুঁকি মোকাবিলায় আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান

দেশের সার্বভৌমত্বের প্রশ্নে এক ইঞ্চিও ছাড় নয়: ডা. শফিকুর রহমান

বিজ্ঞাপন
দেশের সার্বভৌমত্বের প্রশ্নে এক ইঞ্চিও ছাড় নয়: ডা. শফিকুর রহমান
দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ধরনের আপস করা হবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, দেশের এক ইঞ্চি ভূখণ্ড তো দূরের কথা, এক মুঠো বালুতেও কাউকে দখল বা হস্তক্ষেপ করতে দেওয়া হবে না।

শুক্রবার (৩ জুলাই) সকালে নেত্রকোনা জেলা সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

সীমান্ত পরিস্থিতি নিয়ে ডা. শফিকুর রহমান বলেন, বিষয়টি সংসদে আলোচনার জন্য নোটিশ দেওয়া হলেও সরকার তা গ্রহণ করেনি। তার মতে, সীমান্ত ইস্যুতে সংসদ থেকে একটি ঐক্যবদ্ধ বার্তা আন্তর্জাতিক মহলের কাছে পৌঁছানো প্রয়োজন, যাতে দেশের সার্বভৌমত্বের প্রশ্নে পুরো জাতির ঐক্য স্পষ্ট হয়।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

তিনি বলেন, প্রয়োজন হলে সীমান্তে বিজিবির পাশাপাশি সাধারণ মানুষও দেশপ্রেম নিয়ে দাঁড়াবে। বিজিবির হাতে থাকবে অস্ত্র, আর জনগণের হাতে থাকবে দেশপ্রেম। স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় কোনো ধরনের আপসের সুযোগ নেই।

প্রতিবেশী দেশের প্রতি ইঙ্গিত করে জামায়াত আমির বলেন, বন্ধুত্বের সম্পর্কের আড়ালে কোনো দেশ অন্য দেশের মানুষের ওপর নিপীড়ন চালাতে পারে না। প্রকৃত বন্ধুত্ব পারস্পরিক সম্মান ও দায়িত্বশীল আচরণের ভিত্তিতে গড়ে ওঠে। সেই দায়িত্ব পালিত না হলে দেশের স্বার্থ রক্ষায় জনগণও নীরব থাকবে না।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

নদী ব্যবস্থাপনা প্রসঙ্গে তিনি বলেন, বর্ষা মৌসুমে নদী খননের কারণে সরকারি অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত হয় না। এতে নদী ভরাট, বর্ষায় বালুচর সৃষ্টি এবং শুষ্ক মৌসুমে পানির সংকটের মতো সমস্যা বাড়ছে। এ পরিস্থিতি মোকাবিলায় দেশের অর্থবছর জুলাই-জুনের পরিবর্তে জানুয়ারি-ডিসেম্বর করার প্রস্তাব পুনর্ব্যক্ত করেন তিনি।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন নিয়েও সমালোচনা করে তিনি বলেন, অর্থবছরের প্রথম নয় মাস প্রকল্পের কাজ ধীরগতিতে চলে, অথচ শেষ দেড় থেকে দুই মাসে তড়িঘড়ি করে অধিকাংশ অর্থ ব্যয় করা হয়। এতে প্রকল্পের মান ও জবাবদিহি ক্ষতিগ্রস্ত হয়।

নেত্রকোনার শিল্প সম্ভাবনার বিষয়ে ডা. শফিকুর রহমান বলেন, প্রবাল, সিলিকা বালু, কৃষিভিত্তিক পণ্য এবং মৎস্যসম্পদকে কেন্দ্র করে জেলাটিতে শিল্পায়নের যথেষ্ট সুযোগ রয়েছে।

তিনি আরও বলেন, দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে হলে দুর্নীতি, ঘুষ, কমিশন বাণিজ্য, আমলাতান্ত্রিক জটিলতা ও লাল ফিতার দৌরাত্ম্য দূর করে বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে হবে। এতে শিল্পায়ন ও অর্থনৈতিক উন্নয়ন আরও গতিশীল হবে।

নেত্রকোনা জেলা জামায়াতের আমির মাওলানা ছাদেক আহমেদ হারিছের সভাপতিত্বে এবং জেলা প্রচার ও মিডিয়া সম্পাদক জহিরুল ইসলামের সঞ্চালনায় আয়োজিত মতবিনিময় সভায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিক এবং জেলা জামায়াতের নেতারা উপস্থিত ছিলেন।

পরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় শেষে ডা. শফিকুর রহমান জেলা জামায়াতের রুকন সম্মেলনে অংশ নেন।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
রাজনীতি থেকে আরও
গণমাধ্যমের সম্পাদকদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময়

গণমাধ্যমের সম্পাদকদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময়

১৪ ঘণ্টা আগে
সম্পাদকদের সঙ্গে মতবিনিময়ে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান

সম্পাদকদের সঙ্গে মতবিনিময়ে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান

২১ ঘণ্টা আগে
২৪-এর আন্দোলন ফাইনাল যুদ্ধ নয়, ছিল যুদ্ধের রিহার্সেল: জামায়াত আমির

২৪-এর আন্দোলন ফাইনাল যুদ্ধ নয়, ছিল যুদ্ধের রিহার্সেল: জামায়াত আমির

১ দিন আগে
জামায়াত মজলুম থেকে জালিমে পরিণত হয়েছে: রাশেদ খাঁন

জামায়াত মজলুম থেকে জালিমে পরিণত হয়েছে: রাশেদ খাঁন

২ দিন আগে
বিএনপির ভাইস চেয়ারম্যান পদে আসছে নতুন মুখ, চলছে বড় ধরনের সাংগঠনিক পুনর্গঠন

বিএনপির ভাইস চেয়ারম্যান পদে আসছে নতুন মুখ, চলছে বড় ধরনের সাংগঠনিক পুনর্গঠন

২ দিন আগে
‘টাকা না থাকলে চিকিৎসা পাবেন না’, এমন পরিস্থিতি থেকে বের হতে হবে

‘টাকা না থাকলে চিকিৎসা পাবেন না’, এমন পরিস্থিতি থেকে বের হতে হবে

৩ দিন আগে