প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডফোর্ড ● সেন্টমার্টিনে পর্যটকের সংখ্যা ও ভ্রমণবিধি পুনর্বিবেচনা করা হবে: পরিবেশমন্ত্রী ● জনপ্রশাসন সংস্কার ও সুশাসনে ইউএনডিপির সহায়তা চাইলেন উপদেষ্টা ● ডিসেম্বরের মধ্যে ৪ কোটি ৪৫ লাখ পরিবারের তথ্য সংগ্রহের লক্ষ্য ● জনগণের টাকার পাই-পয়সার হিসাব দে: নাসীরুদ্দীন পাটওয়ারী ● মক্কা-মদিনার ওপর আঘাত এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ ● ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা দায়িত্ব: প্রধানমন্ত্রী ● তিন জেলায় পরীক্ষামূলকভাবে কৃষকের কাছ থেকে ধান কিনবে সরকার: খাদ্যমন্ত্রী ● হয়রানির প্রতিবাদে বৃহস্পতিবার-শুক্রবার এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা ● অবৈধ অভিবাসন ও মানবপাচার রোধে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-ইইউ ●
শিল্পী সমিতির নির্বাচন

সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী

বিজ্ঞাপন
সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হয়েছেন অভিনেতা শিবা শানু এবং সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন অভিনেতা জয় চৌধুরী।

শুক্রবার (৩ জুলাই) বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) প্রাঙ্গণে দিনভর ভোটগ্রহণ শেষে শনিবার (৪ জুলাই) ভোর পৌনে ৫টায় আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

নির্বাচনে মোট ৫৭৩ জন ভোটারের মধ্যে ৪৮০ জন ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট গণনা শেষে ১৭টি ব্যালট বাতিল ঘোষণা করা হয়।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

ঘোষিত ফলাফলে সভাপতি পদে শিবা শানু ২৪৩ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফাইট ডিরেক্টর ও অভিনেতা আরমান পান ১৭৩ ভোট। সাধারণ সম্পাদক পদে জয় চৌধুরী ২৩৭ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী রুমানা ইসলাম মুক্তি পান ১৭৯ ভোট।

সহসভাপতি পদে ডিএ তায়েব (২৬০ ভোট) ও ইলিয়াস কোবরা (২১৬ ভোট) নির্বাচিত হয়েছেন। এ পদে নূতন পেয়েছেন ২০৪ ভোট এবং রোজিনা ১৫২ ভোট।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

সহ-সাধারণ সম্পাদক পদে সুব্রত ২৬৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী রিনা খান পেয়েছেন ১৫০ ভোট।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

সাংগঠনিক সম্পাদক পদে সনি রহমান ২৩৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। চুন্নু পেয়েছেন ১৮২ ভোট।

আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে পারভেজ চৌধুরী আবির ২৭২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী পপি পেয়েছেন ১৪৪ ভোট।

দপ্তর ও প্রচার সম্পাদক পদে জ্যাকি আলমগীর ২২১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এ পদে রাসেল মিয়া পেয়েছেন ১৯৫ ভোট।

সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক পদে মারুফ আকিব ২২৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। প্রতিদ্বন্দ্বী মুশফিকুল জামিল পেয়েছেন ১১৮ ভোট এবং ইউসুফ খান পেয়েছেন ৭২ ভোট।

কোষাধ্যক্ষ পদে কামরুজ্জামান কমল ২২১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। একই পদে জাদু আজাদ পেয়েছেন ১৯৭ ভোট।

কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন আলী রাজ, কাবিলা, কায়েস আরজু, জেসমিন, নাসরিন, ফরহাদ, শিপন মিত্র, রাকা, চিকন আলী, শিরিন শিলা এবং সুশান্ত।

এবারের নির্বাচনকে ঘিরে বিএফডিসিতে কয়েক সপ্তাহ ধরেই ছিল উৎসবমুখর পরিবেশ। মূল প্রতিদ্বন্দ্বিতা হয় আরমান–মুক্তি পরিষদ এবং শিবা শানু–জয় চৌধুরী পরিষদের মধ্যে। ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ার পর দীর্ঘ গণনা শেষে নির্বাচন কমিশন ফলাফল ঘোষণা করে।

প্রধান নির্বাচন কমিশনার কামাল মো. কিবরিয়া লিপুর তত্ত্বাবধানে অনুষ্ঠিত এ নির্বাচনের মাধ্যমে আগামী দুই বছরের জন্য বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন নেতৃত্ব দায়িত্ব গ্রহণ করবে। নবনির্বাচিত কমিটির কাছে শিল্পীদের অধিকার সংরক্ষণ, কল্যাণমূলক কার্যক্রম সম্প্রসারণ এবং দেশের চলচ্চিত্র শিল্পের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখার প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
বিনোদন থেকে আরও
ওমরাহ করে অনুভূতি জানালেন কেয়া পায়েল, নেতিবাচক মন্তব্যকারীদের কড়া বার্তা

ওমরাহ করে অনুভূতি জানালেন কেয়া পায়েল, নেতিবাচক মন্তব্যকারীদের কড়া বার্তা

২ দিন আগে
‘শরৎকালীন নাট্যোৎসব ২০২৬’, মঞ্চস্থ হবে তিনটি নাটক

‘শরৎকালীন নাট্যোৎসব ২০২৬’, মঞ্চস্থ হবে তিনটি নাটক

২ দিন আগে
দুটো টাকার জন্য কত কী করতে হয়: কৌশানী

দুটো টাকার জন্য কত কী করতে হয়: কৌশানী

৫ দিন আগে
শুটিং সেটে গুরুতর আহত নুসরাত, এয়ার অ্যাম্বুলেন্সে মুম্বাই নেওয়ার প্রস্তুতি

শুটিং সেটে গুরুতর আহত নুসরাত, এয়ার অ্যাম্বুলেন্সে মুম্বাই নেওয়ার প্রস্তুতি

১ সপ্তাহ আগে
ন্যায়বিচার নিয়েই আদালত থেকে যাব: তানজিন তিশা

ন্যায়বিচার নিয়েই আদালত থেকে যাব: তানজিন তিশা

১ সপ্তাহ আগে
হাসপাতালে ভর্তি মায়ের জন্য তাসনুভা তিশার দোয়া চাওয়া

হাসপাতালে ভর্তি মায়ের জন্য তাসনুভা তিশার দোয়া চাওয়া

২ সপ্তাহ আগে