প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
বিএডিসিতে নতুন সংকট, জনবল ঘাটতি ও নেতৃত্ব নিয়ে প্রশ্ন ● দুর্গাপূজার ছুটিতে নিরাপদ যাত্রা নিশ্চিত করতে সমন্বিত প্রস্তুতির নির্দেশ ● গরুর মাংসের দাম ২৫০ টাকা করার দাবিতে সরকারকে আইনি নোটিশ ● দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যার প্ররোচনার মামলায় এমপি গাজী নজরুলের জামিন নামঞ্জুর ● আলেমদের মধ্যে বিভেদ সৃষ্টির চেষ্টা চলছে, ঐক্য অটুট থাকবে: মুহিউদ্দিন রব্বানী ● রিয়াদ বিমানবন্দরে হামলার নিন্দা, আহত বাংলাদেশিদের পাশে ধর্মমন্ত্রী ● নজরুলের মানবতা ও স্বাধীনতার চেতনা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে হবে: সংস্কৃতিমন্ত্রী ● রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে সমন্বিত কূটনৈতিক উদ্যোগ জোরদার করছে বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী ● বায়ুদূষণ কমাতে পরিবেশবান্ধব নির্মাণে রিহ্যাবকে সক্রিয় হওয়ার আহ্বান ● ময়মনসিংহে আন্তর্জাতিক বিমানবন্দর, ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় ও শিশু পার্ক প্রতিষ্ঠার উদ্যোগ ●

জনগণের অধিকার ও প্রত্যাশা পূরণে দায়িত্বশীলদের ভূমিকা রাখতে হবে: গোলাম পরওয়ার

বিজ্ঞাপন
জনগণের অধিকার ও প্রত্যাশা পূরণে দায়িত্বশীলদের ভূমিকা রাখতে হবে: গোলাম পরওয়ার
জনগণের অধিকার প্রতিষ্ঠা ও মানুষের প্রত্যাশা পূরণে জামায়াতে ইসলামীর দায়িত্বশীলদের আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার।

শনিবার সিলেট নগরীর মদিনামার্কেট এলাকার একটি মিলনায়তনে সিলেট অঞ্চল জামায়াত আয়োজিত জেলা ও মহানগর কর্মপরিষদ সদস্যদের দিনব্যাপী শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

গোলাম পরওয়ার বলেন, জনগণের সমস্যা ও প্রয়োজনকে গুরুত্ব দিয়ে কাজ করার পাশাপাশি স্বচ্ছতা, জবাবদিহি ও জনসম্পৃক্ততা বাড়াতে হবে। মানুষের সুখে-দুঃখে পাশে থাকা, স্থানীয় সমস্যা চিহ্নিত করা এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে আস্থা অর্জন করতে হবে।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

তিনি আরও বলেন, দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে ত্যাগ, ধৈর্য ও সাংগঠনিক শৃঙ্খলা গুরুত্বপূর্ণ। ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে মানুষের কল্যাণে কাজ করতে হবে এবং দলের নেতাদের আত্মত্যাগ ও আদর্শ থেকে শিক্ষা নিতে হবে।

স্থানীয় নির্বাচনে দলীয় প্রার্থীদের পক্ষে কার্যকর ভূমিকা রাখতে আগাম পরিকল্পনা, কর্মীদের মধ্যে সমন্বয় এবং জনগণের সঙ্গে নিয়মিত যোগাযোগের ওপর গুরুত্ব দেন তিনি। প্রার্থীদের যোগ্যতা, সততা ও জনসম্পৃক্ততা তুলে ধরার পাশাপাশি স্থানীয় সমস্যা সমাধানে বাস্তবসম্মত পরিকল্পনা উপস্থাপনের আহ্বান জানান।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

সিলেট অঞ্চল জামায়াতের পরিচালক ও সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়েরের সভাপতিত্বে এবং সিলেট মহানগর আমির মুহাম্মদ ফখরুল ইসলামের পরিচালনায় শিক্ষাশিবিরে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জের নেতারা অংশ নেন।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

শিবিরে বক্তব্য দেন সিলেট জেলা জামায়াতের আমির মাওলানা হাবিবুর রহমান ও অঞ্চল টিমের সদস্য হাফিজ আব্দুল হাই হারুন। সভাপতির বক্তব্যে এহসানুল মাহবুব জুবায়ের দায়িত্বশীলদের নৈতিক ও সাংগঠনিক মানোন্নয়নে নিয়মিত প্রশিক্ষণ, আত্মশুদ্ধি ও জ্ঞানচর্চার ওপর গুরুত্ব দেন।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
রাজনীতি থেকে আরও
কেউ ভোট চাইতে এলে বিদ্যুৎ ও সারের হিসাব বুঝে নেবেন: দেলাওয়ার

কেউ ভোট চাইতে এলে বিদ্যুৎ ও সারের হিসাব বুঝে নেবেন: দেলাওয়ার

১২ ঘণ্টা আগে
‘হাদির লড়াই জিয়াউর রহমানের চেয়েও শক্তিশালী’: নাসীরুদ্দীন পাটওয়ারী

‘হাদির লড়াই জিয়াউর রহমানের চেয়েও শক্তিশালী’: নাসীরুদ্দীন পাটওয়ারী

২ দিন আগে
অসংখ্য ডিসেম্বর আসবে, শেখ হাসিনা আর ফিরতে পারবেন না: রাশেদ খাঁন

অসংখ্য ডিসেম্বর আসবে, শেখ হাসিনা আর ফিরতে পারবেন না: রাশেদ খাঁন

২ দিন আগে
ঠাকুরগাঁওয়ে জামায়াতের যুব বিভাগীয় সভাপতি-সেক্রেটারি সমাবেশ

ঠাকুরগাঁওয়ে জামায়াতের যুব বিভাগীয় সভাপতি-সেক্রেটারি সমাবেশ

৩ দিন আগে
সড়কে মাফিয়াতন্ত্র ও চাঁদাবাজির অবসান ঘটাতে হবে: রিজভী

সড়কে মাফিয়াতন্ত্র ও চাঁদাবাজির অবসান ঘটাতে হবে: রিজভী

৩ দিন আগে
শিশির মনিররা ছিলেন কাপুরুষ, শিবির তখন ছাত্রলীগ হয়ে বেঁচে ছিল
আবরার হত্যা নিয়ে রাশেদ

শিশির মনিররা ছিলেন কাপুরুষ, শিবির তখন ছাত্রলীগ হয়ে বেঁচে ছিল

৩ দিন আগে