প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
যুক্তরাষ্ট্রে দুই লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিল করবে ট্রাম্প প্রশাসন দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টির আভাস জুলাইয়ে ১০ মন্ত্রণালয় ও বিভাগের উন্নয়ন ব্যয় শূন্য রাজধানীতে ৫ হাজার ৩১০ ইয়াবাসহ এএসআই গ্রেপ্তার প্রত্যাবাসনই রোহিঙ্গা সংকটের একমাত্র টেকসই সমাধান: প্রতিরক্ষা উপদেষ্টা প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদীয় দায়িত্বে থাকবেন যে ৩ মন্ত্রী ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী গণমাধ্যমের সম্পাদকদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময় এআই ব্যবহারে আরও দক্ষ হবে সরকার, সহজ হবে নাগরিক সেবা: জনপ্রশাসন উপদেষ্টা গণতন্ত্র ও গণমাধ্যমের স্বাধীনতায় আপস করেননি আবদুস শহিদ

এনসিপির সমাবেশে হামলা রাজনীতির জন্য ‘কালো অধ্যায়’: ইশরাক হোসেন

বিজ্ঞাপন
এনসিপির সমাবেশে হামলা রাজনীতির জন্য ‘কালো অধ্যায়’: ইশরাক হোসেন
সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনায় তীব্র নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপি নেতা ও মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। একই সঙ্গে ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (৭ জুলাই) দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে ইশরাক হোসেন এসব মন্তব্য করেন।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

ফেসবুক পোস্টে তিনি বলেন, এনসিপির জনসভায় হামলার ঘটনা দেশের রাজনৈতিক অঙ্গনের জন্য একটি ‘কালো অধ্যায়’। তার ভাষায়, এ ধরনের সহিংসতা রাজনীতিকে ধ্বংসের দিকে ঠেলে দিতে পারে এবং রাজনীতি ক্ষতিগ্রস্ত হলে দেশ ও জাতি গভীর সংকটে পড়বে। এমন পরিস্থিতি স্বাধীন বাংলাদেশের অস্তিত্বের জন্যও হুমকি হয়ে দাঁড়াতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

ইশরাক হোসেন আরও বলেন, এ ধরনের হামলাকে কোনোভাবেই রাজনৈতিক কর্মকাণ্ড হিসেবে দেখা যায় না। তার দাবি, যারা অতীতে সহিংস রাজনীতি ও জনসমর্থনের পরিবর্তে অন্য শক্তির ওপর নির্ভর করে ক্ষমতায় ছিল, তারাই এ ধরনের ঘটনার মাধ্যমে লাভবান হতে পারে।

তিনি বলেন, দেশের নিরাপত্তা নিশ্চিত করতে এসব অপশক্তি ও তাদের সহযোগীদের দ্রুত নিষ্ক্রিয় করা প্রয়োজন। পাশাপাশি হামলার ঘটনায় জড়িতদের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে শনাক্ত করে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
রাজনীতি থেকে আরও
গণমাধ্যমের সম্পাদকদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময়

গণমাধ্যমের সম্পাদকদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময়

১৬ ঘণ্টা আগে
সম্পাদকদের সঙ্গে মতবিনিময়ে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান

সম্পাদকদের সঙ্গে মতবিনিময়ে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান

২৩ ঘণ্টা আগে
২৪-এর আন্দোলন ফাইনাল যুদ্ধ নয়, ছিল যুদ্ধের রিহার্সেল: জামায়াত আমির

২৪-এর আন্দোলন ফাইনাল যুদ্ধ নয়, ছিল যুদ্ধের রিহার্সেল: জামায়াত আমির

১ দিন আগে
জামায়াত মজলুম থেকে জালিমে পরিণত হয়েছে: রাশেদ খাঁন

জামায়াত মজলুম থেকে জালিমে পরিণত হয়েছে: রাশেদ খাঁন

২ দিন আগে
বিএনপির ভাইস চেয়ারম্যান পদে আসছে নতুন মুখ, চলছে বড় ধরনের সাংগঠনিক পুনর্গঠন

বিএনপির ভাইস চেয়ারম্যান পদে আসছে নতুন মুখ, চলছে বড় ধরনের সাংগঠনিক পুনর্গঠন

৩ দিন আগে
‘টাকা না থাকলে চিকিৎসা পাবেন না’, এমন পরিস্থিতি থেকে বের হতে হবে

‘টাকা না থাকলে চিকিৎসা পাবেন না’, এমন পরিস্থিতি থেকে বের হতে হবে

৩ দিন আগে